হ্যাকাররা অনেক উঁচুমানের প্রোগ্রামার, অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্কএক্সপার্ট
০২ রা অক্টোবর, ২০০৬ রাত ২:১০
প্রথম দিকে হ্যাকার শব্দ ইতিবাচক অর্থে ব্যবহূত হতো এবং কমপিউটার প্রোগ্রাম লেখায় পারদশর্ীদের হ্যাকার বলা হতো। অবশ্য এ কথাটি অস্বীকার করার উপায় নেই যে, হ্যাকার শব্দের অর্থ ভালো হোক আর মন্দ হোক- হ্যাকাররা অনেক উঁচুমানের প্রোগ্রামার, অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্কএক্সপার্ট। যাদের রয়েছে কমপিউটার প্রোগ্রামের যাবতীয় বিষয়ে পরিপূর্ণ জ্ঞান। যার প্রয়োগে যেমন সমস্যার সমাধান করার ক্ষমতা। তেমনি জানা রয়েছে সমস্যা সৃষ্টির কৌশল।
হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে এমন ভাইরাস ছড়িয়ে দেয় যার ফলে কমপিউটারের অপারেটিং সিসটেম বিকল হয়ে যায়।
1870-এর দশকে কয়েকজন টিএনজার মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য চালু টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল করে দিতে সক্ষম হয়। তারও প্রায় 100 বছর পর 1970-এর দশকের গোড়ার দিকে জন ড্র্যাপার নামে এক হ্যাকার হ্যাকিংয়ের জন্য অভিযুক্ত হন। ড্র্যাপার প্রচলিত টেলিফোন সিসটেমের প্রতি লাইন খোলার নির্দেশ বাহক একটি সংক্ষিপ্ত টোন অপর একটি টেলিফোনে প্রেরণ করে বিনা পয়সায় দূরবতর্ী টেলিফোনে আলাপ করে নেন। হ্যাকার ড্র্যাপার বারবার টেলিফোন ট্যামপারিংয়ের জন্য গ্রেফতার হয়ে ক্যাপ্টেন ক্রাচ নামে কুখ্যাতি অর্জন করেন। এ সময় 'ঈপ্পি সোশ্যাল মুভমেন্ট' নামে একটি সংগঠন টেলিফোন হ্যাকারদের বিনা খরচে দূরবতর্ী কল করার জন্য অভিযুক্ত হয়।
হ্যাকিংয়ের শুরুটা টেলিযোগাযোগ ব্যবস্থা দিয়ে হলেও এখন হ্যাকারদের লক্ষ্যবস্তু হচ্ছে কমপিউটার। 60-এর দশকের গোড়ার দিকে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনসটিটিউট অব টেকনোলজির আর্টিফিশিয়াল ল্যাবের মেইনফ্রেম কমপিউটারে হ্যাকাররা আঘাত হানে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
চুরি বিদ্যা বড় বিদ্যা।
অমি রহমান পিয়াল বলেছেন:
হ্যাকার বল
নুশরাত শারমিন সুমি বলেছেন:
হ্যাকার=অতিজ্ঞানী=ভয়ঙ্কর
(চামহাসি) বলেছেন:
আমি হ্যাকিং শিখতে চাই
অতিথি বলেছেন:
আমি এখানে
অতিথি বলেছেন:
ইন্তেখার ভাই , হ্যাকার রা ভাইরাস ছড়ায় না বিকৃত মস্তিষ্কের প্রোগ্রামার রা ভাইরাস ছড়ায়
অতিথি বলেছেন:
হ্যাকার নাম নিলেতো আর হ্যাকার বলে বিশ্বাস করা যায় না। এজন্য কিছু কেরামতি দেখাতে হবে।
অতিথি বলেছেন:
বিশ্বাস করাতে চাচ্ছিনা তবে আমার ব্লগে গিয়ে এই অধমের সামান্য কেরামতি দেখতে পারেন
অতিথি বলেছেন:
হ্যাকিং এ প্রচুর সময় ও মেধা খরচ লাগে। ইহা অনৈতিক।
অতিথি বলেছেন:
হ্যাঁ তা ঠিক
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















