somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বুয়েট এ যদি সান্ধ্য শাখা চালু হয়, তাহলে আমাদের কি কি উপকার হবে?
------- সান্ধ্য শাখার তুলনামূলক কম বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষার্থীদের যথার্থভাবে পড়ানোর ক্ষমতা বুয়েটের টিচারদের নাই। এক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করবে বুয়েটের টিউশনি লাভার ছাত্র-ছাত্রীরা। তাহলে বুঝতেই পারছেন, বাণিজ্যিকভাবে কতটা লাভবান হবে বুয়েটের শিক্ষার্থীরা।

------- বুয়েটের চোথাবাজ সংস্কৃতির বিপ্লব ঘটে যাবে, কারন, সান্ধ্য শাখার শিক্ষার্থীরা চোথা (নোটপত্র) বেশি ভালবাসবে। যারপরনাই, চোথার দাম বেড়ে যাবে। ওহ, কি বিশাল ব্যবসা আমাদের সামনে অপেক্ষা করছে। বুয়েটের শিক্ষার্থীদের এবার পায় কে??? একস্ট্রা পাওনা হিসেবে বুয়েটের সাধারন শিক্ষার্থীরা চোথা বানানোর ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ দেবে। অতএব, পড়াশোনার উন্নতিও অবশ্যম্ভাবী।

------- সান্ধ্য শাখা চালু হলে বিত্তবানদের রুপশী কন্যারা বুয়েটে পড়তে আসবেন; এতে বুয়েটে সুন্দরী ললনাদের চিরকালীন ক্ষরা চিরজীবনের জন্য বন্ধ হবে। এতে বুয়েটের শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রদের ভবিষ্যত প্রজন্ম কেমন হবে, বলাই বাহুল্য। <img src=" style="border:0;" />

------- সান্ধ্য শাখা চালু হলে বুয়েটের আশেপাশে নৈশ ক্লাব এবং ডিসকো ক্লাবের উত্থান হবে, এতে করে বুয়েটের সাধারন শিক্ষার্থীদের কম্পিউটারে মুভি দেখা ছারাও নতুন বিনোদনের দিক উন্মোচন হবে। কতদিন আর স্টার এ খাওয়া !!!
( বুয়েটের শিক্ষার্থীদের বলছি --- ভেবেই দেখুন না, আপনি আমি আর শিশা, জোস জমবে। <img src=" style="border:0;" />)

আরও অনেক উপকারই আছে, যা আপনাদের চোখের সামনে আসছেনা। আর তাই আপনারা মানে বুয়েটের শিক্ষার্থীরা আন্দলন করে চলেছেন সান্ধ্য শাখা উদ্যোগ বন্ধ করার জন্য। চোখ খুলুন, মনটাকে উদার ও রোমান্টিক করুন, দেখবেন, অমা , এ কি আলামত !!!

আরও কিছু উপকারের আলামত আপনাদের জানা থাকলে মন্তব্যের মাধ্যমেই প্রকাশ করতে পারেন। এতক্ষন ধরে সময় নষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বি:দ্র: এজেন্ট বাংলা একজন নতুন ব্লগার । এজন্য তার এই লেখাটি প্রথম পাতায় না আসায় তার অনুমতিসাপেক্ষে এই ব্লগে দিলাম । এজেন্ট বাংলার ব্লগ থেকে ঘুরে আসুন । Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28893081 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28893081 2009-01-05 00:44:51
গল্প : : বোয়াল
নজুপুর হাটের পাশেই এই করতোয়া নদী । হাটসংলগ্ন তীরে নদীটা ক্রমশ ভাঙছে । দোকানীদের হয়েছে অসুবিধা । কিছুদিন পরপরই দোকান সামনে এগিয়ে নিতে হয় , নদী এগিয়ে আসে । করতোয়ার অপর তীরে দীর্ঘ চর । চরের মাটিতে আখ ,চীনাবাদাম আর আলুর চাষ হয় । চর থেকে ওপারের গ্রাম্য হাটটা দেখতে ভালই লাগে । হাটের রাতে তীরসংলগ্ন দোকানগুলোর হ্যাজাক আর কুপির আলো দোকানের ফাঁকা ফাঁকা করে বসানো কাঠের চিরগুলোর মধ্য দিয়ে নদীতে এসে পড়ে । মনে হয় অজস্র জোনাকী যেন সার বেঁধে নদীর পানিতে এসে লম্বা লাইন দিয়েছে । আজও হাটবার ছিল । দেখতে দেখতে হাটটা ফাঁকা হয়ে গেল সন্ধ্যার পরপরই । গ্রামের হাট , বেশী রাত জাগার অভ্যাস নেই । হাট থেকে ফিরে আসা শেষ নৌকার লোকগুলোও চরের মধ্যে কিছুক্ষন বসে বিড়ি-সিগারেট খেয়ে ফিরে গেল । এই বিস্তীর্ণ চরে মানুষ বলতে গেলে এখন বোধহয় শুধু আমি আর রজব সরদার ।

রজব সরদারের বয়স প্রায় পয়তাল্লিশের কাছাকাছি । খাটো ,পাতলা টিঙটিঙে একজন লোক । এ বয়সে মাথার চুল কিছু পাকার কথা থাকলেও এনার চুল পাকে নি । রজবের বাড়ী এই করতোয়ার পাশেই কেবলাপুর গ্রামে । ঘরে জোয়ান ছেলেরা আছে । তারাই জমিজমা দেখাশুনা আর ক্ষেতখামারীর যাবতীয় কাজ করে । রজব সরদার মাছ ধরেন । মাছ ধরা তার পেশা নয় নেশা । যদিও রজবের কথাবার্তা শুনলেই বোঝা যায় কাজটা নিতান্তই শখের বশে হলেও বেশ মনযোগ দিয়েই পেশাদারিত্বের সাথে করেন তিনি । রজবের সাথে আমার প্রথম যখন এই অন্চলে এসে দেখা হয় তখন সে আমাকে বলেছিল , বুঝলেন মাছ ধরাটা হইল গিয়া একটা বদ নিশা , মদ আর মাইয়ামানুষের চাইয়াও খারাপ নিশা , সহজে ছাড়ান যায় না । যৈবনে যে একবার মাছ ধরে বুড়া বয়সে আইসাও তারে মাছ ধরতে হয় । আমি রজবের কথা শুনে সেসময়ে হেসেছিলাম ।

অক্টোবরের মাঝামাঝি সময়ের রাত । সারাদিনে গরম থাকলেও রাতের বেলা দেখি চরে ঠান্ডা ঠান্ডা ভাব । উত্তরবঙ্গ , একখানে শীত বেশ তাড়াতাড়িই আসে । রজব আমাকে ফুলহাতা শার্টটার নিচে গেন্জিজাতীয় কিছু একটা পড়ে নিতে বলেন । আমি বলি কোন গেন্জি তো আনি নি । রাতে এরকম শীত পড়বে কে জানত ? রজব বলেন চিন্তা কইরেন না । চালা থেকে গিলাপ(চাদর) দিয়া দিমুনে ।

এই চরের মধ্যে রজবের চালা আছে জেনে আমি একটু আশ্চর্য হই । আরও আশ্চর্য হই চালার গঠনশৈলী দেখে । চালা ঘর বলতে যে রকম ঘর কল্পনায় চলে আসে সেরকম ঘর এটা নয় । কোন রকমে দুইজন মানুষ থাকার জন্য একটা কুঠুরিমতন জিনিস তৈরী করা হয়েছে আখের পাতা আর বাশের কঞ্চি দিয়ে । কয়েকটি কঞ্চি এক জায়গায় করে খুটির মত বানিয়ে উপরে আখের সরু পাতা ছড়িয়ে দেয়া হয়েছে । প্রথম দিন যখন রজবের সাথে এই চরে দেখা হয়েছিল তখন চালাটি চোখে পড়ে নি । আমি রজবকে বলি কি এখানে থাকেন নাকি ? রজব বলেন মাছ ধরন হইল গিয়া ধৈর্য্যের কাম । কতক্ষন আর ধৈর্য্য রাখা যায় । মাঝে মইদ্যে চালায় যাই , খানিকটা জিরায়া আসি
। বাড়ী থাইকা আহনের সময় সাথে মশারী নিয়া আহি । মশার যন্ত্রনা আছে । চারপাশে টাঙায়া দেই । ইচ্ছে হইলে তাই ঘুমোনও যায় । রজব আমাকে চালার মধ্য থেকে চাদর বের করে দেন । চালার মধ্যে রজবের মাছ ধরার সামগ্রী আর কিছু শুকনা খাবারও দেখি । আমার আর তর সয়না বলি চলেন , মাছ ধরার আয়োজন শুরু করি । যদিও আমার উদ্দেশ্য মাছ ধরা নয় মাছ দেখা তারপরও রজবকে মাছ ধরার কথাই বলতে হয় । এই নিশুতি রাতে কেউ একজন মাছের চোখ দেখার জন্য এই চরে পড়ে আছে এটা শুনলে রজব নিশ্চই আমাকে পাগল ভাববে । রজব অনিকক্ষন কাশেন । চরের ঠান্ডা হাওয়ায় দিনের পর দিন থেকে হয়ত কাশি লাগিয়ে ফেলেছেন । কাশি থামানোর পর বলেন , চ্যাং দিলেও এহন কাম হইব না । মাছেরা মানুষের চাইতে রাত ভাল বোঝে , বেশী রাত না হইলে তীরের কাছে আহে না । চ্যাং শব্দটা আগে কোনদিন শুনেছি বলে আমি মনে করতে পারি না । রজবের কাছে জানতে চাই এই চ্যাংটা কি ? রজব বলেন , চ্যাং হইল গিয়া গড়াই মাছেরই একটা জাত । তয় এরা বেশী অস্থির । বরশীতে গাঁইথা পানিতে ছাইড়া দিলে খালি লাফায় । এদের বোয়াল কামুড় দিলেই বোয়াল শ্যাষ , বরশী ঢুইকা যায় বোয়ালের মুখের মইদ্যে ।

রজব চালাঘর থেকে চটের একটা বস্তা এনে চরের হাল্কা ভেজা বালিতে পেড়ে দেন । আমি বসি । রজব হুকায় টান দিতে থাকেন । এই দিনেও লোকজন হুকা খায় এটা আমার জানা ছিল না । আমি তন্ময় হয়ে রজবের হুকা খাওয়া দেখি । রজব গল্প জুড়ে দেন , নিতান্ত পারিবারিক গল্প ।

রাত গভীর হয়ে গেল রজব পলিথিনের একটা প্যাকেট থেকে চ্যাং বের করা শুরু করেন । প্যাকেটের পানিতে দেখি এরা ভালভাবেই বেঁচে আছে । রজবের
কথাই ঠিক , এই মাছ অতিশয় অস্থির । হাতে নেয়ার সাথে সাথে মাথা ও লেজ একসাথে প্রবলবেগে নাড়াতে শুরু করে । রজব একটা একটা করে চ্যাং বরশীতে গাঁথেন । শরীরের মাঝামাঝি বরশী গাঁথার ফলে চ্যাং আরও বেশী করে লাফাতে শুরু করে । বরশীর সূতাটার আরেক মাথা বাঁধা হয় শক্ত বাশের কঞ্চির সাথে , নদীর পাড়গুলোতে এগুলো নাকি পোতা হবে । আমি আর রজব দুজনে মিলে সবগুলো কঞ্চিগুলো কিছুদূর ফাঁক ফাঁক করে করে তীরে গেড়ে আসি ।

আমরা চালার সামনে এসে বসে পড়ি । রজব আবার বলতে শুরু করেন , বুঝলেন তো মাছ ধরা হইল গিয়া ধৈর্য্যের কাম....... । হ্যাঁ , মাছ ধরা যে আসলেই চরম
ধৈর্য্যের একটা কাজ সেই রাতে সেটা বুঝতে পারলাম হাড়ে হাড়ে । অনেকক্ষন আগে চ্যাংসমেত বরশী দেয়া হলেও সেগুলোতে কোন মাছ পড়ে না । আমি
মাঝে মাঝে পানির কাছাকাছি গিয়ে টর্চ মেরে দেখি , বোয়ালের চোখ খুঁজি । রজব হয়ত মনে করেন মাছ পড়ছে না দেখে আমি অস্থির হয়ে পড়েছি । আমাকে বলেন , ঘুরনের কাম নাই আপনের , এইহানে আইসা বসেন । বোয়াল পড়লে এমনিতে বুঝবেন , পানির মইদ্যে চ্যাংয়ের ছঠফটানি যাইব বাইড়া । বোয়াল আইসা চ্যাংরে একেকটা কামড়াইব আর চ্যাংও এদিক-ওদিক লাফাইব । হ্যাঁ , চ্যাংকে ঘায়েল করতে বোয়ালের বোধহয় ভালই সময় লেগে কারন পানিতে একসময় বেশ হুটোপুটির শব্দ শোনা যায় । নিস্তব্ধ করতোয়ার পাড়ে শব্দটা ঠিক যেন বর্শার ফলার মতই বেঁধে কানে । রজব বলেন , চলেন একটা বুঝি পড়ল । আমি আর রজব তড়িঘড়ি করে যাই শব্দটার উৎসটার কাছে ।

গিয়ে দেখি কঞ্চিটা ঠিকই চরের বালিতে গাড়া আছে , বরশীও ঠিক আছে কিন্তু বরশীতে গাঁথা মাছটা আর নেই । আমি রজবকে আমার বামে একটু দূরে পানিতে রূপালী রংয়ের একটা চোখ দেখাই । রজব বলেন , ওঠেন , তাড়াতাড়ি টর্চটা ফেলেন ঐদিকে । আমি আমার সাথে থাকা এক ব্যাটারীর টর্চের আলো নদীর পানিতে ফেলি । পনির মধ্যে রূপালী চোখ নিয়ে একটা বোয়াল ঘুরে বেড়াচ্ছে । রজব অনেকক্ষন কেশে নেন তারপর বলেন , এই বোয়ালটা অনেক বড় , গতবার পাইছিলাম এইরকম একটা। সচরাচর এইরকম বড় বোয়াল পাওয়া যায় না । আমি বলি কোথায় আমার কাছে তো খুব একটা বড় মনে হল না । রজব বলেন আপনারা সাহেব-সুবা শহরের মানুষ , পানির উপরে থাইকা কি আর বোয়ালরে বুঝতে পারবেন । এতবড় একটা বোয়াল হাতছাড়া হওয়ায় রজবের মন একটু খারাপই হওয়ার কথা কিন্তু তাকে দেখে সেরকম মনে হল না । তিনি বলে চললেন , বুঝলেন যত বড় মাছ তত চালাক । চালাক না হইলে কি আর পানির এত শত্রুর মইদ্যে বাইড়া ওঠন সম্ভব । দেখলেন না চ্যাংটারে কেমনে খাইয়া গেছে । বরশী তো আমরা দিছিলাম চ্যাংয়ের পেটের মইদ্যে । এইটা কামুড় দিছে ল্যাজে । যাই হোক একবার যহন খাইছে তখন এইটা এহানেই থাকব । আসেন আমরা আরেকটা চ্যাং দেই । রজব আগের মতই পলিথিনের প্যাকেটটা থেকে আরেকটা চ্যাং এনে বরশীতে গেঁথে দেন । আমরা চালার সামনে গিয়ে আবার বসে পড়ি ।

খনিকক্ষণ পর আবার হুটোপুটির শব্দ শুরু হয় পানিতে । আগের জায়গাটা থেকেই শব্দটা আসছে । আমরা আবার প্রবল আগ্রহ নিয়ে কঞ্চিটার কাছে যাই ও হতাশ হই । চ্যাংটা নেই । হয়ত আগের বোয়ালটাই মাছটা খেয়ে গেছে অথবা নতুন কোন বোয়াল এসেছিল । বজব আমাকে বলেন , বুঝলেন আগের বোয়ালটাই চ্যাং টা খাইয়া গ্যাছে । এত জলদি জলদি আরেকটা পড়নের কথা না । রজব আরেকটা মাছ বরশীতে গেঁথে দেন এবং আগের মতই আমরা আবার চালার সামনে এসে বসি । আবার কিছুক্ষণ পর বরশীতে বোয়াল পাওয়ার শব্দ পাই কিন্তু কোন বোয়াল আর পাওয়া যায় না । রজবের এই একটা বরশীতেই আরো দুটা চ্যাং নষ্ট হয় , একটাতেও পড়ে না বোয়াল । রজব বিড়বিড় করে কি যেন বলেন । হয়ত মেজাজ খারাপ হয়েছে তার । আমার বেশ মজাই লাগে । আগেই বলেছি মাছ ধরার কোন উদ্দেশ্য নিয়ে এই রাতে করোতোয়ার পাড়ে আমি আসি নি এসেছি জ্যোসনা রাতে বোয়ালের রূপালী চোখ দেখতে । সে আশা আমার
প্রথমবারেই পূর্ণ হয়েছে । সে এক দৃশ্য বটে ! বন্ধুটা আমার ঠিকই বলেছিল । গোটা দুনিয়ায় এরকম সুন্দর দৃশ্য খুব একটা নেই ।

রজব বলেন বুঝলেন তো এইভাবে হইব না , পঁচা লাগব । রজব লোকটার এই এক মুদ্রাদোষ কথায় কথায় বলেন বুঝলেন । পঁচা জিনিসটা কি আমার মাথায় ঢোকে না । আমি বলি পঁচা কি ? রজব বলেন , পঁচাই হইল আসল ধৈর্য্যের খেলা । আসেন আপনেরে দেখাই । রজব চালাঘর থেকে আরেকটা প্লাষ্টিকের প্যাকেট খোলেন । প্যাকেটের ভিতরে বেশ কটু গন্ধযুক্ত রোদে শুকানো পুঁটি মাছ । মাছগুলোর ভিতরের পুরে কাঁটাই বেশ দক্ষতার সাথে তুলে ফেলা হয়েছে । রজব একটা মাছ নিয়ে কাঁটার ফাঁকা জায়গাটায় একটা বরশী বিঁধে দেন । যে জায়গাটায় বোয়ালটা বারবার চ্যাং মাছগুলো খেয়ে যাচ্ছিল তার পাশেই নদীর পানিতে সামান্য দূরে বরশীটা ছুড়ে দিয়ে চরের মাটিতে বসে পড়েন । আমাকে বলেন , বসেন । এইবার হইল গিয়া আসল খেলা।পঁচাটা দিলাম পানির মইদ্যে , এহন বইসা থাকনের পালা । ফকফকা জোসনারা রাইত , খালি বইসা তাকবেন আর খিয়াল করবেন বরশীটার দিকে । পঁচার পুঁটিটা যখন বোয়ালে খাইব তখন বরশীর সূতাটা সইরা যাইতে থাকব একদিকে । বাস , যেইদিকে সূতাটা সইরা যাইব তার উল্টাদিকে দিবেন জোরসে একটা টান । বোয়ালের গলায় আটকাইয়া যাইব কাঁটাটা ।

রজবের কথায় আমি আশ্চর্য না হয়ে পারি না । এত মনযোগ দিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে পঁচার দিকে তাকিয়ে থাকা সম্ভব? রজব আবার বলেন , এইজন্যি তো আপনেরে বারেবারে কই বড়ই ধৈর্য্যের কাম এইটা । এইযে বসছেন একবার পঁচা দিয়া , সারারাত বইসা থাকলেও যে মাছের নাগাল পাবেন তার কি কোন ঠিক আছে ? রজব বসে থাকেন । বসে থাকতে থাকতে পা লেগে গেলে একসময় আমাকে পঁচাটা দেন । ধরেন , এট্টু তামুক খাইয়া আহি । আমি পঁচাটা ধরে বসে থাকি আর মাছের চোখ দেখার জন্য এদিক-ওদিক তাকাই । কিছুক্ষণ পরেই রজব আবার ফিরে এসে আবার পঁচাটা ধরেন । আমি নদীর ধারে এদিক-ওদিক হাটি , সিগারেট খাই , চালাঘরে শুয়ে থাকি । মাছ আর পঁচায় পড়ে না । দু-একবার রজবের কাছে যাই এখানেও নাকি বোয়াল টোপ খেয়ে যাচ্ছে । রজব বলেন , বুঝলেন বড়ই কাউটা মাছরে ভাই এইটা , ক্যামনে ক্যামনে জানি পঁচা খাইয়া যাইতাছে । আমি বলি কিভাবে বুঝলেন এটা আগের বোয়ালটাই , অন্য বোয়ালও তো হতে পারে । রজব খানিকটা ক্ষেপে যান । বিশ বছর ধইরা মাছ ধরতেছি । মাছেরে ভালই চিনি । তয় এরে ছাড়তেছি না আজকে । আপনে যান চালায় শুইয়া পড়েন ।

আমি চালাঘরে গিয়ে শুয়ে পড়ি । মশারীর ফাঁক দিয়ে চরের হাল্কা ঠান্ডা বাতাস ভেঙে ভেঙে ঘরটার মধ্যে ঢুকে পড়ে । ঘুমানোর জন্য আদর্শ আবহাওয়া । ঘুমানোর ইচ্ছা না থাকলেও তাই একসময় ঘুমিয়েই পড়ি ।

