somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোশাক শিল্পে অসন্তোষ ছড়াতে দেশী-বিদেশী ইন্ধন

২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ইন্ধন দিচ্ছে কিছু এনজিও। এসব এনজিওর পেছনে রয়েছে রহস্যময় বিদেশী তহবিল। এছাড়া বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিকাশে ঈর্ষাকাতর দেশগুলোরও ইন্ধন রয়েছে এসব শ্রমিকদের উসকে দেয়ার পেছনে। ঢাকা ইপিজেড ও রাজধানীর বিভিন্ন গার্মেন্টস কারখানায় সংঘটিত সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে এক গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শ্রমিক অধিকারের নামে কিছু এনজিও গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এর মধ্যে কিছু এনজিও আছে যারা বিদেশী এনজিওর বাংলাদেশ প্রতিনিধি হিসাবেও কাজ করছে। এর মধ্যে বাংলাদেশ সেন্টার ফর সলিডারিটি ইউনিয়ন ও ন্যাশনাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন অন্যতম বলে সূত্রটি জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংগঠন আমেরিকান ফেডারেশন অব লেবার এ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএলসিআইও) এসব সংগঠনকে নানাভাবে সহায়তা দিয়ে থাকে।

উক্ত অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসারে ঈর্ষাকাতর কোনো কোনো দেশ পরিকল্পিত শ্রমিক অসন্তোষ সৃষ্টির মাধ্যমে সুবিধা নিতে চায়। এসব দেশ বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় নিয়োজিত এনজিওগুলোকে আর্থিক সহায়তা প্রদানসহ নানাভাবে ইন্ধন দিয়ে থাকে। তাদের এসব তৎপরতার ফলে বাংলাদেশের ইপিজেডসহ গোটা গার্মেন্ট সেক্টরে মাঝে-মধ্যেই অস্থিতিশীলতা দেখা দেয়। এর ফলে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা বাংলাদেশে ওয়ার্ক অর্ডার কমিয়ে পার্শ্ববর্তী অন্য দেশের প্রতি ঝুঁকছে।

সূত্র জানায়, ইউরোপ ও আমেরিকার বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নির্ধারিত পরিমাণের শুল্কছাড় পেয়ে আসছে। জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) নামের এই সুবিধার ফলে বাংলাদেশের বার্ষিক সাশ্রয়ের পরিমাণ গড়ে ৩০ থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এএফএলসিআইও বেশ কিছুকাল যাবৎ বাংলাদেশের এই সুবিধা বাতিলের জন্য তৎপরতা চালাচ্ছে। তাদের এই তৎপরতার পেছনেও পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ আছে। কিছুদিন আগে সংগঠনটি বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের জন্য ইউএসটিআর (ইউনাইটেড স্টেটস ট্রেডস রিপ্রেজেনটেটিভ) দফতরে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। মূলত তার পর থেকেই বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষ দিনে দিনে বেড়ে চলেছে। বাংলাদেশের জিএসপি সুবিধা বিষয়ে আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউএসটিআর দফতরে শুনানি রয়েছে। ওই শুনানি সামনে রেখে ইতিমধ্যেই বিজিএমইএ এবং বহুজাতিক কোম্পানী ইয়ংওয়ান করপোরেশনের পক্ষ থেকে পৃথক আইনজীবী নিয়োগ করা হয়েছে। কিন্তু ওই শুনানিকে সামনে রেখেই সংশ্লিষ্ট এনজিওগুলো এখানে শ্রমিক অসন্তোষ উসকে দেবার চেষ্টা করছে।

সূত্র জানায়, জিএসপি সুবিধা বাতিল হলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। তখন আন্তর্জাতিক ক্রেতারা ধীরে ধীরে বাংলাদেশ বিমুখ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় ৭০০ গার্মেন্টস কারখানা কাজ না পেয়ে বন্ধ হতে বসেছে। ব্যাংকগুলোও এসব কারখানাকে ঋণ দিতে চাইছে না। আর ঋণ না পেলে কারখানাগুলো আসন্ন ঈদ মৌসুমে শ্রমিকদের ঠিকমতো বেতন ও বোনাস দিতে পারবে না। তখন শ্রমিক অসন্তোষ আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। সে ক্ষেত্রে চলমান দুর্নীতি বিরোধী অভিযানে ক্ষতিগ্রস্ত রাজনীতিকরা এই সম্ভাব্য শ্রমিক অসন্তোষের সুযোগ কাজে লাগিয়ে সরকারের ভিত নড়িয়ে দেয়ার চেষ্টা অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট মহল ধারণা করছে।

।। ইত্তেফাক : ২৪.০৯.২০০৭ ।।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×