আমার প্রিয় পোস্ট

কাঁকরোল....

২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০১

শেয়ারঃ
0 0 0

কাঁকরোল

আজকে কাঁকরোল বাজি দিয়া ভাত খাইছি। ছোট কালে আমি কাঁকরোল খেত করেছি। আমি যতটুকু জানি কাকরোলের বিচি থেকে কিন্তু কাকরোল গাছ হয় না । কাকরোলের বীজ কাকরোল গাছের নীচে হয়ে থাকে যা দেখতে মিষ্টি আলুর মত। কাচা কাকরোল এর চেয়ে পাকা কাকরোল দেখতে অনেক সুন্দর লাগে । তবে কাচা কাকরোল খাইতেও ভালো লাগে। কাকরোল কাঁকরোল একটি জনপ্রিয় সবজি ৷ এটি পুষ্টিকরও
বটে ৷ এতে ক্যারোটিন ক্যালসিয়াম, ভিটামিন-বি, আমিষ, শ্বেতসার ও খনিজ পদার্থ উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে৷ বাংলাদেশে কুমড়া পরিবারের যতো সবজি আছে তার মধ্যে কাঁকরোলের বাজার দর ও চাহিদা বাজারে অনেক বেশি ৷

ব্রাহ্মণবাড়ীয়া এবং কুমিল্লা এর অন্যতম প্রধান উৎপাদন এলাকা ৷ বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ কাকরোল মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যে রপ্তানি হয়৷
বাংলাদেশে বিভিন্ন এলাকায় কাঁকরোলের অনেক জাত দেখতে পাওয়া যায়৷ ফলের আকার, আকৃতি ও বর্ণ এবং নরম কাটার বৈশিষ্ট্য দ্বারা বিভিন্ন সনাক্ত করা যায়৷ ব্রাহ্মণবাড়িয়া এলাকার কৃষকরা নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে বেশ কিছু জাত সংগ্রহ করে সেগুলোর চাষ শুরু করেছেন এবং বিভিন্ন জাত সংগ্রহ করার জন্য নিজেরাই মনিপুরী, আলমী, সবুজ টেম্পু, হলুদ টেম্পু, বর্ণ টেম্পু, মেরাশানী ও অন্যান্য নাম দিয়েছেন৷

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৫
জটিল বলেছেন: এটা দেখলেই মেজাজ টা কেন যেন বিলা হইয়া যায় , খাওয়া তো দূরের কথা , তয় আপনি খান , পুষ্টি লাভ করেন এই কামনা রইল ।
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: এত পুষ্টি রাখমু কোথায়...

২. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১২
ওয়ার হিরো বলেছেন: কাকরোল ভাজি খাইতে আমার ব্যাপক ভালো লাগে..
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
পথিক!!!!!!! বলেছেন: স্বাদহীন

আর ইংরেজীটাও কঠিন রে বাপ
cucurbitaceous
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: Teasel gourd ও মনে হয় কাকরোল।

৪. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:০৮
হুমেরা বলেছেন: কাঁকরোল ভাই, এতোকিছু থাকতে কাঁকরোল নিয়া মাঠে নামলেন কেন?
২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: ভালা লাগছে তাই.......

 

মোট সময় লেগেছে ০.৯৬০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
\"জীবন মানে আশায় আশায় বেঁচে থাকা,
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