ঘুম ভাঙে প্রায় শেষ রাতের দিকে , রজবের গজগজানিতে । বুঝলেন এতদিন ধইরা মাছ ধরি এইরকম চালাক মাছ আর দেখিনি । চ্যাং-পঁচা কিছুই মানতেছে না । চলেন এইবার শেষ চেষ্টাটা করি , কাটাটা মারি । চালাঘরে আমি যেখানে শুয়েছিলাম তার নিচ থেকে পাতলা লোহার তৈরী শাবল জাতীয় একটা জিনিস বের করেন রজব । জিনিসটার মাথায় শাবলের মতই তীক্ষ্ণ ফলা । এটাই নাকি কাটা । রজব পলিথিনের ব্যাগ থেকে শেষ চ্যাংটা বের করেন । আগের মতই চ্যাং টা বরশীতে গেঁথে বরশীর সূতা কঞ্চিতে বেঁধে আগের জায়গাটাতেই পুতে ফেলেন । রজব বলেন , বুঝলেন শ্যাষবারের খেলা এইবার । বোয়ালের চ্যাং টারে ধরার আওয়াজ পাইলেই টর্চ মারবেন ঐ জায়গায় । এরপরে আমি আছি । আমরা আবার চরের মাটিতে বসে জলের শব্দ শুনতে থাকি । অনেকক্ষণ বসে থাকার পরও যখন কোন বোয়াল আসে না তখন আমার মেজাজ সত্যিই খারাপ হতে থাকে , মাছ ধরাতো আমার কাজ নয় ! আমি রজবকে বলি চলেন আজকে আর মনে হয় হবে না । ঐ বোয়ালটাই যে আসবে তার কি গ্যারান্টি ? রজব আমার কথার কোন জবাব দেন না । মনে হয় বিরক্ত হয়েছেন আমার ওপর । তবে মাছটার উপর তার ক্ষোভ কোন পর্যায়ে এসে পড়েছে তা বুঝতে পারি । আমি এবার রজবের সামনেই একটা সিগারেট ধরিয়ে বসে পড়ি । রজব বলেন সারারাইত তো থাকলেনই , এই শ্যাষবার একটু দেহেন ।

রজবের কথা মিথ্যা হয় নি । ফজরের আজানের ঠিক একটু আগে পানিতে চ্যাংয়ের লাফালাফি প্রবল হয়ে ওঠে । বোয়ালের রূপালী চোখটা আবার আমি দেখতে পাই । রজব মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেন আর ইশারায় আলো ফেলতে বলেন । আমি পানিতে মাছটার উপর আলো ফেলি ।
আলো ফেলামাত্র রজব কাটাটা নিয়ে বিদুৎবেগে মাছটার শরীরে বিদ্ধ করার জন্য পানিতে লাফ দেন । বয়স্ক একজন লোক কিভাবে এত তাড়াতাড়ি কাটাটা সমেত পানিতে লাফিয়ে পড়ে কাটাটা মাছের গায়ে বিদ্ধ করার চেষ্টা করেন তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন । হয়ত টর্চের আলোয় মাছ দূরে সরে যেতে চায় । এত তাড়াতাড়ি না করলে চলবে কিভাবে ? রজবের শেষ চেষ্টাটা বিফলে যায় নি । বেশ বড় সাইজের কাটাবিদ্ধ একটা বোয়াল নিয়ে রজব উঠেআসেন পানি থেকে । কাটাটা দেখি বোয়ালের শরীরের ঠিক মাছখানে বিঁধেছে । থেতলে গেছে বেশ খানিকটা অংশ । রজবের মুখে বিজয়ীর হাসি । কইছিলাম না আগের বোয়ালটাই , দেখছেন কত্ত বড় । আগের বছরে যেইটা পাইছিলাম টার চাইতে এটা বড় । বুঝলেন এইজন্যি কাটা দিয়া মাছ ধরি না , মাছের শইল বলতে কিছু থাকে না । আমি মাছটার দিকে তাকিয়ে থাকি । জলের মধ্যে জীবন্ত মাছের চোখ আর জলের বাহিরে মৃত মাছের চোখের মধ্যে কত পার্থক্য । রজব বলেন আপনেরে কিন্তু আজকে আর সহজে ছাড়তেছি না । সকালে বাড়িত থাইকা মাছের পেটি দিয়া ভাত খাইয়া যাবেন ।

আমি কিছু বলি না । এরকম লড়াকু , পরাজিত আর অবশেষে মৃত বোয়ালটা দেখতে আমার কেন জানি ভাল লাগে না ।
-----------------------------------------------------------
http://vagabond08.blogspot.com]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28889102 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28889102 2008-12-28 11:46:29
সেইসব পাখিরা আর পাখিদের মত ঘুরে বেড়ানো মানুষেরা অস্থিতে কনকনে শীতের গন্ধ ,সামান্য উষ্ণতার আশা
সাইবেরিয়ার অরন্য দু চোখে বয়ে নিয়ে
এইসব ধানের দেশে আসে সেইসব পাখিরা -
কোন শীতের সকালে বিলের পানিতে পা ডুবিয়ে উষ্ণতা খোঁজে
ঘোলে চোখে দেখে যায় মৃদু বৃষ্টির মত নেমে আসা কুয়াশার ধারা
বুকের মধ্য অনবরত বেজে যায় সুদূর সাইবেবিয়া
রাত্রের নিকষ অন্ধকারে চোখ বুজে আসলে স্বপ্ন ভেসে ওঠে
সাইবেরিয়ার স্বপ্ন , মাতৃভূমিতে ফিরে যাবার স্বপ্ন।

শীতের এইসব পাখিদের মতই যেন আমরা
উষ্ণতার খোঁজে ঘুরে বেড়াচ্ছি এদেশ-সেদেশ
প্রশান্ত থেকে আটলান্টিক , বাল্টিক আর টেমস
অজস্র এই আমরা
ঠিক যেন পাখিদের মত -
চোখে স্বপ্ন , দেশে ফেরার স্বপ্ন ।
সেইসব পাখিদের মত আমরাও হয়ত কেউ কেউ ফিরে যাই
অথবা আমাদের কেউ কেউ পড়ে থাকি , মরার মত পড়ে থাকি
প্রবাসের ভাগাড়ে , যেমন করে যেইসব পাখিরা পড়ে থাকে
বালুচরে , শিকারীর এয়ারগানে বিদ্ধ হয়ে ।

--------------------------------------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে ]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28823803 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28823803 2008-07-24 19:00:44
পরমাণুগল্প : : ধরা
শুক্রবারে হেলভেশিয়াতে যথাসময়ে সেজেগুজে হাজির হই আমি। বসে থাকতে হয় অনেকক্ষন। রাস্তাঘাটের যে অবস্থা ।মেয়েটা মনে হয় জ্যামে আটকা পড়েছে।

ঘন্টাখানেক পর আমার বউ ঢোকে হেলভেশিয়াতে। আমার কাছে এসে বলে চল, বাসায় চল,অনেক হইছে। আমি আকাশ থেকে পড়ি। এতদিন কথা বলেও কন্ঠস্বর চিনতে পারলাম না। বন্ধুবান্ধবরা কি সাধে আর আবাল বলে আমাকে !
--------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে
]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28822199 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28822199 2008-07-20 14:23:00
সামান্য একটি ব্লগরব্লগর : : মানিব্যাগ , আমার মানিব্যাগ
ক্লাস ফাইভে পড়ার সময় প্রবলভাবে মানিব্যাগপ্রাপ্তির আশা চেপে বসল আমার মনে। পণ করলাম যে করেই হোক এ জিনিস আমাকে একটা অধিকার করতেই হবে । কিন্তু চাইলেই তো সব হয়না তার জন্য দরকার উপযুক্ত কার্যকরন। চেষ্টার কমতি ছিল না আমার । একটি মানিব্যাগের জন্য আমি নানানভাবে টাকাপয়সা নয়-ছয় করতে শুরু লাগলাম।আম্মা অফিস থেকে ফিরলেই অপেক্ষা করতাম কখন রান্নাঘরে যাবেন আর আমি আলগোছে আলমারীতে রাখা ওনার অফিসব্যাগ থেকে এক-দুইটা একটাকার কয়েন সরিয়ে ফেলব । টাকাপয়সা আরো থাকত কিন্তু ধরা পড়ার ভয়ে হাত বাড়াতাম না । আব্বার জন্য অপেক্ষা করতাম দুপুরে,কখন দুপুরের ভাত খেয়ে আব্বা ঘুমাবেন আর আমি হ্যাংগারে রাখা শার্ট থেকে দু-একটা টাকা সরাব। এভাবে নানান কাটখড় পুড়িয়ে চল্লিশ টাকার বিনিময়ে এক হাটের দিনে মফস্বলের বাজার থেকে একটি মানিব্যাগ কিনলাম,গর্বিত মালিক হলাম একটি মানিব্যাগের । ছোট চাচার মত অজস্র কাগজ ভরিয়ে পেট মোটা করে ফেললাম মানিব্যাগের । স্কুলে গিয়ে পকেটে মানিব্যাগ নিয়ে বুক ফুলিয়ে হাটি,কারনে-অকারনে অন্যদের সামনে বের করে উল্টেপাল্টে দেখি । বন্ধুদের বলি দেখ,মানিব্যাগ দেখ,আমার,তোর আছে এরকম । বন্ধুরা ঈর্ষায় জ্বলে,ওরাও মানিব্যাগের স্বপ্ন দেখা শুরু করে। কিন্তু সুখের দিন আমার বেশিদিন স্থায়ী হয়না।এক ছুটির দিনে দুপুরে কাপড় কাচতে গিয়ে আম্মা দেখে ফেলেন আমার গোপন সম্পত্তি। কখন,কোথায়,কিভাবে পেয়েছি তা নিয়ে জেরা চলতে থাকে । বলাতো যায় না যে চুরি করা টাকা দিয়ে মানিব্যাগ কিনেছি তাই নানান সময়ে নানান কথা বলতে হয় । ধোপে টেকেনা আমার যুক্তি।সীজ হয়ে যায় আমার সাধের মানিব্যাগ । কিন্তু তবুও আমার একটি মানিব্যাগের স্বপ্ন শেষ হয়না।


