আমার প্রিয় পোস্ট

আমাগো লিক

০৭ ই মে, ২০০৯ সকাল ১০:২৫

শেয়ারঃ
0 0 0

ইন্দ্রধাম।
বিরোধী দল যারাই থাকে-
তারাই ধরেন ভুলগুলো,
ক্ষমতাসীন হলেই তখন-
ঠিক থাকে না চাল-চুলো-!

সাতটি বছর কাটিয়ে দিয়ে-
যেই পেয়েছে ক্ষমতা,
মুখ পেয়েছে মধুর বুলি-
মন হারালো মমতা-।

পাতি-নেতা উপ-নেতা-
যে যার মতো করছে রব,
ছলে বলে সু-কৌশলে-
হাতিয়ে নিতে চাচ্ছে সব-!

তেমনি এক দল আছে গো-
নাম আছে তার আওয়ামী লীগ,
সন্ত্রাসী সব কাজের আগে-
তাদের আছে ছাত্র-লীগ-।

মেয়াদ শেষে ক্ষমতা ছেড়ে-
চাইলে ফিরে পিছন দিক,
দেখবে তখন করলো কারা-
আমাগো সব ইমেজ লিক-!!!

কাউকে কটাক্ষ বা খারাপ প্রমাণের চেষ্টা নয়, এটা শুধুমাত্র গতানুগতিক ধারার সত্য ও বাস্তব দর্শন মাত্র। মুখে নয় কাজে চাই সর্বপ্রকারের পরিবর্তন। আশা করি রাজনীতির অন্ধ ভক্তরা ভুল ব্যাখ্যা করবেন না।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৪৮
আফরোজ_জাহান বলেছেন: মুখে নয় কাজে চাই সর্বপ্রকারের পরিবর্তন...একমত
২. ০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৪৯
সততার আলো বলেছেন: বাকশালিদের জয় হোক,
বিরোধীদের মাথায় কোপ,

মাইনলে কথা চান্দা দে,
না মাইনলে মাথা দে,

দেশ আমার বাপ দাদার,
বাধ সাধার সাধ্য কার?

বিরোধীরা, রাখবি মাথা নামিয়ে,
নইলে দেব কামিয়ে,

বাড়লে বড়,
লাঠি মেরে করে দেব ঠান্ডা,
এ দেশেতে,
উড়বে শুধু বাকশালীদের ঝান্ডা।


দু:খিত, এটাই ইদানিং BAL এর বক্তব্য।

 

মোট সময় লেগেছে ০.৮৮৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই