প্রথম প্রকাশ http://imti24.wordpress.com
মৃত ব্যাক্তিকে সামনে রেখে তাকে ক্ষমা করে দেয়ার জন্য সকলে একত্রিত হয়ে দোয়া পড়তে হবে। একেই বলে জানাযার নামাজ। আদবের সাথে বিনয়ী বেশে দাঁড়াতে হবে। ৪ বার আল্লাহু আকবার বলতে হবে। আমি জানাজার ফরজে কিফায়া নামায ৪ তাকবীরে সহিত এই ইমামের পিছনে কিবলামূখী হয়ে পড়বার নিয়ত করছি। এরপর ১ম তাকবীর। তারপর ছানা, ২য় তাকবীর, তারপর দরুদে ইব্রাহিম তারপর ৩য় তাকবীর। তারপর যদি মৃত ব্যক্তি বালেগ হয় তাহলে নিম্নোক্ত দোয়া।এই দোয়াটি পড়া সুন্নত আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আমা্কে ও আপনাদেরকে এটা মুখস্ত করার তৌফিক দিন আমিন
আল্লাহুম্মাগফিরলি হায়্যি না ওয়া মায়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া ছগিরিনা ওয়া কাবিরিনা ওয়া ঝাকারিনা ওয়া উনশানা আল্লাহুম্মা মান আহ ইয়াহ তাহ মিন্না ফা আহ ইহি আলাল ইসলামি ওয়া মান তা ওয়াফ ফাই তাহ মিন্না ফাতা ওয়াফ ফাহ আলাল ঈমান।
এরপর ৪র্থ তাকবীর। তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।
নাবালগ ছেলে ও মেয়ের ক্ষেত্রে দোয়া ভিন্ন।
২/ ৩ জন মানুষ যখন মৃত ব্যক্তিকে কবরে নামাবে তখন পাঠ করবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহি। বাকি কাজ শেষ করার পর প্রথম বার মাটি ফেলার সময় পাঠ করতে হবে মিনহা খালাক না কুম দ্বিতীয়বার অফীহা নুয়ীদুকুম তৃতীয়বার অমিন হা নুখরিজুকুম। শেশত তাকে ক্ষমা করে দেয়ার ও মুন কার নাকীরের প্রশ্নের সঠিক উত্তর দানে সক্ষম হবার জন্য দোয়া করা।
অনেক গ্রামে যখন নামাজ পড়ানোর মতো কেউ থাকে না তখন মূর্দাকে নামাজ ছাড়াই দাফন করে দেয় যা ঠিক নয়। সবাই গোনাহগার হবে। বরং একজন লোক ওযু করে জানাজা সামনে রেখে দাঁড়াবে এবং নাত্র ৪ বার আল্লাহু আকবার বলে নামাজ আদায় করবে। দোয়া ও অন্যান্য কিছু না পড়লেও ফরজ আদায় হয়ে যাবে। এটা একটি মাসায়াল..।
And Allah knows the best.
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