বৈধভাবে আমার প্রথম মানিব্যাগ কেনা হয় এস,এস,সি পাশ করে মফস্বল থেকে জেলা শহরে কলেজে ভর্তি হওয়ার সময় । এবার আর কাউকে বলতে হয়না,বাসা থেকেই টাকা দিয়ে দেয় মানিব্যাগ কেনার জন্য।পয়ষট্রি টাকা দিয়ে কালো রঙের মানিব্যাগ কিনি একটি । ছোটখাট একটা ভল্ট হিসেবে ব্যবহার করা শুরু করি একে। বাসা থেকে পাঠানো আম্মার চিঠি,সময়ে অসময়ে লেখা ছড়া-কবিতা,নানান ধরনের দলিল-দস্তাবেজ ভরে ফেলি এতে।ধীরে ধীরে আমার ব্যক্তিগত এনসাইক্লোপেডিয়া হয়ে ওঠে মানিব্যাগটি । আমার অস্তিস্তের সাথে মিশে যেতে থাকে মানিব্যাগটি। আমাকে সর্বদা সতর্ক থাকতে হয় এর অস্তিস্ত রক্ষায়। মানিব্যাগ রাখার জন্য নতুন বানানো প্যান্টগুলোতে দর্জির কাছে গিয়ে পিছনের পকেটের উপরে বোতামসহ ঢাকনা বানিয়ে আনি ,মেসে ঘুমানোর সময় বালিশের নিচে রাখি,বাসে বা ভীড়ের মধ্যে চলাচলের সময় মাঝে মাঝে হাত রাখি পকেটে,বুঝতে চেষ্টা করি ঠিক আছে তো সব। এভাবে মানিব্যাগটির সাথে আত্বীয়তা করে সময় গড়িয়ে যায় আমার। কিন্তু শেষরক্ষা শেষ পর্যন্ত হয়না। এইচ,এস,সি পাশের পর ঢাকায় এসে মানিব্যাগটি বেহাত হয়ে যায়। মফস্বল থেকে সদ্য পাশ করা বোকা এই আমি জানতাম না এই শহরে দিনদুপুরে লোকজন অন্যের জিনিসপত্রে চোঁখ দেয়,ছিনিয়ে নেয় জোর করে । একান্ত বন্ধুর মত সবসময় সাথে থাকা মানিব্যাগটি হারিয়ে আমি যেন র্নিবান্ধব হয়ে পড়ি, মানিব্যাগটিতে থাকা জিনিসপত্রগুলোর জন্য হয়ে পড়ি কাতর।সর্বোপরি মানিব্যাগটির শোকে কাতর আমাকে আরো কয়েকমাস মানিব্যাগবিহীন থাকতে হয়।

বু্য়েটে ভর্তি হই।স্বাভাবিকভাবে জীবন চলতে থাকে,একটু ভালোভাবে থাকার জন্য টিউশনি ধরি।মাসশেষে অনেকগুলো টাকা ওঠে হাতে।বন্ধু-বান্ধব অনেকে বলে পুরানো মোবাইল ব্যবহার করিস একটা নতুন মডেলের মোবাইল নে। আমি মোবাইল কেনার জন্য মার্কেটে যাই কিন্তু ফিরে আসি মেন্জ ক্লাব থেকে পনেরস টাকা দিয়ে মানিব্যাগ কিনে। বন্ধুরা যারা আমার মানিব্যাগের ঘটনাবলী জানে তারা হাসে,বলে আবার মানিব্যাগ। অনেকে বলে শুধু টাকা রাখার জন্য এত টাকার মানিব্যাগ,অপচয়,পুরোটাই অপচয়।ওরাতো জানে না মানিব্যাগ শুধু আমার কাছে একটি অর্থথলি নয়,এটা আমার ভল্ট,আমার বন্ধু।আবার আমার মানিব্যাগ মোটা হতে শুরু করে। স্থান পেতে থাকে বন্ধুর পত্র থেকে শুরু করে সদ্য কেনা ঘড়ির দোকানের ম্যামো পর্যন্ত । কিন্তু এবারও শেষরক্ষা হয়না।এক ফাল্গুনের দুপুরে ল্যাব থেকে ফিরে এসে যখন প্রবলভাবে ঘুমাই তখন হলে আমার রুম থেকে তিনশ টাকাসমেত চুরি হয়ে যায় মানিব্যাগটি। আমাকে অনেক যন্ত্রনা পোহাতে হয়।বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড হারানোতে থানায় জিডি করতে হয়,ব্যাংকের ক্রেডিট কার্ড হারানোতে পাঁচশত টাকা দিয়ে নতুন করে তুলতে হয় ক্রেডিট কার্ড ।আমার আফসোস বাড়ে । ইস! আরএকটু যত্ন করে যদি রাখতাম মানিব্যাগটি,ইস! ঐ সময়ে যদি অমন কুম্ভকর্নের মত না ঘুমাতাম।আফসোস করতে করতে আমি আবারো একটি নতুন মানিব্যাগ কেনার স্বপ্ন দেখি।

কেউ একজন অপেক্ষা করছে ]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28820682 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28820682 2008-07-15 22:07:39
গল্প : : আমার আত্নহনন বিষয়ক জটিলতা
আমেরিকা থেকে যখন দেশে ফিরে আসতে হল তখন আমি দেখলাম আমার চারপাশের সবকিছুই কেমন যেন পাল্টে গেছে।বন্ধুবান্ধব আগে যারা ছিল তাদের অনেকেই দেশের বাহিরে ,দেশে যারা আছে তারা বিয়েসাদি করে সন্তান-সন্ততি নিয়ে থিতু হয়েছে।প্রথমদিকে এরা অনেকেই আসত আমার সাথে দেখা করতে।সান্ত্বনা দিত,বলত দেখিস একসময় দেখবি সব ঠিক হয়ে গেছে।অনেকেই এসে আমাকে দেখে বলার মত কোন ভাষা খুঁজে পেত না।এখন কেমন লাগছে,শরীরের কি অবস্থা এরকম দুচারটা কথা বলে চা-নাস্তা খেয়ে চলে যেত। শুধু বন্ধুবান্ধবই নয় নানান রকম লতায়-পাতায় আত্বীয়স্বজন,পাড়া-প্রতিবেশী যাদের সাথে গত দশ বছরেও কোন যোগাযোগ হয়নি তারাও আসত।বলত ভাগ্যকে কি আর কখনও খন্ডানো যায় দেখ দেশেই কিছু করা যায় কিনা,বসে থেকো না মনের উপর চাপ বাড়বে -এইসব কথাবার্তা আরকি। এইসব হল ভদ্রলোকের কথা।অভদ্রলোকের কথাও কিছু কিছু কানে আসত আমার।মোড়ের চায়ের দোকানদার সেদিন নাকি আমাদের বাসার কাজের ছেলেটাকে বলেছে “হইব না আম্রিকা নানান বেজাতের দ্যাশ,ঐহানে কার লগে কি করছে কে জানে,সব পাপের ফল,আল্লার বিচার”। হ্যাঁ,আল্লার বিচার নিয়েই আমি দেশে ফিরে এসেছিলাম।ধীরে ধীরে আমাকে দেখতে বন্ধু-বান্ধব ও পরিচিত লোকের আসা যাওয়া কমে যেতে শুরু করেছিল এবং এখন বলতে গেলে আর কেউই আসে না।

মিশিগানে থাকার সময়ও দেশে আমার বাসায় আমার জন্য আলাদা একটা ঘর ছিল।আমার সব ব্যবহৃত পুরানো কাপড়-চোপড়,বইপত্র,ক্রীড়া -সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাওয়া পুরস্কার ও সনদগুলো মা সাজিয়ে রাখতেন।মাঝে মাঝে আমাকে মনে পড়লে নাকি তিনি এগুলো পরিস্কার করতেন আর আমার স্মৃতি হাতড়াতেন।এবার দেশে আসার কিছুদিন পরই আমার স্মৃতিধন্য ঘরটি ছেড়ে দিতে হল,আশ্রয় নিতে হল ছাদের একটা চিলেকোঠার ঘরে।ছোটভাই নতুন বিয়ে করেছে ওর নাকি একটা বড় রুম দরকার।আমি আপত্তি করলাম না।আসলে বুঝতে পারছিলাম আমি ধীরে ধীরে অপাংক্তেয় হয়ে পড়ছি।এরকমই হয়! ছাদের ঘরটিতে আমি আমার আলাদা জগত তৈরী করে নিয়েছি।তিনবেলা নিচ থেকে খবার আসে আর আমি চৈত্রের দুপুরে শহরের কাকদের সাথে আড্ডা দেই।সময় কাটে বড় বিষন্নতায়।বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে পড়ে,মনে পড়ে বন্ধুদের কথা,স্মৃতি হাতড়াই ওদের সাথে তোলা ছবিগুলোতে,আমার জন্মদিনে ওদের দেয়া উপহারে। পনেরটার মত বিশেষ বই আছে আমার,বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় চাপ কমানোর জন্য এগুলো আমি পড়তাম।এদেরকে আমি বলতাম চাপরোধীবিদ্যা।মাঝে মাঝে এই বইগুলোই বারবার পড়ি,চোখ ভিজে আসে আমার।

আমার পরিচিত পৃথিবী যে পাল্টে গেছে ,চেনা মানুষগুলো অচেনা ঠেকছে এর কারন একটাই-আমি আমেরিকাতে পড়তে গিয়ে দুইপা হারিয়ে ফিরে এসেছি।লং ড্রাইভে যাচ্ছিলাম আমি আর আমার এক বন্ধু।প্লেয়ারে চলছিল আমার পছন্দের গান জন ডেনভারের i am leaving on a jet plane dont know when i will back again……।আসলেই আমি জানতাম না এভাবে আমাকে ফিরে আসতে হবে।লরিটা নাকি বেশ বড়ই ছিল।অনেকে বলেছে বেচেঁ আছি এটাই নাকি ভাগ্য(!)।আমি আমার পাদুটো হারালাম সাথে আমার বন্ধুটিকেও।মাঝে মাঝে ভাবি ঐসময়ে বন্ধুটির চলে গেলেই ভাল হত,দেশে এসে ঝামেলা করতে হতনা।আমি আমার কাটা পাদুটোর দিকে তাকিয়ে থাকি।চোঁখ চকচক করে ওঠে।

আগে রাস্তঘাটে পঙ্গু লোকজন দেখতাম।একজন ভিক্ষুককে পঙ্গু দেখলে আমার কোন অসুবিধা হত না কিন্তু মধ্যবিত্ত গোছের একজন শিক্ষিত যখন দেখতাম স্ক্র্যাচ নিয়ে হেঁটে যাচ্ছে বা বেমানানভাবে বসে যাচ্ছে রিকসায় তখন আমার মনের মধ্যে একধরনের প্রশ্ন জাগত এই লোকটা বেঁচে আছে কেন?বেঁচে থেকে সে কি পাচ্ছে?দুনিয়ার হাজারো লোকের অস্বাভাবিক দৃষ্টি উপেক্ষা করে সে কিভাবে বেঁচে আছে তা কিছুতেই মাথায় ঢুকত না আমার,বিকলঙ্গতার চেয়ে আত্নহননই শ্রেয় মনে হত আমার।

হ্যাঁ,আত্নহত্যাই শ্রেয় এটা আরও বেশী করে মনে হল যখন আমি পাদুটো হারালাম।বিদেশে পড়তে কিছু টাকা জমিয়েছিলাম ওগুলোর একটা গতি হওয়া দরকার,বাবা মাকে একবার অন্তত দেখে মরি এরকম সাত পাঁচ ভেবে আমি কায়েস হাসান যে কিনা যথার্থ মানুষ হওয়ার জন্য ফুলব্রাইট বৃত্তি নিয়ে বিদেশে পড়তে গিয়েছিলাম সেই আমি দেশে মৃত্যুর জন্য ডিসেম্বরের এক শীতের সকালে স্ক্র্যাচে ভর দিয়ে ঢাকায় পৌছালাম।

