আমার নয় বছরের মেয়ে তিতীর্ষা তন্ময় হয়ে টিভি সিরিয়াল দেখছে। আমি অফিস থেকে ফিরে চা খাচ্ছি আর আজকের পত্রিকা পড়ছি। কিছুক্ষণ পর তিতীর্ষা বলল, "বাপি, এই নাটকটা দেখ - এটা খুব সুন্দর।" বুঝলাম এই সিরিয়ালটা তার আসলেই ভাল লেগেছে। আমি টিভি কম দেখি সে জানে, তাই মাঝে মাঝেই আমাকে দেখানোর জন্য সে তার লেভেলের ভাল লাগা আমার সাথে ভাগ করে নিতে চায়। আমিও পত্রিকা থেকে চোখ তুলে টিভির উপর রাখলাম।
ভারতীয় কোন এক চ্যানেলে বাংলা নাকটের ধারাবাহিক চলছে। ধারাবাহিকের নামও জানি না; মাঝ থেকে দেখছি। দৃশ্যটি এরকম -
অভিনেতাটি নিজ গাড়িতে রাতে কাউকে লিফট দিতে গিয়ে বিপদে পড়েছে। ছিনতাইকারী তার জামাকাপড়সহ সব কিছু নিয়ে তাকে স্টিয়ারিং এর সাথে বেঁধে রেখে হাতে মোবাইল সেট ধরিয়ে বলেছে এবার কাউকে ডেকে তুমি উদ্ধার হও। বিবেকবান ঠেকবাজ।
কিচুক্ষণ পরে বুঝেছি এটা আমেরিকা বা ইউরোপের কোন সিটিতে ধারনকৃত। নাটকের পাত্র-পাত্রী প্রবাসী বাঙালী। ছেলেটি মোবাইলে তার নিকটবর্তী এক বান্ধবীকে ডেকে সাহায্য চাইছে। রাত দু'টোয় তার বান্ধবী ঘুম চোখে বিরক্ত মুডে সাহায্যের জন্য এসেছে। এসে বন্ধুর অবস্থা দেখে দুঃখের ভিতরও হাসি চেপে রাখেত পারছে না। চোখ কপালে তুলে বলছে -
"এ কি, তুমি এরকম বিবস্ত্র অবস্থায় যে!!?" ছেলেটির পরনে ছিল, শর্টস এবং স্যান্ডো গেন্জি। মেয়েটির কথায় আমি তার নিজের পোশাকের দিকে ভাল করে লক্ষ্য করলাম। মেয়েটির পরনে ছিল শর্টস স্কার্ট, লো-কাট গলার স্লিভলেস টপ, আর টপের বটম-লাইন ও স্কার্টের ওয়েস্ট এমন লাগোয়া যে হাটলে তার গা কিছুটা উদোম হবেই।
- ছেলেটার শর্টস আর মেয়েটার স্কার্ট এর প্রতিযোগিতা হলে বিচারকদের বুঝতে কষ্ট হবে কোনটা বেশী ছোট।
- ছেলেটার গেন্জির বটম যেভাবে আছে তাতে সে দৌড়লেও তার গা বের হবে না।
- মেয়েটার লো-কাট গলা দিয়ে তার উপত্যকার গভিরতা মাপা গেলেও ছেলেটার গেন্জি তুলনামুলক অনেক শালিন।
- ছেলেটার গেন্জি তার বগল ছুঁই ছুঁই করলেও মেয়েটার স্লিভলেস অনেকটাই নামানো।
এত কথা বলছি এই জন্য যে - আমার নয় বছরের মেয়েটা শিখছে যে ছেলেটা অপেক্ষাকৃত বেশী পোশাক পরেও ন্যুড; আর তারও কম পোশাক পরে মেয়েটা বাহিরে ভদ্রভাবে বের হতে পারে।
এরকম আমাদের দেশে আরো কিছু কন্ট্রাডিক্টরী আছে। যেমন -
- মেয়েরা শাড়ী পরে অবলীলায় যেরকম ঘুরতে পারে, ছেলেরা লুঙ্গি পরে কোথাও গেলেই "ক্ষেত" উপাধি পেয়ে যাবে।
- ছেলেদের স্যান্ডো গেন্জি পরে কোনভাবেই অফিসে আসতে পারবে না; কর্পোরেট কালচার-বিরোধি হবে; আর মেয়েরা অনায়াসেই স্লিভ-লেস পরে দিব্যি অফিস করতে পারবে।
- মেয়েরা ডিভাইডার পরে পার্টি এটেন্ড করলে কারো ভ্রু'তে কুঞ্চন হবে না;
অথচ, ডোলা পাজামা গোড়ালীর উপর পরে কেউ পার্টিতে এটেন্ড করলে কেউ কিছু বলবে না, তবে ভ্রু'তে একটু ভাজ ফেলবেই।
যাইহোক মোদ্দাকথা হচ্ছে পুরুষসমাজ তার বিনোদেনের জন্যই নারীদের এভাবে চাইছে; বোকা নারী সেই জালে পা দিয়ে পুরুষের বিনোদনের সামগ্রী হচ্ছে, আর পুরুষের বানানো পলিসিতেই "নারীবাদ, নারীবাদ" করে চিল্লাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


