জী বাংলার মীরাক্কেলের আমি নিয়মিত দর্শক। দারুন লাগে আমার এই শো' টা। কমেডী এমনিতেই আমার কাছে খুব ফেবারিট। আর এবারের মীরাক্কেল আরো ভাল লাগছে বাংলাদেশ থেকেও পারফর্মাররা যাচ্চে। শশি, ইয়াফী'রা তো দারুন করছে। আর মাস্টার পারফর্মার মৃদুল তো আছেই। গতকালের তাদের পারফর্ম করা কয়েকটা কৌতুক নিচে দিলাম। যারা অনুষ্ঠানটি দেখেন নি তাদের জন্য।
১. করিম চাচা বর্তমান দেশ ও দশের দুরঅবস্থা দেখে একদম শংকিত। সব কিছু পাল্টান দরকার। কিচ্ছু ঠিক মত হচ্ছে না। সবার উপর চাচা একদম মহা বিরক্ত।
চাচী রান্নাঘর থেকে বের হয়ে বলল, "আরে সেই সকাল থেইকা পাইজামা উল্টা পইরা আছেন, এইটা আগে পাল্টান।"
২. চাচী, করিম চাচার উপর ভিষণ বিরক্ত। আজ কয়দিন ধইরা একটা শাড়ী কিনার কথা বলছে - চাচা কথা কানেই দেয় না। চাচী ক্ষেইপা গিয়া কইল, "তোমার জামা কাপড় আমি আর পিন্দুম না; চললাম বাপের বাড়ি।"
চাচায় তাড়াতাড়ি একটা পুরানো কাপড় আইনা কইল, "অন্তত এইডা পইরা যাও, নইলে রাস্তায় ছোট পোলাপান ডিলাইব।"
৩. পাপ্পুকে স্যার দুই হাতে কটা আঙ্গুল আছে গুনে বলতে বললেন। পাপ্পু খুব কনফিডেন্টলী পকেট হাত ঢুকিয়ে গুনে বলল, "স্যার, এগারোটা।"
- আরে গবেট পকেট থেকে হাত বের করে গোন।
৪. কার্তিক দা ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেছেন।
তাকে জিঙ্গেস করা হল, "তো, কার্তিকদা কি করে ধরা পড়লেন?"
- আরে যেটাতে ডাকাতি করেছি, সেই ব্যাংকের একাউন্টেই সেটা জমা করে দিয়েছিলাম।
৫. অজিত তার বান্ধবীকে নিয়ে হাসপাতালে গেছে ডাক্তার দেখাতে। সে ডাক্তারকে বলছে, "আচ্ছা স্যার, বিয়ে না করে কি বাচ্চা হওয়া সম্ভব?"
ডাক্তার বলছেন, "না, কখনোই না।"
তাহলে ওকে বোঝান যে আমি ওকে বিয়ে করিনি তারপরও ওর পেটে বাচ্চা এল কি করে?
৬. হাসপাতালে নতুন সুন্দরী নার্স জয়েন করেছেন।
তো হাসপাতালের প্রধান কয়েক সপ্তাহ পরে তাকে জিঙ্গেস করছে, " কেমন লাগছে কাজ-কর্ম, কোন সমস্যা হচ্ছে না তো?"
- না স্যার কোন সমস্যা হচ্ছে না; আমার কাজ তো তেমন নেই - দিনের বেলায় "ইয়েস স্যার, ইয়েস স্যার.... আর রাতে নো স্যার, নো স্যার" বলে যাওয়া ছাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



