আমার প্রিয় পোস্ট

" বুয়েটের তৈরী করা রিমোট কন্ট্রোল আপনিও বানাতে পারেন " -প্রসঙ্গে ...

০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০১

শেয়ার করুন:                   Facebook

বুয়েটের তৈরী করা রিমোট কন্ট্রোল-ব্লুম্যাজিক এর ফোরাম দেখতে গিয়ে একটা পোষ্ট চোখে পড়ল - জনৈক আশিক ইকবাল সফ্টয়্যারটি আলাদা ভাবে কেনার ইচ্ছা পোষন করেছেন। দেখে ভালোই লাগলো , বাংলাদেশের মানুষ দেশীয়
সফ্টয়্যার টাকা দিয়ে কিনতে চাচ্ছে , এটা আশার কথা । কিন্তু এর পর ব্লগ পড়তে এসে দেখি ভিন্ন সুর , জনৈক আশিক ইকবাল "cracked" সফ্টয়্যার এর প্রচারণা চালাচ্ছেন(Click This Link)। ভাই আশিক আপনি যে সফ্টয়্যার এর লিংক দিয়েছেন সেটাও একজন ছাত্রের লেখা যা ইন্টারনেট এ ১৩ ডলারে বিক্রি হয়। আপনি নিজে ব্যবহার করে খুশি থাকেন ভালো কথা , ব্লগসুদ্ধ মানুষকে "cracked" সফ্টয়্যার এ উদ্বুদ্ধ করা বোধহয় আপনার দায়িত্ব নয়, সবার নীতিবোধও হয়তো আপনার মত নয়।
আমরা হয়তো অনেক কিছুই পারি না , Windows Vista অথবা Matlab এর মত সফ্টয়্যার হয়ত আমাদের নাগালের বাইরে, কিন্তু আমরা যা পারি তা হল আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে । কোন শিল্পী অথবা কোন ব্যান্ড এর গান ভালো লাগলে আমরা তার সিডি কিনতে পারি , ফ্রি মিউসিক সাইট থেকে ডাউনলোড না করে।
বাংলাদেশ গত ২ বছর W.T.O. এর ওয়াচ লিষ্ট এ আছে গান, মুভি এবং সফ্টয়্যার এর অবাধ পাইরেসির জন্য । হয়ত আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে পারব । সবার সহযোগিতা কামনা করি ।

 

 

  • ১২ টি মন্তব্য
  • ২৮৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০৪
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: সহমত
২. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১২
comment by: শিবলী বলেছেন: সহমত. সবাই ২ নম্বুরী করলে cretivity-র দাম থাকলো কই?

আর ভাই personalকথা,
৪র্থ্ year er project er বাপারে idea (CSE) দিবেন?উপকার হোতো।
৩. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১৫
comment by: কাকতাড়ুয়া বলেছেন: শিবলী ,project এর টপিক কি ভাই ?
৪. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১৮
comment by: ফারহান দাউদ বলেছেন: কেউ ১টা কিসু বানাইসে,সেটারে এনকারেজ না করে চুরির বুদ্ধি দেয়,এই তো এদের কাজ। আশিক ইকবালের মত পাবলিক সবখানেই থাকে,ব্যাপার না।
৫. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:২৪
comment by: শিবলী বলেছেন: microcontroller based device & operate by
pc
৬. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:৩৪
comment by: কাকতাড়ুয়া বলেছেন: PC based GPS Locatormicrocontroller based device & operate by
pc বানাতে পারেন, জিনিসটা কাজের ।
এস.এম.এস বেসড কার এ্যালার্ম সিষ্টেম করতে পারেন।
আর যদি বিদেশ থেকে আই সি আনার ব্যাবস্থা থাকে তাহলে
৭. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:৩৫
comment by: কাকতাড়ুয়া বলেছেন: PC based GPS Locator বানাতে পারেন , জিনিসটা কাজের ।
৮. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:৫৮
comment by: শিবলী বলেছেন: many thanks.
৯. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ২:২৯
comment by: মানচুমাহারা বলেছেন: এস.এম.এস বেসড কার এ্যালার্ম সিষ্টেম করতে পারেন। গতবার এটা মোটামুটি সাক্সেস হয়েছিলো। এটা সাথে জিপিএস দিয়ে করার চেস্টা করতে পারলে আরো ভালো।
১০. ০৩ রা অক্টোবর, ২০০৭ সকাল ৮:১৯
comment by: ক! বলেছেন: সহমত
১১. ০৩ রা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৯
comment by: মাথামোটা বলেছেন: সহমত।
ফাউ খাইলে ঘাও হয়।
১২. ০৩ রা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৯
comment by: আশিক ইকবাল বলেছেন: পরের ব্লগটা মুছে ফেলেছে কর্তৃপক্ষ।
কারন জনগন ফ্রি ক্রাক পাইলে বুয়েটের ব্যবসা........

 

 

comment by:
কম্পিউটার প্রকৌশলী,বুয়েট ।
নেশা - ফুটবল খেলা , গান শোনা, বই পড়া আর অনেক বড় বড় পরিকল্পনা করে বাসায় বসে ঝিমানো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৪৪