১) গালিবাজদের বেসম্ভব অপছন্দ করেন, গালিবাজদের 'না' বলতে চান, কিন্তু গালাগালির উৎস্য খুজায় নিদারুন নিরুৎসাহী। গালাগালিকে উনারা 'অশিক্ষিত' ও রাস্তার-বস্তির লোকের বৈশিষ্ট্য জ্ঞান করেন।
২) রাজাকারদের সাথে ব্যক্তিগত, সামাজিক ও ব্লগীয় সম্পর্ক রাখেন, এক টেবিলে আড্ডা দেন, চা-ছমুচা-বিরিয়ানি খান, জন্মদিনে শুভেচ্চা জানান, সাহিত্যের উচ্চমার্গীয় প্রশংসা করে কমেন্ট বা পোস্ট দেন। কিন্তু নাস্তিকদের ব্যাপারে ভার্চুয়াল ও বাস্তব সব ক্ষেত্রেই চরম একাট্টা এবং নাস্তিকদের ঘৃনা করেন। নাস্তিকদের পোস্ট এভয়েড করেন।
৩) রাজাকার ব্যানের চাইতে নাস্তিক ও গালিবাজ ব্যান করতে বেশি উৎসাহীও তৎপর । তবে সরাসরি নাস্তিক/গালিবাজের নামোল্লেখ করেন না (কারো সাথে সরাসরি কলিশন এভয়েড করেন)।
৪) রাজাকার বিরোধি কমেন্ট করেন না বা রাজাকার বিরোধী আন্দোলনে ভালো মানুষের মত মুখ করে চুপ থাকেন অথবা গল্প-কবিতা ছাড়েন।
৫) উনারা সাধারনত ছদ্ম নামে বা ফার্স্ট নেম এ থাকেন না, নিজের ফুল নেম এ থাকতে পছন্দ করেন এবং সাধারনতঃ ছদ্মনামের বিরোধী ও ছদ্ম নামধারীদের সন্দেহের চোখে দেখেন।
৬) সাধারনত ধর্মীয় পোস্টে বা মৌলবাদি পোস্টের মৌন সমর্থক। ধর্মীয় পোস্টে সহমত জানান ও মৌলবাদি পোস্টের বিরোধিতা না করে চুপ থাকেন (মৌন সমর্থক ও সম্ভবতঃ প্লাস রেটিং কারি)।
৭) সাধারনতঃ প্রফাইলে নিজের ছিমছাম, সুশীলিয়, ছদ্ম ব্যাক্তিত্বের মুখোশ পরা ছবি ঝুলাতে পছন্দ করেন। তবে এটা গৌন বৈশিষ্ট্য।
৮) এনং কারো না কারো দালালী করেন অবশ্যই। সেটা রাজনৈতিক হোক আর সামহোয়ারের 'প্রভাবশালী কেউ' হোক।
৯) সাধারনত স্ব(সাহিত্য)মেহনে অতিশয় পুলকিত হন, গুরুগম্ভীর, আত্মম্ভরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

