somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের ত্রিপুরার 18 যুবক বাংলাদেশী পাসপোর্ট নিয়ে এখন মধ্যপ্রাচ্যে

০৮ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের ত্রিপুরা রাজ্যের সীমন্তবর্তী গ্রামের 18 যুবক বাংলাদেশী পাসপোর্টে মধ্যপ্রাচ্যে গিয়েছে। তারা কিভাবে বাংলাদেশী পাসপোর্ট পেল তা নিয়ে ত্রিপুরার গোয়েন্দা সংস্থা ও পুলিশের মধ্যে তোলপাড় চলছে। ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঐসব যুবকের ব্যাপারে খোঁজখবর নেয়া শুরু করেছেন। এদিকে ত্রিপুরার আঠারো যুবকের বাংলাদেশী পাসপোর্ট সম্পর্কে ঢাকায় খবর আসার পর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও গোয়েন্দারা অনুসন্ধানে নেমেছে। পাসপোর্টগুলো ইসু্য হয়েছে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে। তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বাংলাদেশী নাগরিক পরিচয়ে মধ্যপ্রাচ্যের আবুধাবী ও দুবাইতে গিয়েছে।

কয়েকটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মতে, বাংলাদেশী নাগরিক যে কেউ আবেদন করলেই আগের মত সহজে পাসপোর্ট পাওয়া যায়না। গত অর্থবছর থেকে পাসপোর্ট ইসু্যর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। আর এসব নিয়মের ভেতরেই স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট শাখা অনুসন্ধান করে রিপোর্ট প্রদান করে। রিপোর্ট পজেটিভ হলে পাসপোর্ট দ্রুত ইসু্য করা হয়। আর নেগেটিভ রিপোর্ট হলে আবেদনকারীর পাসপোর্ট পাওয়ার প্রশ্নই উঠেনা। কিন্তু ভারতীয় নাগরিকরা ঢাকার পাসপোর্ট অফিস থেকে সহজেই পাসপোর্ট পেল কি করে তা তদন্ত করা প্রয়োজন বলে একাধিক কর্মকর্তা জানান।

পাসপোর্টের জন্যে আবেদন করা হলে বর্তমান ও স্থায়ী ঠিকানায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তদন্ত করে। আবেদনকারীকে স্থায়ী ঠিকানার ব্যাপারে প্রমাণপত্র দাখিল করতে হয়। এসবের মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, সিটি করপোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের ট্যাক্স প্রদানের রশিদ, বিদু্যৎ, গ্যাস, টেলিফোন বিলের কপি, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার কিংবা ইউনিয়ন পরিষদের মেম্বারের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যবসায়ী হলে ব্যবসার ট্রেড লাইসেন্সসহ অন্যান্য প্রমাণপত্র জমা দেয়া বাধ্যতামূলক। এতো কড়াকড়ির পরও ত্রিপুরার আগরতলা সীমান্তবর্তী গ্রামের 18 যুবক চোরাই পথে কুমিলস্নার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ত্রিপুরা পুলিশ নিশ্চিত হয়েছে।

ঢাকায় গোয়েন্দা কর্মকর্তারা জানান, ত্রিপুরার 18 যুবককে সীমান্তপথে বাংলাদেশে প্রবেশের ব্যাপারে কারা সহায়তা দিয়েছে এবং তাদেরকে রাজধানীতে এনে পাসপোর্ট ইসু্য করানোর নেপথ্যে কারা ছিল সেসব উদঘাটন করা জরুরী হয়ে পড়েছে।

আগারগাঁও পাসপোর্ট অফিসে প্রতিদিন নতুন পাসপোর্ট নেয়ার জন্যে ভিড় হয়। আর সেখানেই লোকজন পুলিশী হয়রানির বিবরণ দেয়। এতোসব ঝক্কি ঝামেলা থাকার পরও ত্রিপুরার 18 যুবকের নামে বাংলাদেশী পাসপোর্ট ইসু্য হয়েছে কিভাবে সে প্রশ্নই পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নিকট বড় হয়ে দেখা দিয়েছে।

গত সপ্তাহে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, 18 ত্রিপুরার যুবকের মধ্যে 14 জনের বিসত্দারিত পরিচয় ত্রিপুরার গোয়েন্দা সংস্থা ও পুলিশ জানতে পেরেছে। অপরদিকে এদের ব্যাপারে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোঁজ নেয়া শুরু করেছে।

ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 08.12.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×