বিটিভির মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন থেকে রেহাই চাই
১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৬:৪৬
বাংলাদেশ টেলিভিশন গ্রাম অঞ্চলের মানুষের জন্য একমাত্র বিনোদনূলক অনুষ্ঠান সম্প্রচারের বাহক। আর দ্বিতীয় কোনো Terrestrial চ্যানেল নেই। যার দরুন সবসময় বিটিভির প্রচার দেখতে হয়। তাই বলে এত নোংরা বিজ্ঞাপন দেখতে হবে কি? যেমন_ একটি টুথপেস্টের উপকারিতা দেখাতে গিয়ে একটি ছবি দেখানো হয় যে, এত নোংরা অনেক সময় বমি আসার মতো অবস্থা হয়। ম্যাজিক পাউডারের বিজ্ঞাপনে দেখানো হয় মুখের গন্ধের জন্য সে কথা বলতে পারে না। এটাও দেখতে খুব খারাপ লাগে। আর কোনো ভালো অনুষ্ঠান হলে বিজ্ঞাপনের সাগর বয়ে যায়। কিন্তু শহর অঞ্চলের মানুষের এতে কোনো অসুবিধা হয় না। কারণ তাদের অনেক চ্যানেল রয়েছে। বিজ্ঞাপন এলেই অন্য চ্যানেলে চলে যায়। আবার 15 বা 20 মিনিট পর নিতান্ত প্রয়োজন বিটিভিতে এসে দেখে বিজ্ঞাপন শেষ। তাই বলছিলাম বিটিভির যত উন্নয়ন ও বিজ্ঞাপন শুধু গ্রামের মানুষের জন্য। শহরের মানুষ জানে না, দেখেও না। তাই বিটিভির ঊধর্্বতন কর্তৃপক্ষের উচিৎ ভালো, সুষ্ঠু ও সুন্দর অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ধানসিঁড়ি বলেছেন:
খারাপ না, চলে (ভাইরে আমার একটা গেঞ্জি দরকার ছিল, তাড়াতাড়ি পাঠান)
ধানসিঁড়ি বলেছেন:
হু বিষয়টা খারাপ না, আমিও বিরক্ত। ধরুন একটা টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি দিচ্ছে আর ছেলে বুড়ো সবাই ব্রাশ মুখে বাজারঘাট, অফিস আদালত, স্কুল কলেজ ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা এমন যে ওদের ব্রাশ কেনার সামর্থ নাই। অথচ ব্রাশ ব্যবহারের উপযুক্ত যায়গা হলো বাথরুম, মুখের নোংরা ময়লা সবার সামনে পরিস্কার করা অভদ্রতা বলেই মনে হয়। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা শিখলাম ব্রাশ অফিস আদালতে বসে করতে হয়।
অতিথি বলেছেন:
টেকা মাটি মাটি টেকা
অতিথি বলেছেন:
উপাই নাই গোলাম হোসেন
অতিথি বলেছেন:
(বি)টিভি ভাঙ্গতে হইবে।
অতিথি বলেছেন:
বিটিভি না দেখে, রেডিও দেখেন
কাজে লাগবে। হায়হুতাশ করে লাভ নাই; বিটিভি টগ তেলটিভি। যত কচলাবেন তত তেল বের হবে।
অতিথি বলেছেন:
আবার জিনগায়; ভাঙ্গতে হবে না। ঐটা সখিনার বাবার রুমে ট্রানসফার করে দেন; দেখবেন বেটাই ঘুমাইয়া গেছে তাড়াতাড়ি... এদিকে আপনি পুরোদম ইটিসপিটিস শুরু করে দিতে পারবেন...
অতিথি বলেছেন:
অপেক্ষা করেন কয়েকদিন পরে গ্রামেও কেবলে অনেক চ্যানেল পাবেন । আর বিজ্ঞাপনের কথা বলেন? জার্মানীতে প্রথম হলে সিনেমা (দা ভিনচি কোড) দেখতে ঢুকলাম । প্রথমে 45 মিনিট এড দেখইল । তারপর ননস্টপ ছবিটি । ওরা শখ কইরা দেখে পয়সা দিয়া ।
হাবিবমহাজন বলেছেন:
বিটিভির কোন দোষ নাই। দোষ নন্দঘোষের (ক্ষমতাসীন যে কোন সরকারের)।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














অফিস, ঐটা দিয়াই
