যন্ত্র হতে মানুষ হওয়ার পথ খুঁজছি

পরমাণুগল্প : : ধরা

২০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩

শেয়ার করুন:                   Facebook

মেয়েটাকে আমার দেখতে ইচ্ছে করে , এমন রিনরিন করে কথা বলে যেন মনে হয় কোথাও হাল্কা স্বরে বাশিঁ বাজছে। আমি বলি তোমাকে দেখতে চাই, সামনাসামনি কথা বলব। মেয়েটা হাসে, সামনাসামনি কথা বলতে হবে কেন , মোবাইলে তো কথা বলছিই। আমি নাছোরবান্দা , না একবার দেখা করি কি বল। মেয়েটা অবশেষে সম্মতি দেয়। আমার চেহারা কিন্তু খারাপ আপনি হতাশ হবেন। আমি মনে মনে বলি যার কথা এত সুন্দর সে দেখতে খারাপ হয় কেমনে। শুক্রবারে হেলভেশিয়াতে দেখা করার কথা বলি আমি। মেয়েটা বলে ঠিক আছে। আমি শিষ বাজাতে বাজাতে বাসায় ফিরি।

শুক্রবারে হেলভেশিয়াতে যথাসময়ে সেজেগুজে হাজির হই আমি। বসে থাকতে হয় অনেকক্ষন। রাস্তাঘাটের যে অবস্থা ।মেয়েটা মনে হয় জ্যামে আটকা পড়েছে।

ঘন্টাখানেক পর আমার বউ ঢোকে হেলভেশিয়াতে। আমার কাছে এসে বলে চল, বাসায় চল,অনেক হইছে। আমি আকাশ থেকে পড়ি। এতদিন কথা বলেও কন্ঠস্বর চিনতে পারলাম না। বন্ধুবান্ধবরা কি সাধে আর আবাল বলে আমাকে !
--------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১০৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: ইমরান মামা বলেছেন: আহারে। ঘটনা মর্মান্তিক।
২. ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১৪
comment by: সাতরং বলেছেন: রাম ধরা খাইছেন ভাই। এর পর থেকে সাবধান থাকবেন
৩. ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: চিকনমিয়া বলেছেন: খাইচে!!!ওরেরেরেরে
খেক খেক খেক:)
পরের পুষ্টে মাইনাচ দিমু:)
৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
comment by: পারভেজ বলেছেন: :)
হা হা হা!!
একদম চমৎকার ব্লগীয় ছোট গল্প।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১১৪০৯