বালিশে মুখ লুকিয়ে কি সুন্দর ঘুমিয়ে রয়েছিস তুই , শ্রেয়াস।
একরাশ ফুল যেন পরে আছে এলোমেলো বিছানায় ; ভোরের আলো এসে পড়ছে তোর ছোট্ট মুখে ; আলতো নড়ছে ঠোঁটগুলো ঘুমের ঘোরে । বালিশে এলিয়ে আছে একরাশ ফিনফিনে চুল ।
তোকে দেবশিশুর মত লাগছে । ঈর্ষা হয় দেখে । কেন আমি এভাবে ঘুমুতে পারি না ?
প্রতিদিন সকালে অফিসে যাবার সময় দেখি তোর বিশাল স্কুলব্যাগ পিঠে ; শুকনো মুখ ... ঠিকমত নাস্তাও করা হয়না তোর , দৌড় স্কুলের জন্য - রাস্তাভরা ট্রাফিক জ্যাম । কম্পিটিশন , জোর কম্পিটিশন ..... ফার্স্ট না হলে ভবিষ্যত নেই , ভাল স্কুলে চান্স না পেলে ভবিষ্যত নেই । মার্কস ... ক্লাস টেস্ট , পপ টেস্ট , উইকলি টেস্ট , মান্থলি , সেমিস্টার , ফাইনাল ..... তুই যেন রেসের ঘোড়া .......... আমরা বদ্ধ মাতাল জুয়াড়ী ।
গতকাল রাতে হোমওয়ার্ক না করে ঘুমেয়ে পড়েছিলি , সোজা চড় কষিয়ে দিয়েছি গালে .. এখনও লাল হয়ে আছে .......
স্কুল থেকে ফিরে কম্পিউটার গেমস ...... খুনোখুনি , ভার্চুয়াল কম্পিটিশন . তোকে মনে করিয়ে দেয় , তোকে জিততে হবে এই যুদ্ধে ।
এরই ফাঁকে ফাঁকে আমরা দেখে নেই হিন্দি সিরিয়াল , অর্ধ বা পূর্ণ নগ্ন হলিউডি মুভি , অথবা বাংলা চ্যানেল জুড়ে সস্তা গ্ল্যামারের ঝলকানি ......
তোর অবুঝ চোখের সামনে ঝুলিয়ে দিই অদৃশ্য ব্যানার ..... যৌণতার ।
তোকে জুনিয়র হরলিক্সের মত সকল বই ঠেসে মাথায় ঢোকাবার চাকরি নিয়ে ততক্ষণে চলে আসে আধডজন প্রাইভেট টিউটর , মানুস হয়ে জন্মে সামাজ্যবাদের কুকুর হবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাস তুই , রসদ যোগাই আমরা ।
তোর দিন শেষ হয় আমার কাবার্ডে প্লেবয় আবিষ্কারের মাধ্যমে , সাংসারিক কলহ আর অবিশ্বাস শিখবার মাধ্যমে , আমার পরকীয়ার হতবাক সাক্ষী হবার মাধ্যমে , খাবার টেবিলে ভেজাল বিষপান করার মাধ্যমে ।
আর প্রতিরাতে এভাবেই সবার চোখে আড়ালে প্রিয় টেডিবিয়ার বুকে একসময় ঘুমিয়ে যাস তুই , সবার চোখের আড়ালে ।
আমি তোর বাবা ... তোর টেডিবিয়ারের চেয়েও বোধহয় আমাকে কম চিনিস তুই , আমি তোকে কখনো কোলে চড়ে ঘুরতে যাইনি কোথাও .... কখনো আকাশ দেখাতে পারিনি এই বিষাক্ত ভালোবাসাহীন নগরে , চেনাইনি পাখি আর ফুল ।
কখনো তোকে বলা হয়নি তোকে ভালোবাসি , সারাদিন অফিসে - ফ্ল্যাটে - হোটেলে নোংরামি করতে করতে ভুলেই গেছি কখন তোর কথা ।
আমি কখনো তোর জন্য বেলুন কিনে আনিনি , তোর প্রিয় আইসক্রিম আনতে ভুলে গেছি প্রতি শুক্রবার , তোকে আকাশের তারা চেনাইনি ..... তোকে বলা হয়নি আমার ছেলেবেলার গল্প , যখন আমরা মানুষ ছিলাম ।
চুপচাপ ঘুমিয়ে থাক তুই , আমি এখন এই বালিশটা তোর মুখে চেপে ধরব .... কিছুক্ষণের মধ্যেই তোর ছোট্ট ফুসফুসে ঘটবে বিস্ফোরণ , তোর বুকটা ফেটে যাবে একফোঁটা অক্সিজেনের অভাবে .............
একসময় ছটফট করতে করতে মারা যাবি তুই ।
পৃথিবীর শেষ মানুষ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



