somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লো লাইফ বাঙালীর লো লাইফ ইতিহাস

২২ শে আগস্ট, ২০০৭ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানের অস্থিরতা আর প্রতিমূহুর্তে দূর্যোগের আশংকায় যে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সাথে হয়তো '৭১ এর মার্চ মাসের অস্থিরতার কিছুটা মিল থাকতে পারে। কখন কি হবে তার কিচ্ছু বলা যাচ্ছে না, ধারণাও করা যাচ্ছেনা।

মুক্তিযুদ্ধের পেক্ষাপট যদি চিন্তা করা হয় তাহলে দেখা যাবে অর্থনীতি সেখানে একটা বড় ভূমিকা পালন করেছে। বর্তমান অস্থিরতার পেছনেও অর্থনীতির একটি বিশাল ভূমিকা রয়েছে। ছাত্রদের আন্দোলনে শরীক হচ্ছে ছিন্নমূল হকার, রিক্সাওয়ালা, এবং বস্তিবাসী। বর্তমান সরকারের অনেক কার্যক্রমের ভিকটিম এই নিম্ন আয়ের লোকেরা। তার উপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এই শ্রেণীর মানুষের টিকে থাকা দায়।

দ্বিগ্বিদিকজ্ঞানশূণ্য এই মানুষেরা যেকোনো কিছু করতে পারে। তাই মধ্যবিত্ত এবং ধনীরা স্বভাবতই এই শ্রেণীর "আন্দোলনে" জড়িয়ে যাবেন না। কারণ তারা এই তথাকথিত "আপরাইজিং" এর ভিকটিম। রাস্তায় তাদের গাড়িই পোড়ানো হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানেই ভাংচুর হচ্ছে, তাদের অট্টালিকাতেই ঢিল ছোড়া হচ্ছে।

যারা গাড়ি পোড়াচ্ছে তারা জানে যে ওই গাড়িতে সে জীবনেও চড়তে পারবে না। তাই রাখার দরকার কি? পুড়িয়ে ফেল শালা! তাদের কোনো ভবিষ্যত নেই। নেই কোনো অতীত। দেশপ্রেম এদের কাছে লাগ্জারি। কিন্তু ওদের একটা জিনিস আছে। ফার্টিলিটি! ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ঢাকার বস্তিগুলোতে কিলবিল করে মানব সন্তান। সংখ্যায় এরা ছাড়িয়ে যায় একটা সভ্য সমাজকে রক্ষার কাজে নিয়োজিত সীমিত বাজেটের সশস্ত্রবাহিনী এবং আন্ডারপেইড পুলিশবাহিনীকেও।

এদের জন্মে যেমন আহলাদিত হবার কিছু নেই, তেমনি এদের মৃত্যুতেও শোকাহত হবার কিছু নেই - এমনটা মনে করেন অনেকে। আর্মিতেও এই ধারণাটা প্রবল। তাই কমান্ডিং পোস্টের দেশপ্রেমিক অফিসাররা ভাবতেই পারেন "উই ক্যান গেট রিড অফ দেম"। কি দাম আছে একটা লো-লাইফ, কলহপ্রিয়, ডার্টি, ব্লাডি বাঙালীর জীবনের?

কিন্তু কিছু সুযোগসন্ধানী নেতা সুযোগ বুঝে "দাবায়া রাখতে পারবানা" বলে হুংকার দেন। আর অন্ধ পতঙ্গের দল ধাবিত হয় সে ডাক শুনে। আর্মির বুলেট ফুরিয়ে যায় কিন্তু পতঙ্গের সেই ঢল রোধ করা সম্ভব হয়না। অতঃপর, সরকার গঠন করেন সেই সুযোগসন্ধানী নেতা। সেই লো-লাইফরা তাদের লো-লাইফে ফিরে যায়। অপেক্ষা করে পরবর্তী আপরাইজিং-এর।

এই আর্বতে ঘুরপাক খাচ্ছে লো লাইফ বাঙালীর লো লাইফ ইতিহাস। ১৯৭১ যে ট্রাডিশনের শুরু, ২০৭১-এও বাঙালী সেখানেই. ২১৭১ কিংবা ৩০৭১ এই অবস্থান অপরিবর্তিত থাকবে ইনশাআল্লাহ্।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৮:২০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×