যন্ত্র হতে মানুষ হওয়ার পথ খুঁজছি

যে শহরের তরুণীরা মানুষ ভেবে শবের দিকে হাত বাড়ায়

২৬ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫৪

শেয়ারঃ
0 0 0

যে শহরের তরুণীরা মানুষ ভেবে শবের দিকে হাত বাড়ায়

হাস্নাহেনার গন্ধ বুকে নিয়ে যারা ঘোরে এলোমেলো
এ শহরের তরুনীরা তাদের অপাক্তেয় ভাবে
শীতের সকালে ঘাসে জমানো শিশিরের ন্যায়
যাদের মধ্যে বাসা বাধেঁ ভালবাসা
এ শহরের তরুনীরা তাদের কর্পূর ভেবে দেয় উড়িয়ে
যে তরুনেরা সঙ্খের কোমল জলে খুঁজতে চেয়েছিল হৃদয়ের প্রতিচ্ছায়া
এ শহরের তরুনীরা তাদের বুক ভরে দিয়েছে বুড়িগঙ্গার কদর্য জল।

এ শহরের তরুনীরা শহরের বিষাক্ত বায়ুর মতই বিষাক্তময়
নিঃশ্বাসে হাঙ্গর ক্ষুধা,হাতে তরুন ভাঙ্গা সড়কি
আঙ্গুর সফেদা ভেবে অজান্তে ঝোঁকে মাকাল ফলে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যে শহরের তরুণীরা মানুষ ভেবে শবের দিকে হাত বাড়ায় ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১০:২১
খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: আরে আপনে ত জটিল মাগার একটা হাচা কথা কইয়া ফালাইচেন।
এড় লাইগা পেলাচ। আপনেরে দোস্ত হিসাবে মনে করলাম।
৩. ০২ রা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৯
নাসিফ বলেছেন: চমৎকার ।।
বেশ কিছুদিন পর somewhere এ এসে তোমার লেখাগুলো পড়ে মন ভাল হয়ে গেল । অন্তত আমাদের জন্য হলেও লেখালেখিটা চালিয়ে যাও ।

 

মোট সময় লেগেছে ১.০৮২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