----------------------------
৯৯% ব্লগারই এই ছবিগুলো দেখেছেন মনে হয়।
এবার আসেন আমার জীবনের এরকম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি।
আমার বাবা একটা স্কুলের প্রধানশিক্ষক হওয়াতে আমারও একবার ক্লাস থ্রির খাতা দেখার সৌভাগ্য হয়েছিল।
কয়েক বছর আগের ঘটনা। আমি ক্লাস থ্রির খাতা দেখছিলাম। হঠাৎ দেখি একটা খাতা একেবারে খালি। প্রথম পৃষ্ঠা উল্টালাম খালি, ২য় পৃষ্ঠা উল্টালাম দেখি পুরো খাতা জুড়ে বড় করে " ক " লেখা।
আর নীচে ছোট করে লেখা
দেখ শালা কত্ত বড় ক
নাম, রোলের দিকে তাকালাম, দেখলাম ফাকা।
বাবাকে দেখালাম বললেন এরকম আরো অনেক মজার কথা লিখে ছাত্ররা।
অনেকে নাকি প্রশ্নের উত্তর বাদ দিয়ে কেন প্রশ্নটা পড়েনি সেটা লিখে।
পাশ করার আবেদন জানায় খাতার পেছনে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১০ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



