লালমনিরহাট সীমান্তে বিডিআর-বিএসএফ গুলি বিনিময় ।। 1 জন নিহত ।। আহত 3

২৮ শে মার্চ, ২০০৬ রাত ৮:১৭

শেয়ার করুন:                   Facebook

লালমনিরহাটের পাটগ্রাম কুচলিবাড়ি সীমান্তে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে 12টায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিএসএফ এবং বিডিআরের মাঝে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত ও বিডিআর সদস্যসহ 3 জন মারাত্মক আহত হয়েছে। সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থান নিয়েছে। বিডিআর ও সীমান্তবাসীরা জানায়, পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি সীমান্তের মেইন পিলার নং 806 ও 807-এর মাঝামাঝি 13 সাব-পিলারের সংলগ্ন ভারতীয় এলাকার জীগাবাড়ি বিএসএফ সদস্যরা 4 শতাধিক ভারতীয় শ্রমিকদের দিয়ে ধাতরা কলসি মুখ এলাকায় জোরপূর্বক বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে রাস্তা নির্মাণ শুরু করে। এতে কুচলিবাড়ি বিওপি ক্যাম্পের বিডিআর জোয়ানরা বাধা দিলে ভারতীয় শ্রমিকরা বিডিআরকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিডিআর সদস্য আবু সাঈদ, কুচলিবাড়ি এলাকার আশরাফ আলী (26) ও আব্বাস আলী (30) আহত হয়। এ সময় বিএসএফ সীমান্তে তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে বিডিআর সদস্যদের উপর আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। বিডিআর জোয়ানরা আত্মরক্ষায় পাল্টা 28 রাউন্ড গুলি চালায়। গোলাগুলির ঘটনায় সীমান্তে 40 বছর বয়স্ক এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিবিদ্ধ লাশ বিডিআর উদ্ধার করে কুচলিবাড়ি ক্যাম্পে নিয়ে আসে। বিডিআরের নায়েক সুবেদার রবিউল ইসলাম জানান, বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হলে ভারতীয়রা তাতে সাড়া দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক বসেনি।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 29.03.2006 ঃঃ

 

প্রকাশ করা হয়েছে: আমার আর্কর্াইভ  বিভাগে ।

 

  • ১ টি মন্তব্য
  • ১৮৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:১২
comment by: বিডি আইডল বলেছেন:

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৪০৮৭