প্রথমদিকে আমি ভেবেছিলাম আত্নঘাতি হওয়াটা এমন কঠিন কিছু হবে না,বিশেষত নাস্তিক ধরনের লোকের যখন পরকালের কোন চিন্তা নেই।কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম ব্যাপারটা যত সহজ হবে বলে চিন্তা করেছিলাম ততটা সহজ হচ্ছে না।আমি প্রথমে ফাঁস দিয়ে চেষ্টা করলাম।ছাদে কাপড় শুকাতে দেওয়ার রশি ফ্যানের সিলিংএ বাঁধলাম।কিন্তু আমার মনে হল সুইসাইড নোট বিষয়ক কিছু লেখা হয়নি,বাসার লোক ঝামেলায় পড়বে।খাতা-কলম নিয়ে বসে পড়লাম।কেন জানি কিছুই লেখা হল না।ঝিম মেরে বসে থাকলাম কিছুক্ষন।মাথার ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছিল।দ্বিতীয়বার আত্বহত্যার চেষ্টাটা খুবই হাস্যকর ছিল।শ্বাস বন্ধ করে ছিলাম একটানা অনেকক্ষন।চিন্তা করেছিলাম এভাবে নিঃশ্বাস বন্ধ করে মারা যাব।কিন্তু সবাই জানে এভাবে মরা যায়না।আমেরিকাতে আমি নানাভাবে মানুষের আত্নহত্যা দেখেছি।কেউ হাতের শিরা কেটে সব রক্ত বের করে মরেছে,কেউ গ্যাসের চুলার জ্বলন্ত শিখার নিচে মাথা দিয়ে মরেছে। দ্বিতীয়বার ব্যর্থ আত্বহনন প্রচেষ্টার পর আমি বুঝতে পারলাম এরকম কোনভাবেই আমার হবে না।তাই শেষবার আমি খুব কাপুরুষতার সাথে ঘুমের ট্যাবলেট দিয়ে আত্নহননের কথা ভাবলাম।
পানিভর্তি একটা কাচের গ্লাসে গুনে গুনে পনেরটি ট্যাবলেট মিশিয়ে আমি বসে থাকি,আমার চিলেকোঠার ঘরের ঘড়িটিতে সময় গড়িয়ে যায়,রাস্তার মোড়ের কুকুরটি করুনসূরে ডাকতে থাকে আমার মরা হয়না।

পঙ্গু,অপাংক্তেয়,বিচ্ছিন্ন এই আমি একটি আত্নহত্যার স্বপ্ন নিয়ে বেঁচে থাকি।
]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28810274 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28810274 2008-06-16 21:51:19
গল্প : : খাম
বেশ বড়ই বাড়িটা।ঢাকা শহরে এরকম বড় বাড়ি খুব একটা চোখে পড়ে না।মেইন গেট পেরিয়ে বড় একটা বাগান পড়ে ।বাগানের মধ্যে প্রসস্থ রাস্তাটা দিয়ে কিছুক্ষন হাটলে তবেই মূল দালানের গেটটা পাওয়া যায়।আমি মনাকে ওদের অদ্ভুদ ডিজাইনের বড় বাড়িটা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম।ও বলেছিলো ওদের দাদার বানানো বাড়ি।ঐতিহ্যের খাতিরে নাকি ভাঙা হয়নি।মনাদের শ্রেনীর লোকেরা ঐতিহ্য খুব পছন্দ করে তাই আমি আর বিশেষ কিছু বলিনি।মনাদের বাড়ীতে আমাকে কয়েকদিন যেতে হয়েছিলো।

মনাকে আমি পড়াতাম ,খুব বেশীদিন না অল্পদিন।বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মফস্বলের স্কুল শিক্ষক বাবার কাছে কয়েকমাস টাকা নেওয়ার পর মনে হচ্ছিল না অনেক হয়েছে আর না এবার নিজেই কিছু করি।এক বন্ধুর মারফত গেলাম ওকে পড়াতে ঠিক ওর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বারোদিন আগে।ফাইনাল রিভিশনের জন্য যাওয়া আরকি।প্রথমদিন মনাদের বাড়ীতে ঢুকতে একটু ভয় হয় আমার।বড়লোকদের বাড়ী,আগে কখনো এরকম বাড়িতে ঢোকা হয়নি। বিশেষত 'কুকুর হইতে সাবধান 'জাতীয় কথাবার্তা আমার জানা ছিল এবং তৎসংক্রান্ত দু একটি ঘটনাও কোথাও কোথাও পড়েছিলাম।তাই বড়লোক সংক্রান্ত আমার একটা ভয় ছিল।কিন্তু বাস্তবে সেরকম কিছু হয়নি।গেটে একজন দাড়োয়ান দাড়ানো ছিল সে আমাকে আমার নাম আর আসার কারন বলামাত্র দরজা খুলে বাগানের রাস্তাটা দেখিয়ে দিয়েছিল।হয়ত আগেই বলা ছিল।আমি মনাদের বাড়িটা দেখে অবাক হয়েছিলাম,অবাক হয়েছিলাম ওদের গাড়িগুলো দেখেও।একটা পরিবারের এতগুলো গাড়ীর কি দরকার হতে পারে কিছুতেই মাথায় ঢোকেনি আমার।

মনাকে পড়ানোমাত্র আমি আবিষ্কার করলাম সে দুনিয়াসম্পর্কিত অনেক সাধারণ জিনিস দেখেনি,বোঝেও না অনেককিছু।মনা কখনো খেজুর রস খায়নি ,চড়েনি নৌকায়ও।কুমড়ার ফুল দিয়ে যে বড়া বানানো যায় তা সে জানতনা।আমি বলার পর সে এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন আমি একটা কুখাদ্যর রেসিপি দিচ্ছি ওকে।আমি খুবই আশ্চর্য হয়ে জানতে পারি পাটগাছ ও ভুট্রাগাছ নামের যে দুটি অতি পরিচিত গাছ আছে তা মনা কখনো দেখেনি।সে মনে করেছিল ভুট্রাগাছ লিচু গাছের মত বড় কোন গাছ হবে।আমি মেয়েটার কথাবার্তা শুনে হাসি,অবাকও হই।মনার সরলতা আমার ভালই লাগে।নানান বিষয়ে কথা বলতে বলতে সময় গড়িয়ে যায়,পড়ানো হয়ে ওঠে সামান্যই।আমার আর মনার গল্প শেষ হয়না।

মেয়েদের সাথে আমি আগে এরকমভাবে কখনও মিশিনি।বিশ্ববিদ্যালয়ের হলে ওঠার আগে যখন বাড়িতে থাকতাম তখন বলা যায় একরকম এড়িয়েই চলতাম মেয়েদের।মেয়েদের সাথে কথা বলতে কেন জানি রাজ্যের লজ্জা ভর করত আমার ওপর।আম্মা ব্যাপারটা জানতেন তাই হল থেকে যখন ছুটিছাটায় বাড়িতে যেতাম তখন জিজ্ঞাসা করতেন কি রে কোন বান্ধবি -টান্ধবি হল।আমি আম্মার কথাটার মানে বুঝতাম আর একটু মুচকি হেসে বলতাম না,হল না। তাই মনার সাথে অনবরত কথা বলার সময় মনার মাঝে মেয়েদের নতুন করে আবিষ্কার করতে থাকি আমি।কথা বলার সময় মনা অকারনে খিলখিল করে হেসে ওঠে।কোন ছেলেবন্ধু হলে আমি নিশ্চিত বিরক্ত হতাম কিন্তু মনার এরকম অসংযত,অকারন হাসি আমার ভালো লাগে,এক ধরনের ভাললাগা তৈরী হতে থাকে মনার জন্য ,আগে যা কখনও হয়নি কোনো মেয়ের জন্য।আমি বুঝতে পারি আমি দুর্বল হয়ে পড়ছি,কিন্তু এ দুর্বলতা আমি ঠেকাতে পারিনা।আমার খারাপ লাগতে থাকে।আমার অবস্থাগত কারনে দুর্বল হওয়ায় আমার খারাপ লাগতে থাকে,খারাপ লাগতে থাকে ছাত্রীর প্রতি দুর্বল হওয়াতেও।আমি নিজেকে গুটিয়ে নিতে থাকি।

বারোদিন পড়ানো হয়ে গেলে মনা আমাকে সাদা খামটি দেয়।বলে ভাইয়া আম্মু দিয়েছে।এর আগে আমি কখনো পড়ানো বাবদ খামভর্তি টাকা নেইনি।একটু বিব্রতবোধ হয় আমার।চট করে খামটি সামনের পকেটে রাখি।মনাকে আর পড়ানো হবেনা,হয়ত দেখাও হবেনা কখনও ভাবনাটা মাথায় চেপে থাকে ।মনটা ভারী হয়ে ওঠে আমার।যন্ত্রের মত পড়াই আমি,কোন গল্প হয়ে ওঠেনা সেদিন।পড়ানো হয়ে গেলে আমি বলি মনা আজকে তাহলে যাই,ভালোভাবে পরীক্ষা দিও।মনা বলে, আচ্ছা।আমি মনার কিছু বলার জন্য বৃথা অপেক্ষা করতে থাকি।মনা কিছু বলেনা,চুপ করে থাকে,ফোন আসে ফোন ধরে কথা বলতে থাকে।আমি বসেই থাকি,কেন জানি যেতে ইচ্ছে করেনা।মনা ফোন কেটে দিয়ে আমার দিকে তাকায়,আমি অপ্রস্তুত হয়ে পড়ি। আমি বসে আছি কেন মনার তো কিছু বলার কথা নয়,কেউ একজন ভিতে থেকে আমাকে নাড়া দেয়।আমাকে উঠতেই হয়।আমি বলি ঠিক আছে গেলাম।দরজার দিকে পা বাড়াই আমি,মনাও দেখি দরজা পর্যন্ত আসে।আমার বুকের ভিতরটায় ধক করে ওঠে,আমি দরজায় গিয়ে দাড়াই।মনা কি কিছু বলবে,আশান্বিত আমি চেয়ে দেখি মনার দিকে।মনা বলে ভাইয়া দোয়া করবেন,চান্স পেলে খাওয়াব।আমি বলি হ্যাঁ দোয়াতো করবই।দরজার সামনের লনটাতে পা বাড়াই আমি।

মনাদের বাড়ী থেকে এই একটি খাম নিয়ে আমি ফিরে আসি।মনার সাথে আমার আর কখনও দেখা হয়নি।এই পৃথিবীতে কেইবা কাউকে মনে রাখে!মাঝে মাঝে আমি খামটা বের করে দেখতাম।মনার কথা চিন্তা করতাম,কেমন আছে বোকা মেয়েটা! আমি হয়ত তখনও বুঝিনি মনার কাছ থেকে এই একটিমাত্র খামের বেশী আর কিছু পাওয়ার যোগ্যতা আমার ছিলনা।
]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28809785 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28809785 2008-06-15 13:32:22
উইং এর বিদায়ে টক ছড়া
বছরখানেক আগে এরকম একটা উইং এর বিদায়ে আমি টক ছড়া লেখার ভারটা পাই । আজকে রুম পরিস্কার করতে গিয়ে ১০টা ছড়ালেখা কাগজটা আমার নজরে আসে । এখান থেকে বাছাই করা কয়েকটা কম টক ছড়া নিলাম(বাকিগুলো বেশী টক!) । দেখেন তো চেখে কি অবস্থা ! হাল্কা অশ্লীলতা আছে ,সাবধান!

