IP TRACE নিয়ে নতুন করে কিছু বলার নাই।
মোটামুটি সবাই জানেন ।
ইন্টারনেটে অনেক সাইট পাওয়া যায় আইপি ট্রেস করার জন্য
আইপি ট্রেস করার জন্য শুরুতেই যেটা দরকার সেটা হচ্ছে আইপি যার আইপি ট্রেস করতে চান ।
আইপি বিভিন্ন পাবে আপনি পেতে পারেন
যেমনঃ
>>আপনারা সাথে কারও ইমেইল আদান-প্রদান হলে।
>>মেসেন্জারে চ্যাট হলে।
>>আপনার নিজের কোন সাইটে ভিজিটারদেরও আইপি পেতে পারেন।
>>আর আপনি যদি কোন ব্লগের এডমিন হন তাহলে সকল ব্লগারের আইপিও আপনি পাবেন।
তেমনি সামুর মডুদের কাছেও আমাদের সবার আইপি আছে হয়ত।একটা দুইটা আইপি না একেক নিকের কয়েকটা করে আইপি বা তার চেয়েও বেশী। যেমন আমি নিজেই কয়েকটা পিসি থেকে ব্রাউজ করি। অফিসে এক পিসি বাসায় এক পিসি আবার মাঝে মাঝে বন্ধুদের পিসি থেকেও ব্লগিং করি ।
এখন কথা হচ্ছে একাধিক ব্লগারের একই আইপি মানেই কি তারা একই ব্যক্তি ?
নিচের কেস গুলো দেখুনঃ
কেস-১: আমি সামুতে একাউন্ট খুলেছি অফিসের পিসি থেকে । আমার আগেও আমার পিসি টা অনেকে ব্যব হার করেছে। তারাও হয়ত এই পিসি থেকে সামুতে একাউন্ট খুলেছে । আবার আমি এই অফিসে সারা জীবন থাকব না, নতুন কেউ এই পিসি ব্যব হার করবে। তারাও হ্য়ত ব্লগিং করবে। সেক্ষেত্রে আমাদের সবার আইপি একই হবে।
কেস-২: সাইবার ক্যাফেতে একটা পিসি তে প্রতিদিন কম করে হলেও ৮-১০ জন বসে। বুঝতেই পারছেন প্রতি বছর ঐ একটা পিসি থেকে কয়টা একাউন্ট খোলা সম্ভব ।
কেস-৩: কলেজ কিংবা ভার্সিটির ল্যাবগুলোর কথা আর কি বলব । সময় পেলেই স্টুডেন্টরা ল্যাবের পিসিগুলোর উপর হামলে পড়ে।হয়ত ল্যাবের ঐ একটা পিসি থেকে কয়েকদিন পর পর একটা করে একাউন্ট খোলা হয়।
কেস-৪: আমার কোন ভাই-বোন ব্লগিং করলে আমার পিসিই সে ব্যব হার করত। বিভিন্ন মেস অথবা হোস্টেলগুলোতে অনেকক্ষেত্রেই একটা দুইটা পিসি থাকে। সেক্ষেত্রে ঐ রুমের সবাই ঐ পিসিটাই ব্যব হার করে।
এইসকল ক্ষেত্রে একজন ব্লগারের একাধিক আইপি এবং একাধিক ব্লগারের একই আইপি থাকে।
এখন দুটো প্রশ্ন আছে
১। যেহেতু একই ব্লগারের একাধিক আইপি মডুর কাছে আছে সেহেতু ঐ ব্লগারের আইপি ব্যান করতে গেলে কোন আইপিটা ব্যান করবে ?
২। যেহেতু একই আইপি একাধিক ব্লগার ব্যব হার করে সেহেতু ঐ আইপি ব্যান করলে একসাথে কয়েকজন ব্লগারও ব্যান হয়ে যাবে।
পোষ্টের শেষে একটি পরামর্শ আপনি যদি চান আপনার আইপি সামু না জানুক তাহলে http://www.nedproxy.com ব্যব হার করতে পারেন।
সেক্ষেত্রে আপনার আইপি এড্রেস গোপন থাকবে ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


