চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখাল নিহত ।
২৪ শে মার্চ, ২০০৬ সকাল ৮:৩২
বিএসএফ দুই বাংলাদেশী রাখালকে ধরে একজনকে গুলি করে হত্যা করেছে। গত বুধবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ফতেপুর বিওপির ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার নিমতিতা বিওপির বিএসএফ সদস্যরা 3 জন বাংলাদেশী রাখালকে ভারত ভূখণ্ডে আটক করে। এক পর্যায়ে তারা বিএসএফের কাছ থেকে পালানোর চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়। এতে ফতেপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শহীদুল (20) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অপর দুজনের মধ্যে একজন পালিয়ে আসতে সক্ষম হলেও আরেকজনকে বিএসএফ ধরে ফেলে। এ ব্যাপারে 6 রাইফেল ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর সালাহউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত রাখাল শহীদুলসহ 3 জন গরু আনার জন্য ভারতের ওপারে গিয়েছিল। তিনি আরও জানান, বিডিআর নিহতের লাশসহ ধৃত অপরজনকে ফেরত দেয়ার জন্য বিএসএফের কাছে চিঠি দিয়েছে এবং বিএসএফ আজ শুক্রবার লাশ ফেরত দিবে বলে জানিয়েছে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 24.03.2006 ঃঃ
প্রকাশ করা হয়েছে: আমার আর্কর্াইভ বিভাগে ।
বিডি আইডল বলেছেন:

















