কি সব ভন্ডামী কথা-বার্তা !!!
রাজনীতিতে শেষ বলে কিছু নেই।
প্রেম ও রাজনীতিতে সবই যায়েজ।
এগুলো সব কিছুই হিপোক্রেসী। নিজ অপরাধের মাত্রা লঘু করার জন্য বা নিজের বিবেককে স্বান্তনা দেয়ার জন্য প্রবোধ মাত্র। সবাই আজ এই প্রতারণাটা বোঝে। হিপোক্র্যাট নিজেও বোঝে।
বড়-মাঝারী-পাতি সব ধরনের নেতার দল বদল হয়। ওনারা দল বদল করেন। দল বদলের অনেক যৌক্তিকতা তারা দেখান এবং সবাইকে দেখতে বলেন। স্রেফ দলের সমর্থক - এরকম কাউকে কখনো দল বদলাতে দেখিনি। আমি পর্যবেক্ষণের দৃষ্টিতে যা পেয়েছি।
১. একজন আওয়ামীলীগের সমর্থক শেখ মুজিবুর রহমান আর বাঙালী জাতিয়তাবাদ নিয়ে যতটা আন্তরিক, একজন আওয়ামী নেতা ততটা আন্তরিক নন।
২. একজন বিএনপির সমর্থক জিয়াউর রহমান বা বিএনপির জন্য যতটা মাতোয়ারা, বিএনপির নেতা সে তুলনায় অনেক সুস্থির এবং ঠান্ডা।
৩. একজন জামাতের সমর্থক ব্যাক্তিজীবনে যতটা ইসলাম চর্চা করেন একজন জামাত নেতা সে তুলানায় অনেক কম করেন। তাকে তো দল চালাতে হয় - মৌলবাদী হলে তো তার চলে না। অন্য দলের প্রতি জামাত সমর্থকদের যতটা ঘৃণা থাকে, নেতাদের থাকে না। কখন, কার সাথে, কি প্রয়োজনে সন্ধি করতে হয় সেটা তো আর আহাম্মক সমর্থকরা বুঝবে না
৪. ওয়ার্কার্স পার্টির একজন সমর্থক যতটা নাস্তিক-মূল্যবোধ লালন করেন; ঐদলের নেতা তার অর্ধেকও করেন না। তার মৃত্যুর পর যে যানাযা নামাজ হয়ে সে ব্যাপারে তিনি অছিয়তও করে যান। এমপি হওয়ার জন্য বুর্জোয়া দলের সাথে আঁতাতে সে মিলি সেকেন্ড সময়ও ব্যয় করেন না।
দল আমাকে মূল্যায়ন করছে না;
বা, দল নীতি বিচ্যুত হচ্ছে;
বা, দল আমাকে সাব-সাইড করে দিচ্ছে।
প্রতিবাদ স্বরুপ আমি দল ত্যাগ করতে পারি বা, আমি আবার নতুন দল গঠন করতে পারি বা, আমি দলের সমালোচনা করে জনমত তৈরী করতে পারি অথবা, নিদেনপক্ষে আমি নিজ দর্শনের উপর বই লিখতে পারি।
কিন্তু যাই করি - আমি কিভাবে এতদিন যে দলের কঠোর সমালোচনা করেছি, যে দলের অস্তিত্ব নিয়েই আমার সন্দেহ ছিল, যে দলের গঠনতন্ত্রেই আমার বিশ্বাস নাই, যে দলের প্রতিক এতদিন আমি পা দিয়ে মাড়িয়ে গেছি - ফুলের তোড়া নিয়ে, সে দলের প্রতিক মাথায় করে আজ কিভাবে সে দলের নেতা বনে যাই।
আমি দলের নতুন নেতা -
দলে যোগদান করাতে কি এই দলের গঠনতন্ত্রে কোন পরিবর্তন হয়েছে?
আমি যোগদান করাতে তাদের নীতি-দর্শন-অবস্থান পরিববর্তন হয়েছে?
যে নীতিবিচ্যুতির কারনে আমি পুরাতন দল ত্যাগ করলাম, সেই নীতি কি আপনি এখানে লালন করতে পারবেন?
এ হেন অবস্থাতে আপনি নেতা - নিজেকে একটি ফুটবল বা ক্রিকেট দলের খেলোয়ারের চেয়ে অধিক মনে করেন কি?
সব দলের সমর্থকদের কাছে আমার একটা মিনতি - অন্তত আপনি এই ধরনের নেতা আপনার প্রিয় দলে যোগদান করার কারনেই তাকে ভোট দেয়া থেকে বিরত থাকুন। এইসব নতুন নেতা যখন দলের প্রতিক নিয়ে হারবে তখন দলের কেন্দ্রীয় নেতৃত্বও ভাববে এদেরকে নমিনিশন দেয়ার ব্যাপারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

