মহাকাশে বসেই বাবা হওয়ার খবর পাবেন র্যান্ডি
২২ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাগ্যবানই বটে র্যান্ডি ব্রেসনিক। চিকিত্সকেরা গত বছর বলেছিলেন তিনি বাবা হতে পারবেন না। কিন্তু কয়েক মাস পরই র্যান্ডির স্ত্রী রেবেকা বুর্গিন অন্তঃসত্ত্বা হন। মার্কিন নভোচারী র্যান্ডি এখন আকাশে বসেই আরও একটা দারুণ খবর পেলেন, শিগগিরই কন্যাসন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি। র্যান্ডি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। তাঁর বাবা হওয়ার আনন্দঘন মুহূর্তটির জন্য পুরো নাসা পরিবার এখন অধীর অপেক্ষায়।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার কর্মকর্তারা জানিয়েছেন, ‘র্যান্ডির কন্যাসন্তান যেকোনো সময়ই পৃথিবীর মুখ দেখতে পারে। সম্ভবত আজ রাতেই (শনিবার) র্যান্ডি তাঁর বাবা হওয়ার সুখবরটি পাবেন।’
চিকিত্সকদের কথামতো সন্তান লাভ করতে পারবেন না ভেবে র্যান্ডি ও তাঁর স্ত্রী গত বছর ইউক্রেন থেকে একটি পুত্রসন্তান দত্তক নেন। কিন্তু এর মাস কয়েক পরই রেবেকা মা হওয়ার সুখবর দেন।
র্যান্ডি হবেন দ্বিতীয় বাবা, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকালে বাবা হওয়ার খবর পাবেন। এর আগে ২০০৪ সালে নভোচারী মাইকেল ফিঙ্কি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে বাবা হওয়ার সুখবর পান। এএফপি।
তারিখ: ২২-১১-২০০৯
প্রথম আলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন