আমার প্রিয় পোস্ট

সংবাদপত্র বর্তমানে ব্যবহার হচ্ছে দলীয় স্বার্থে

২৭ শে আগস্ট, ২০০৬ রাত ১:৫৯

শেয়ারঃ
0 0 0

সংবাদ মাধ্যম হলো সমাজের দর্পন। প্রতিদিন আমরা খবরের কাগজের আশায় পথ চেয়ে থাকি। সকালে যখন খবরের কাগজ হাতে পাই, দেশ এবং বিদেশের আদ্যপ্রান্ত জেনে নেই। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, সংবাদ মাধ্যমগুলো বর্তমানে ব্যবহার হচ্ছে দলীয় স্বার্থে। কয়েকটি সংবাদপত্রে মোটামুটি নিরপেক্ষ সংবাদ পাওয়া গেলেও অন্যগুলো কার্যত কোনো বিশেষ দলকে সমর্থন করে। ফলে আমরা সাধারণ মানুষরা সঠিক সংবাদপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছি। এছাড়া দেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরার জন্যও নিরপেক্ষ সংবাদ মাধ্যম দরকার। আর এক্ষেত্রে যেহেতু খবরের কাগজ আমাদের দেশে সবচেয়ে সহজলভ্য সংবাদ মাধ্যম, সেহেতু এগুলো যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে, এটাই আমরা চাই।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: সব সংবাদপত্রই দলীয় মুখপত্র, কেউ কেউ আবার বিদেশের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে। দালালিতে কেউ পিছিয়ে নেই। আমরা কোনটার চরিত্র বুঝতে পারি, কোনটার পারিনা। এতো বেশী নোংরামি এগুলোতে আছে যে অনেক কর্মকর্তাও এদের প্রকৃত চরিত্র সম্বন্ধে অবগত নয়। তার মাঝ থেকেই আমাদের প্রকৃত সংবাদ বের করে নিতে হবে!
২. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:১৪
অতিথি বলেছেন: সংবাদপত্রআমাদের সাথে প্রতারণা করছে।
৩. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:২৩
আজকাল বলেছেন: রাইট...
ইনকিলাব আর সংগ্রাম - দের চরিত্র মানুষ অনেক আগে থেকে জানতো। কিন্তু দু:খ লাগে যখন দেখি - এক সময়কার বাম ঘরানার সম্পাদক নিরপেক্ষতার নাম করে নতুন দৈনিক খুলে সবাইকে চমকে দিলেন, তারপর মতি পরিবর্তন করে মিলিটারী এসটাবলিসমেন্টের পক্ষে সাফাই দেন!!!!!

আরেকজন তো বাংলিশ মর্ডাণ, চির তরূণ...
1998 সালে যখন সাপ্তাহিকের পাশাপাশি দৈনিক বের করলেন, তখন প্রথম সংখ্যায় লিখেছিলেন - "এ দেশে সুবিধাবাদিতার আরেক নাম নিরপেক্ষতা"...। 37 দিন পর দৈনিকটি মারা গেল। অবশেষে - ভোটের আগে, "এক কোটি তরূণ ভোটারের কাছে আবেদন" জানালেন। বিজয়ীরা বরাবর ভগবান। তাই নিজস্ব ভবন থেকে বিশাল আয়োজনের দৈনিক...!!!

আমরা পাঠকরা 5-8 টাকা দিয়ে পত্রিকা কিনবো। আর তাদের দলবাজির ক্রীড়ানক হবো।

অন্ধকার - এর শেষ লাইনের সাথে একমত - "তার মাঝ থেকেই আমাদের প্রকৃত সংবাদ বের করে নিতে হবে"!
৪. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:২৭
অতিথি বলেছেন: ............ তারপর চির তরূন ঐ সম্পাদক যেভাবে বাংলা ভাষাকে বিকৃতভাবে মুদ্রন করছে তাতে মনে হচ্ছে ওদের দিন যায় যায়।
৫. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:৩৫
হাবিবমহাজন বলেছেন: রাজনৈতিক দলগুলোর মত সংবাদপত্রের কাছে সাধারণ মানুষ জিম্মি। ভালো একটি পোস্ট দিয়েছেন ইন্তেখাব।
৬. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৮
আজকাল বলেছেন: হাবিবমহাজন, সংবাদপত্রের অ্যাড নিয়া আপনি একটা পোস্ট দেন।
৭. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৯:২৭
হাবিবমহাজন বলেছেন: আজকাল,
আমি মুক্ষ শুক্ষ মানুষ আমারে টানেন কেনরে ভাই?
৮. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৯:৪৯
নুশরাত শারমিন সুমি বলেছেন: ইন্তেখাবঃ এতো আমাদের মনের কথা। এরকম না হলে আমরা দূনীতিতে চ্যাম্পিয়ান হব কিভাবে? থ্যাঙ্কস
৯. ৩০ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:২৮
অতিথি বলেছেন: সুমি,
হাঃ হাঃ তাইতো
১০. ৩০ শে আগস্ট, ২০০৬ সকাল ৯:০০
সিমরান শিকদার বলেছেন: কারেক্ট কথা ইন্তেখাব।
১১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: ধন্যবাদ সিমরান।
১২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৩৯
অতিথি বলেছেন: সংগ্রাম - জামাতের
ইনকিলাব - রাজাকারের
ভোরের কাগজ - সাবেরের
যুগান্তর ও জনকনঠ - আ: লীগ প্রার্থীর
দিনকাল-বি এন পির
প্রথম আলো ও THE DAILY STAR - একজন ব্যবসায়ির সুযোগ পেলে অন্য ব্যবসায়ির বারটা বাজায়
আমার দেশ - ফালুর
সংবাদ - আ: লীগ সমর্থকের
ইত্তেফাক - আ হোসেন মনজুর (জাতীয় পার্টি)

যদি এই হয় তা হলে কোনটা পড়বো?

১৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:২০
অতিথি বলেছেন: ইত্তেফাক আর আইন মন্ত্রী মওদুদের দলবদল এক অবস্থা।
১৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:০৪
আজকাল বলেছেন: মো: খায়রুল বাশার,
যায়যায়দিন, নয়াদিগন্ত, আমাদের সময় বাদ দিলেন কেন?

 

মোট সময় লেগেছে ০.৮৯৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর
ইরেকটর হাউস
কামাল আতাতুর্ক এ্যাভিনিউ, বনানি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