১। টিউশনিতে গিয়েই ধরলাম ছাত্রীর হাত
ছাত্রীও প্রথম দিনেই কাত
এটাই বুঝি টিউশনির মজা
পরিনামে ছাত্রীর বিছানা ভেজা ।
(এক ভাই ছাত্রীর সাথে প্রেম করে আলোচিত হন , ওনাকে মূলত উদ্দেশ্য করেই লেখা )
১। গাড়ি থামে ইডেন কলেজ
আমি খুঁজি বউয়ের ল্যাজ
এত মোটায় বউ চায়
কোন চালের ভাত খায় ।
(এক শরীরওয়ালা ভাই টিউশনি সেরে ইডেনের সামনে নেমে কার সাথে জানি ফুসুরফাসুর করতেন । গুপ্তভাবে পাওয়া সংবাদের উপর ভিত্তি করে ওনার জন্য লেখা হয় টকছড়াটা)

৩। কিচ্ছু ভালো লাগেনা গুরু
মেয়ে নাই তাই পোলাগো দিয়াই শুরু।
(একভাইকে ওনার উইং এর বন্ধুরা কেন জানি গে বলে ডাকত। ওনাকে উদ্দেশ্য করে লেখা)

৪। টিউশনিতে গিয়া বগা কান্দে
ছাত্রী নয় পড়েছে মায়ের ফান্দে।
(উইং এর এক বড় ভাইকে ছাত্রীর মা প্রায়ই ফোন করতেন , কারনে-অকারনে । ছড়াটা ওনার জন্যই)

বছরখানের পর আমাকে বিদায় নিতে হবে উইং থেকে । অন্যদের জন্য যে টকছড়া লিখেছি জানিনা আমার জন্য কি ধরনের টক অপেক্ষা করছে।]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28795336 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28795336 2008-05-08 01:37:25
দাম্পত্য ছড়া : : ০১ বিছানা ছেড়ে একটু বহেন
ভিতরে ভিতরে ডরাই আমি
এত রাত্তিরে আবার কি শুরু হবে প্যাদানি ।

বউ বলে ভাবছো কি কিছু -মিছু
দু-একটা বাচ্চা নেওয়ার ব্যাপার অল্প কিছু
আমি ভাবি চাউলেরই যে দাম
বাচ্চার দুধের জন্য না জানি করতে হয় কি কাম ?

বলি আমি হাল্কা স্বরে
রোজ রাত দুইটায় উঠবা রাত্তিরে
বুলু বিলাইটারে যদি দিতে পার রোজ খাবার
তারপর বাচ্চার কথা বলবা আবার।]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28793595 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28793595 2008-05-02 22:02:53
পরমানুগল্প : : সিগারেট
খাবার গাড়িতে কয়েকজন মাত্র লোক ছিল। একজনকে দেখি কাটলেট চাবাচ্ছেন আরাম করে। ওনার তৃপ্তিভরে কাটলেট খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করে। অর্ডার দিয়ে একটা চেয়ার টেনে বসি। এসময়ই পিছনের দিকে ভদ্রলোকটিকে আবার দেখি। চা খাচ্ছেন ,হাতে সিগারেট। বেশ আরাম করেই খাবার গাড়িতে সিগারেট খাচ্ছেন ভদ্রলোকটি।

]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28791085 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28791085 2008-04-25 13:26:41
মির্জা গালিব : : গালিবের একটি চিঠি
গালিবের জন্ম ২৭ ডিসেম্বর ১৭৯৭ সালে আগ্রাতে। গালিবের প্রথম জীবন সম্বন্ধে সুনির্দিষ্টভাবে তেমনকিছু জানা যায়না, জানা যায়না তার পড়াশুনা সম্পর্কেও। ১৮৩০ সালে মাত্র তেরো বছর বয়সে গালিব বিয়ে করেন। বিবাহিত জীবনে সাত সন্তানের জনক হলেও তার একটি সন্তানও বাচেঁনি। এটা নিয়ে গালিবের একটা মর্মবেদনা ছিল এবং তার গজলগুলোতে তা ফুঁটে উঠেছে।

আগাগোড়া দাম্ভিক একজন কবি ছিলেন গালিব । বাহদুর শাহ জাফরের সভাকবি জওকের সাথে তার বিরোধ ছিল সমকালীন অন্যতম প্রধান আলোচনার বিষয়। গালিব সর্বদাই ভাবতেন জওকের চেয়ে উত্তম কবি হলেও তিনি সভাকবির পদ পাচ্ছেননা নিতান্তই সম্রাটের অদূরদর্শিতার জন্য যিনি নিজে একজন কবি ছিলেন এবং জওককে গুরু মনে করতেন, জওককে বসিয়েছিলেনও গুরুর আসনে সভাকবি বানানোর মাধ্যমে। কিন্তু গালিব কখনও ছেড়ে কথা বলেননি । বাহদুর শাহ জাফরের
পু্ত্র জওয়ান বখতের বিয়ের অনুষ্ঠানে বিবাদ শুরু হয় গালিবের কবিতার একটি লাইনকে কেন্দ্র করে যাতে তিনি বলেছিলেন সমাবেশে এমন কোন ব্যক্তি নেই যে তার চেয়ে উত্তম কবিতা লিখতে পারে। এরকমই দাম্ভিক ছিলেন গালিব। এসময় একজন কবির মন্তব্য ছিল এরকম

"কালাম-ই-মীর সমঝে আউর জুবান-ই মির্জা সমঝে
মগর ইনকা কাহা ইয়ে খুদ হি সমঝে ইয়া খুদা সমঝে"

সরলীকরন করলে দাড়ায় এরকম
"আমরা মীরের(আরেক কবি) কবিতা বুঝি,আর মির্জার ভাষা বুঝি কিন্তু তাকে ( গালিব )- তার কবিতা শুধু তিনিই বোঝেন কিংবা হতে পারে শুধু আল্লাহ বুঝতে পারেন।

শেষপর্যন্ত অবশ্য সভাকবি হতে পেরেছিলেন গালিব কিন্তু তা জওকের মৃত্যুর পর ১৮৫৪ সালে। গালিবের মদ ও নারীপ্রীতির কথা আগেই বলেছি , নিচের পত্রটি পড়লে তা আরো স্পষ্ট হয়ে ওঠে। চিঠিটি তিনি লিখেছিলেন তার এক ঘনিষ্ট বন্ধুকে, বন্ধুর স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে লেখা চিঠির উত্তরে

" মির্জা সাহেব আপনি যেভাবে দিন কাটাচ্ছেন তা আমি পছন্দ করতে পারছি না । আমার কামনাময় যৌবনের দিনগুলোতে একজন জ্ঞানী লোক আমাকে পরামর্শ দিয়েছেন , 'ইন্দ্রিয়সম্ভোগে নিবৃতি আমি অনুমোদন করিনা , কামুকতাকে আমি নিষেধ করিনা । খাও, পান করো এবং খুশি থাক । কিন্তু একটা জিনিস মনে রেখ ,বুদ্ধিমান মাছি চিনির ওপরে বসে , মধুর ওপরে নয়। আমি সবসময় তার পরামর্শ অনুসারে কাজ করেছি। আরেকজনের মৃত্যুতে তুমি শোক আদায় করতে পারো না , যদিনা তুমি নিজের ওপর বেচেঁ থাকো । আল্লাহর শুকরিয়া আদায় করো যে তিনি তোমাকে মুক্তি দিয়েছেন। আমি যখন বেহশতের কথা ভাবি এবং মনে করি যে আমার পাপগুলো যদি ক্ষমা করে দিয়ে আমাকে একজন হুরসহ একটি প্রসাদে স্থান দেয়া হয়, সেই মহিমান্বিত রমণীর সাথে চিরকাল কাটানোর জন্য আমার হৃদয় হতাশা আর আতংকে পূর্ন হবে। তাকে সেখানে দর্শন করা কী ক্লান্তিকর ও বিরক্তিকর - একজন পুরুষের বহন করার ক্ষমতার চাইতে অধিক বোঝা। আল্লাহ তাকে যাবতীয় ক্ষতি থেকে রক্ষা করুক - সেই একই পুরনো হুরি আমার বাহুবন্ধনে। একটু বোঝার চেষ্টা করো ভাই ,আরেকজন নাও।

প্রতি বসন্তের শুরুতে একজন নতুন রমনী নাও
কারন , গত বছরের হিসাব অর্থহীন বিষয়।"

গালিবের মৃত্যু হয় ১৮৬৯ সালে ৭২ বছর বয়সে।
---------------------------------------------------------
তথ্যসূত্র:
[১]উইলিয়াম ড্যালরিম্পেল,The last Mughal
[২]HERMANN KULKE, DIETMAR ROTHERMUND ,A History of India
[৩]A L BASHAM ,A Cultural History of India ]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28790469 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28790469 2008-04-23 14:03:20
তুমি বিষয়ক লাভ কার গোলাপ গাছ তোমার
না ভ্রমরার
চাক ভেঙে মৌ মৌ করে উঠছে মধু
লাভ হচ্ছে কার জারুল গাছ তোমার
না মৌমাছির।
তুমি দুলে উঠছ অক্লেশে
সর্বাঙ্গ শরীর থেকে মুছে ফেলছো অন্ধকার
চিবুক ,স্তনে অবিরাম চাষ হচ্ছে গোলাপ
বসরার সুগন্ধি লাল গোলাপ
বলে দেবে একবার লাভ হবে কার
আমার না তোমার বর্বর স্বামীর।

