বিরামপুর সীমানত্দে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা ।
০৯ ই মার্চ, ২০০৬ ভোর ৬:০২
বিরামপুর সীমান্তে মঙ্গলবার 150 গজের মধ্যে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্ত রক্ষীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলা সদর থেকে 20 কিলোমিটার পশ্চিমে চৌঠা বিওপি'র অধীন খিয়ার দুর্গাপুর গ্রামে 296/এস-1 সীমানা পিলারের বিপরীতে জিরো পয়েন্ট থেকে 150 গজের মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গত 2 মার্চ থেকে কাঁটা-তারের বেড়া নির্মাণ শুরু করে। চৌঠা বিওপি'র হাবিলদার নাঃ সুবেদার খুরশিদ আলম কাজ বন্ধ রাখার আহ্বান জানালে বিএসএফ সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখে। মঙ্গলবার বিএসএফ আবার বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিডিআরের প্রতিবাদের মুখে বিএসএফ কাজ বন্ধ রেখেছে। যে-কোন সময় বিএসএফ আবারও নির্মাণ কাজ শুরু করতে পারে এই আশংকায় বিডিআর নজরদারী জোরদার করেছে। সীমান্তবাসীরা জানান, আবার কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ নির্মাণ সামগ্রীর পাশাপাশি অতিরিক্ত সৈন্য মোতায়েন করছে। 15 রাইফেল্স ব্যাটালিয়নের সি.ও লেঃ কর্ণেল নূরম্নল আলম জানান, জিরো পয়েন্ট থেকে 150 গজ দূরত্বে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বলে আশ্বাস দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, বিএসএফের বাড়তি তৎপরতার কারণে খিয়ার দুর্গাপুর গ্রামের লোকজন উৎকক্তায় রয়েছে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 09.03.2006 ঃঃ
প্রকাশ করা হয়েছে: আমার আর্কর্াইভ বিভাগে ।
বিডি আইডল বলেছেন:

















