somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার জন্য আমার অনেক কষ্ট হয় ।

১৬ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ?? এটা কি ?? এটার কি নাম দিব ??? এই অনুভুতির কি কোন নাম হয় ??? মাথার মধ্যে যে জিনিস ঘুরপাক খাচ্ছে , সেই জিনিসের সাথে পরিচয় নেই আমার । আস্তে আস্তে টের পাচ্ছি । কখনো হয়ে উঠছ ক্রোধ , কখনো বেদনা , কখনো হতাশা । নিজেকে নিজে অভিশাপ দিয়ে চলেছি ক্ষণে ক্ষণে , প্রতিমুহূর্তে । প্রবল আক্রোশে ছিন্নভিন্ন করে দিতে চাইছে সব, এই অক্ষরগুলো যেন একের পরে এক সাজিয়ে চলেছে নিজের মনে ।

কেন তুমি এমন করলে আমার সাথে ??? আমি কি ক্ষতি করেছিলাম তোমার ?? তুমি শেষ করে দিচ্ছ আমার নিজের সত্ত্বাকেই । আমার বিবেক ,আর আমার সঙ্গ দিচ্ছে না । একদমই না । আমি আমার বিবেকের কথা শুনলে তোমাকে ক্ষমা করতে পারবো না । আমি তোমাকে মাফ করলে আমার বিবেক আমাকে মাফ করবে না । তিলে তিলে গড়ে ওঠা একটা বিশ্বাস কিভাবেই বেমালুম মিথ্যা হয়ে যায় ,তাই না ? নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে । কেন জানো ??? আমি সত্যি মিথ্যার পার্থক্য ধরতে পারি নি।
আমি কাকে ভালোবাসা ভেবেছিলাম ?? নিজের জন্য বড় মায়া হচ্ছে ।

আমি তারপরও হতাশ হয়ে তোমার কথাই ভাবি । আমি পুরোপুরি ভাবেই পঙ্গু একজন মানুষ । মানসিক ভাবে বিকলাঙ্গ না হলে এত কিছুর পরও কি তোমার কথা ভাবা যায় বল ?? আমি তোমার গ্লাস প্রিজনে যে আটকা পরে গেছি । আমি জানি আমার মুক্তি নেই ।

নিজেকে খারাপ বানানোর কত চেষ্টাই না করলাম । পারলাম না । এতদিনের একটু একটু করে গড়ে ওঠা মূল্যবোধ বিকিয়ে দিতেও বাঁধছে । আমি তোমার কাছেও থাকতে পারবো না । না পারবো তোমার কাছ থেকে দূরে সরে যেতে ।আমি জানি, এভাবে থাকলে আমার সত্ত্বার মৃত্যু ঘটবে । বিশ্বাস কর , আমি বাচতে চাই । আমাকে শেষ করে দিওনা ।

প্রতিদিন , প্রায় প্রতিদিনই ঘুম ভাঙ্গে আমার , দুঃস্বপ্নের পরে । ঘুম অনেক বেড়ে গেছে । ঘুম ভাঙলেও নিজেকে বড় ক্লান্ত লাগে ।

তবু আমি ঘুমাই । অন্তত অর্ধেক দিন নিজেকে লুকিয়ে রাখি নিজের কাছ থেকেই । কতদিন লুকাব আর??? লুকোচুরি খেলা কি শেষ হবেনা ??

নির্লিপ্ততায় ঢেকে গেছে সবকিছু । ওফ , স্মৃতি যে কেন এত নিষ্ঠুর ???

তুমি ফোন কর । সবকিছু ভুলিয়ে দিতে চাও । কতটা কাছে আসতে চাও ।তোমার জন্য আমার অনেক কষ্ট হয় । আমি শুধু ক্লান্ত চোখে তাকিয়েই থাকি ।

১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×