২।তুমিই তো কেড়ে নিয়েছিলে সব
মধু ,পরতে পরতে শরীরে ছড়ানো
দেখ তাই মৌমাছিরা বড় অসহায়
মধু ভেবে মানব রাবারে হুল ফোটায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28789642 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28789642 2008-04-20 21:43:59
নিসঙ্গে ছবিরা কথা বলে: ০১ বগালেকে বুনো পাতার শিশিরে স্নান ]]> http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28788482 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28788482 2008-04-16 21:24:17 মোফাকখারুল পর্ব -০১ -------------------------------------------------------------------
সপ্তাহে পাঁচদিন সকাল আটটার সময় আমার মেজাজ খারাপ থাকে।কারন ঐ পাঁচদিন আটটায় ক্লাস থাকে।রাত চারটা-পাঁচটা পর্যন্ত জেগে থেকে কেইবা আটটায় ক্লাস নামক জিনিসটা করতে যায়।তারপরেও যাই,ভাগ্যের ফেরে যেতে হয়।পিছনের বেন্চে বসে বই সামনে নিয়ে পড়ার ভান ধরে ঝিমুতে থাকি।সেদিনও সকালে ঝিমুচ্ছিলাম,মনুষ্যকন্ঠে আমার নাম শুনে তন্দ্রাবিলোপ ঘটে।"এই কায়েস ঘুমাচ্ছিল"।আমার মেজাজ খারাপ হয়ে যায়।কোন শালা আবার সাতসকালে ডাকাডাকি করে।আমি চোঁখ মেলে চাই,মোফাকখারুল ডাকছে।আমি মোফাকখারুলকে দেখে অবাক হই।এই ফাষ্ট বেন্চার এখানে কি করছে।মোফাকখারুল করুনামাখা কন্ঠে বলে কায়েস আমিতো শেষ।আমি মোফাকখারুলের শেষ হওয়ার কোন কারন খুঁজে পাইনা।যুগপৎভদ্র এবং বলদ(!) ছেলে মোফাকখারুল।সকালে বাপের গাড়ীতে চেপে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে আসে,প্রথম বেন্চে বসে আটটা থেকে একটা পর্যন্ত মাছিমাড়া কেরানীর মত স্যারদের লেকচার তোলে,ল্যাব থাকলে আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত মনোযোগ দিয়ে ল্যাব করে,মাঝের এক-দেড় ঘন্টা বাসা থেকে আনা কাটলেট আর সেন্ডুইচ খেয়ে লাইব্রেরীতে পড়াশুনা করে আর ক্লাসটেষ্টে অনবরত বিশে বিশ পেতে থাকে।ক্লাসের সুন্দরী মেয়েরা মোফাকখারুলের সাথে ন্যাকামি করে,একটু পড়াটা বুঝাওনা মোফাকখারুল।আমার মেজাজটা খারাপ হয়।শালা মর তুই!কিন্তু আমি জানি এ একটা আধা না পুরা বলদ,দুনিয়াদারী সম্বন্ধে এর কোন আইডিয়া নাই।কোথা থেকে একদিন শুনে এসেছে নীল ছবি নামে একধরনের ছবি আছে তারপর দু-তিনদিন আমাকে জ্বালিয়েছে নীল ছবি কি,নীল ছবি কি বলে।আমি বলিনি ,বলেছি আছে না কত ধরনের ছবি আছে দুনিয়ায়,এটা মনে হয় কোন বিশেষ দেশের তৈরি ছবি।বেটা বিশ্বাস করেছে,বলদ না!বিশ্বাস তো করবেই।তো মোফাকখারুলের সমস্যার কথা শুনে আমারও কিছুটা কৌতুহলের উদ্রেক হয়।আমি বলি ক্যান কি হইছে।সে আবার বলে কায়েস আমি তো শেষ,মানুষে আমাকে খারাপ ভাবছে।আমি বলি আরে খুলে বল তো কি হইছে।সে বলে নীলা নাকি তাকে বলেছে সে নাকি খুব অশ্লীল।তার সাথে আর কথা বলবে না।
-ক্যানো তুমি তাকে কি বলছ
-আরে আমি বলেছি তুমি কি পেন্টিটা পড়ছ
আমি ভাবি কাম সারছে আজ।আমি জানতে চাই আর কি সে বলছে।
- আর কি বলব।এই কথা বলার পরেই তো সে মুখ লাল করে ফেলল।আমি বললাম আমি গতকাল পেন্টি পড়েছি।খুব ভালো লাগছে পেন্টিটা পড়ে।অনেক জিনিসই তো পড়লাম,কিন্তু এটার মত ভাল লাগলো না কিছু।
আমি বললাম পেন্টির কথা বলা তোমার ঠিক হয়নি।ও আকাশ থেকে পড়ে।বলে-
আরে কত কিছুই তো আমরা সংক্ষেপে বলি।ডাটা কমুনিকেশন কোর্সটাকে গতবার ডাটাকম বললামনা,প্যাটার্ন রিকগনিকেশনকেও তো পিআর বলি।আমি বলি হ্যাঁ ঠিক আছে,কিন্তু,,,,।ও আমার কথা শেষ করতে দেয়না।
-ডাটা কমুনিকেশনকে ডাটাকম,প্যাটার্ন রিকগনিকেশনকে পিআর বললে সমস্যা যদি না থাকে তাহলে মাইক্রোপ্রসেসর কোর্সের ইন্টেলের পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরকে পেন্টি বলতে সমস্যা কোথায়।স্যারই তো একদিন বলেছিল।

আমি বিষম খাই।মাছি মারা কেরানী ছাত্র হওয়ার বিপদ বুঝতে পারি।মোফাকখারুলকে আসল কথা বলিনা।শালা মেয়েদের সাথে দহরম-মহরম,নে এবার বোঝ ঠেলা।এবার যদি মেয়েদের ন্যাকামিটা কমে।আমি মিটিমিটি হেসে আবার ঝিমুতে থাকি।]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28788219 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28788219 2008-04-16 01:23:53
আমি বাংলাদেশ মরিনি এখনও বেঁচে আছি আমাকে যারা তোমরা খুচিয়েছ,রক্তাক্ত করেছ
চোঁখ মেলে চেয়ে দেখ তারা আজ
এখনও আমি মরিনি
ছাপান্ন হাজার বর্গমাইল অধিকার করে এখনো বেচেঁ আছি
পলিসন্চন করে বাড়িয়ে তুলছি আমার অস্তিত্ব।

আমার বুক চিরে বয়ে যাওয়া নদীগুলো
একদা যাদের অস্তিস্তের সাথে মিশে থাকত নৌকা ও ইলিশ
এখন তাদের অধিকারে বিস্তীর্ণ বালুচর,কিম্ভুদরুপী বাঁধ
জেলেপাড়ার হারান মাঝি মাছ দেখেনা চোঁখে
বৃদ্ধ হারানের চোখে নদীগুলোর জন্য হাহাকার
মরে যাওয়া এসব প্রতিটি নদী
মৃত্যুর আগে বলে যাচ্ছে তোমরা হত্যাকারী
আমার নদীগুলোকে তোমারা হত্যা করছ
আমি বাংলাদেশ,আমাকে তোমরা হত্যা করছ।
মিলের গুদামে সারি সারি গাছের গুড়িগুলো
আসবাব ভেবে যাদের করেছ গুদামজাত
এদের বলতে দাও
এরা বলবে তোমরা হত্যাকারী
যুগ-যুগান্তরের আমার বৃক্ষেরা
আমার বুকে মাথা উচু করে দাড়ানো বৃক্ষেরা
এদেরকে তোমরা হত্যা করছ
আমি বাংলাদেশ,আমাকে তোমরা হত্যা করছ।
বায়ুতে আমার ভরেছ বিষাক্ত সীসা
প্রবলভাবে শব্দাধিক্যর চর্চা করছ ডেসিবেলে
কর্ষিত জমির মধ্যে ভরে দিচ্ছ অ্যামোনিয়াম সালফেট
যেন ধমনীর মধ্যে বয়ে বেড়াচ্ছি পটাশিয়াম সায়ানেড
তবুও আমি বেচেঁ আছি
এখনও না মরে বেচেঁ আছি।

আমি বাংলাদেশ বেঁচে থাকব
রক্তাক্ত,বিক্ষত আমি বেঁচে থাকব
আমার প্রতিটি শব্দ বেঁচে থাকবে যতদিন
আমার প্রতিটি বর্ণ বেঁচে থাকবে যতদিন
আটষট্টি হাজার সবুজ গ্রাম নিয়ে
মুখ থুবরে পড়ে থাকব ততদিন।
]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28786744 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28786744 2008-04-11 02:55:11
সমান্তরাল সহবাস
একবার মুহূর্তের জন্য গিলে ফেলেছিলাম বৃক্ষসমেত বন
কিন্তু আশ্চর্যমত পেটে গেড়ে গিয়েছিল বৃক্ষেরা
ফলত দানাদার খাদ্য অসহ্য হয়ে উঠেছিল ।
বৃক্ষেরা তরলমত খাদ্য পছন্দ করে
কিছুকাল তাই তরলখাদ্য নিতে হয়েছিল আমার।
দা-কুঠার থাকলে বৃক্ষ কর্তন এমন কঠিন কিছু নয়
মস্তিস্ক নাড়া দিয়ে উঠল আমার
তন্ন তন্ন করে বাড়ি খুজঁলাম,ওসব কিছু নেই(!)
অতঃপর গন্তব্য শৈল্যচিকিৎসক মুখলেছউদ্দীন
ডাক্টারের পেট কাটার বায়না,আমার কাঁটা ছেড়ার ভয়
বললাম পেট কেটে নয়,মুখ দিয়ে টেনে তোলেন
ডাক্টার গম্ভীর "বৃক্ষের মূল গেড়ে আছে পেটে ওটা কাটতে হবে"।
সারাটা জীবন ছায়ায় রেখেছি,আমি কি গাড়ল নাকি
ওটা কাঁটতে দেই,অতঃপর
পাঁচশত টাকা ভিজিট এবং প্রস্থান।
বৃক্ষেরা গেড়েই থাকল ভিতরে
চেষ্টার কমতি থাকল না আমার
মাঝে মাঝে ঝড়ে বৃক্ষের পতন বিষয়ক খবর পড়ি
দস্তুরমত ঝড়ের বেগে বাতাস দেই ভিতরে
কিন্তু কি আশ্চর্যমত
কয়েকটা পাতা মাএ পড়ে ভিতরে পচেঁ যায়
পেটটা ব্যথা হয়ে থাকে কয়েকদিন
ভাবি থাকুক না বরং নিজেই অভিযোজিত হই
পৃথিবীতে আর কটা দিন?

আপনারা হয়ত এতক্ষন বুঝেই ফেলেছেন
একেকটা নারীও একেকটা বৃক্ষ বটে
যাদের গিলে ফেলা যায় সহজেই কিন্তু
উগলানো যায় না।
]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28783284 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28783284 2008-03-28 21:50:23
এতটুকু আশা নিয়েই শুধু আমি এসেছিলাম
ভরা বর্ষায় জোস্না ঝরার রাতে ছিলাম আমি একা
বজরার উপরে,গহীন হাওরে
জলের তরঙ্গে দুলে উঠছিল আমার শরীর
আমি বেতের চাটাইয়ে শুয়ে তারা গুনছিলাম।
আচমকা বৃষ্টি এসে নাড়া দিল-
জল বৃষ্টির মাখামাখি,বায়ুর সাথে মিতালী
অর্ধেক নিকোটিন হাতে নিয়ে
আমি বুঝে চলতাম জল,বৃষ্টি আর বায়ুর আচ্ছাদন।

শুধু এতটুকু আশা নিয়েই আমি এসেছিলাম
শহরের বিষাক্ত বায়ু বুকে নিয়ে
আমি আসিনি কবর খুড়তে।]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28783029 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28783029 2008-03-27 22:49:05
জীবন
জীবন যেন একখানি জলন্ত দেশলাই
জন্ম অদম্য উৎসাহে,রারুদের মত বিস্ফোরনে
পোড়ে অবিরাম দ্রুত কিংবা ধীরে,পোড়ায় নিজেকে
পোড়ে যেমন দেশলাইয়ের কাঠি
দ্রুত কিংবা ধীরে
সবটা পুড়ে গেলে হাতকে পোড়ায়
মানুষও শব হয়ে কাউকে কাদায়। ]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28782729 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28782729 2008-03-26 18:20:35
যে শহরের তরুণীরা মানুষ ভেবে শবের দিকে হাত বাড়ায়
হাস্নাহেনার গন্ধ বুকে নিয়ে যারা ঘোরে এলোমেলো
এ শহরের তরুনীরা তাদের অপাক্তেয় ভাবে
শীতের সকালে ঘাসে জমানো শিশিরের ন্যায়
যাদের মধ্যে বাসা বাধেঁ ভালবাসা
এ শহরের তরুনীরা তাদের কর্পূর ভেবে দেয় উড়িয়ে
যে তরুনেরা সঙ্খের কোমল জলে খুঁজতে চেয়েছিল হৃদয়ের প্রতিচ্ছায়া
এ শহরের তরুনীরা তাদের বুক ভরে দিয়েছে বুড়িগঙ্গার কদর্য জল।

এ শহরের তরুনীরা শহরের বিষাক্ত বায়ুর মতই বিষাক্তময়
নিঃশ্বাসে হাঙ্গর ক্ষুধা,হাতে তরুন ভাঙ্গা সড়কি
আঙ্গুর সফেদা ভেবে অজান্তে ঝোঁকে মাকাল ফলে।]]>
http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28782536 http://www.somewhereinblog.net/blog/imrulkayesblog/28782536 2008-03-26 03:54:04
সবুজ খাম (গল্প)
প্রতিদিন সকালের রোদ মুখে আসার পর আমার ঘুম থেকে ওঠার অভ্যাস। কিন্তু আজই প্রথম এর ব্যতিক্রম হয়ে গেল। আর মাত্র মাস খানেক পরই আমার ফোর্থ ইয়ার অনার্স ফাইনাল। সারাবছর বলতে গেলে কোন পড়াশোনাই হয় না। তাই পরীক্ষার আগের এই একমাসই ভরসা। কয়েক দিন যাবত অনেক রাত জেগে পড়তে হচ্ছে। সকালের দিকে এমন ঘুম আসল যে যখন বিছানা থেকে উঠলাম তখন বারোটা পেরিয়ে গেছে। সকালের ক্লাসটা মিস হয়ে গেল। অবশ্য ক্লাস করে যে খুব একটা লাভ হয় তা নয়। পরীক্ষার আগে গুটিকয়েক প্রথাগত প্রশ্ন পড়েই যদি বেশ চলে যায়, ক্লাস করেই তবে কী লাভ। তবুও আমি যে নিয়মিত ক্লাসে যাই সেটার জন্য একটা কারণ আছে। সেটা না হয় একটু পড়ে বলা যাবে।

হলের সরু প্যাসেজ দিয়ে বাথরুমের দিকে যাচ্ছি। পাশের রুমের জালাল জিজ্ঞেস করল, মামু কি খবর, গল্পটা পড়ছ তো?

জালাল আমার ভাগ্নেগোছের কেই নয়। তবুও সে আমাকে ও নামেই ডাকে, যদিও এ বিষয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। এজন্যই ভাগ্নের আবদার হিসেবে আমাকে তার লেখা কিছু অখাদ্য গল্প-কবিতা পড়তে দেয়। আমি অবশ্য গল্প-কবিতার তেমন কিছু জানি না। তারপরও অখাদ্য বললাম, কারণ আমি খোঁজ নিয়ে জেনেছি জালালের গল্প-কবিতার একমাত্র পাঠক আমিই এবং সে শত চেষ্টা করেও এ জিনিস আর কাউকে গেলাতে পারেনি। আমি বললাম, বেশ ভালই হয়েছে, চালিয়ে যাও। জালালের চোখমুখ দেখে মনে হলো সে বেশ অনুপ্রাণিত হয়েছে অনেকটা।

সকালের নাস্তাটা করতে হলো নুরুর দোকান থেকে। অবশ্য এটাকে সাকলের নাস্তা বলা যায় কিনা সে বিষয়ে সন্দেহ আছে। ঘড়িতে দেখলাম প্রায় একটা বাজে। দুপুরে একটা ক্লাস আছে, যেতে পারলে নিম্মির মুখটা অন্তত একবার দেখা যেত। এই মেয়েটাকে আমি গত পাঁচ বছর ধরে ভালবেসে আসছি, কিন্তু কখনো বলতে পারিনি। ব্যক্তিগতভাবে আমি খুব দুর্বল মানুষ। এতটাই দুর্বল যে, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরের বছরেই যখন আমার বাবাকে ছেড়ে মা দ্বিতীয় বিয়ে করলেন তখন তার প্রতি রাগ করতে পারলাম না। সুতরাং আমি যে নিম্মিকে আগামী কয়েক মাসেও বলতে পারব না, আমি তোমাকে ভালোবাসি, সে বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু জীবন তো থেমে থাকবে না। হয়ত বিশ্ববিদ্যালয় পার হয়ে স্বাভাবিকভাবেই বিয়ে-শাদী করে জীবন যাপন করব। তারপর একদিন হঠাৎ রাস্তায় তার সাথে দেখা হলে মনে মনে ভাববো এই মেয়েকে আমি একসময় ভালোবাসতাম, সে কি কখনও সেটা জানার চেষ্টা করেছিল। এই কথাগুলো ভাবতে ভাবতেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আতিফ ইকবাল একটা জলন্ত- সিগারেটকে দ্রুত শেষ করার চেষ্টা করতে লাগলাম।

নুরুর নাস্তা এসে পড়েছে। নাস্তা বলতে একটা পেটকাটা রুটির ভেতরে ডিমপোচ। শুনলে হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না যে আমি এই একই নাস্তা গত চার বছর ধরে সকাল থেকে খেয়ে আসছি। ব্যাপারটা এতটাই একঘেয়ে হয়ে এসেছে যে এই একঘেয়েমোটাকে আর একঘেয়েমো বলে মনে হতে চায় না। শহীদুল্লাহ হলের ছাত্রদল সভাপতি সেলিম এসে আমার পাশে বসল। রাজনীতি বিষয়ক ব্যাপারগুলোতে আমি মোটামুটি নিরপেক্ষ থাকার ভান করি এবং চেষ্টা করে যাই যাতে সব নেতার মত জুগিয়ে চলা যায়। সেলিম হলের ছিটের ব্যাপারে কি যেন সব জটিল হিসাব বোঝাতে চাইল তার আগাগোড়া কিছুই বোঝা গেল না। তবে যেটুকু বোঝা গেল তাতে এটা স্পস্ট হওয়া গেল যে, আগামী বছর থেকে যাতে বিরোধী কোন দলের ভর্তিকৃত নতুন ছাত্র হলের ছিটে ঢুকতে না পারে সে ব্যাপারে তারা দেখবে। সেলিমকে এক কাপ চা খাইয়ে আমাকে নিস্তার পেতে হলো।
দুপুর আড়াইটায় শহীদুল্লাহ হলের গেট পেরিয়ে বিজ্ঞান ভবনের দিকে রওয়ানা হলাম। নিম্মির টয়োটা করলাটাও এসে পড়েছে। গেটের সামনে বিশ্বজিৎ দাঁড়িয়ে আমড়া খাচ্ছে। আমাকে দেখে আমড়ার দুটো ফাল এগিয়ে দিল। শালীর বেসটা দেখছস, জোশ - একটা লোভী ভঙ্গিতে কথাটা বলল বিশ্বজিৎ। এই বেসটা জিনিসটা যে কি সেটা আমি বেশ ভালভাবেই বুঝি, অন্য সময় হলে হয়ত এরসাথে আমিও দু’একটা জিনিস যোগ করতাম, কিন্তু নিম্মির টয়োটা করোলার ড্রাইভারকে দেখে নিবৃত্ত হলাম। নিম্মির সাথে আমার পরিচয় হবার ঘটনা যতটা স্বাভাবিক হওয়ার কথা ছিল ততটা স্বাভাবিকভাবে হয়নি। মফস্বলের একটা কলেজ থেকে পাশ করে সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিবেশে এসেছি। প্রথম দিনে বিজ্ঞান ভবন খুঁজতে এসে অন্য বিল্ডিং-এ ঢুকে পড়লাম। এদিক-ওদিক ক্লাসরুম খুঁজছি, এমন সময় একটা মেয়ে এসে বিজ্ঞান ভবনটা কোনদিকে হবে জানতে চাইল। চিন্তা করে দেখলাম যদি বলি জানি না তবে সেটা প্রেস্টিজের জন্য খুব একটা সুবিধা হবে না। নিরুপায় হয়ে পার্শ্বের একটা বিল্ডিং দেখিয়ে দিলাম। ক্লাস শেষে বেরিয়ে আসছি এমন সময় দেখলাম মেয়েটিও আমাদের সাথে বেরিয়ে আসছে। তবে আমাকে দেখে তার বান্ধবীকে যে কথাটা বলল সেটা মোটেও শ্রুতিকর কিছু হল না। শুনতে পারলাম বান্ধবীকে বলছে, আমাদের সাথে তো দেখছি একটা গাধাও ভর্তি হয়েছে। ব্যাপারটা শুরু হয়েছিল এভাবে এবং আমি নিশ্চিত নিম্মি আজ পর্যন- আমাকে গাধার চেয়ে উচ্চতর কোন প্রাণী মনে করে না।
বিশ্বজিৎ এর সাথে কথা বলতে বলতে ক্লাসের মিনিট পনের খেয়ে ফেললাম। বাকী তিরশি-চল্লিশ মিনিট ক্লাস করব কিনা ভাবছি, এমন সময় দেখলাম বাক্কু সুমন আমায় দেখে এগিয়ে আসছে। ভাবলাম, যাক আজ আর ক্লাস করতে হবে না। সামনের দিকে কিছুটা ঝুকে হাটে বলে একে আমরা বাক্কু নামে ডাকি। গোটা বিশ্ববিদ্যালয়ে এ হলো নামকরা আতেল। বাংলাদেশে তো অবশ্যই, পৃথিবীতে সম্ভবত খুব কম জিনিসই আছে যেটা সে জানে না। অবশ্য সে জানাটা যে কতখানি বিশু