ভুমিকা-টুমিকা দিয়ে আর কি হবে?
দেখুন এগুলো মিরাক্কেলের কৌতুক। আমি শেয়ার করলাম মাত্র।
এক.
ম্যানেজম্যান্টের ছাত্র এক মেয়েকে জড়িয়ে ধরল।
মেয়েটি বলল - এটা কি হল?
- ডাইরেক্ট মার্কেটিং
মেয়েটি তখন ছেলেটাকে সাটিয়ে এক চড় মেরে বসল।
ছেলেটি বলল - এটা কি হল?
- কাস্টমার ফিডব্যাক।
দুই.
ছেলে বাবাকে জিজ্ঞেস করল -
বাবা, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
- কোনটি?
- হাতি।
- কেন?
- দেখো না, ওটা সব সময় দাঁত বের করে থাকে।
তিন.
একটা লরি কোন ইন্ডিকিশান না দিয়েই সাঁই করে ডানের গলিতে ডুকে গেল।
পিছন থেকে প্রাইভেট কারের চালক হচকচিয়ে গিয়ে পরে লরির ড্রাইভারকে আটকে জিজ্ঞেস করল - কি ব্যাপার, ইন্ডিকেটার না দিয়ে ডানে ডুকে গেলে যে?
- আরে বাবা, ইন্ডিকেটর দিলে কি হোত? এত বড় গাড়ীটা দেখলেন না; আর ঐ ছোট্ট ইন্ডিকেটর দেখতে পেতেন?
চার.
চোর তার বউকে নিয়ে শপিং এ বেরিয়েছে; কিন্তু কোন শো-রুমে ডুকছে না।
তাই দেখে বউ বলছে - কি ব্যাপার, আমরা শপিং করব না?
- করব, আগে দোকানগুলো বন্ধ হোক।
পাঁচ.
দাদু বাস স্টপে গিয়ে যেই বাসে চাপতে যাবেন, অমনি ড্রাইভার বাসটিকে ছেড়ে দেয়।
দ্বিতীয় দিনও একই ঘটনা; যেই বাসে দাদু চাপতে যাবেন, অমনি ড্রাইভার বাসটিকে ছেড়ে দেয়।
তৃতীয় দিন দাদু একদম রাস্তার মাঝ বরাবর দাড়িয়ে বাসটিকে জোর করে থামিয়ে ড্রাইভারের কলার চেপে জিজ্ঞেস করছে -
- এই বাসটি কি তোর বোন হয়?
- না।
- বাসটি কি তোর বউ হয়?
- না।
- তবে হতচ্ছাড়া, আমাকে ওটার ওপর চাপতে দিচ্ছিস না কেন?
ছয়.
গরুর গলায় ঘন্টা থাকে কেন?
- কারন ওর 'হরন' টা তো বাজে না।
সাত.
ডিপ্লোম্যাট আর মেয়েদের ভিতর মিল কোথায়?
- ডি্প্লোম্যাট যখন 'ইয়েস' বলে; বুঝতে হবে এটা 'মে বি'।
- ডি্প্লোম্যাট যখন 'মে বি' বলে; বুঝতে হবে এটা 'নো '।
- ডি্প্লোম্যাট যখন 'নো' বলে; বুঝতে হবে সে কোন ডিপ্লোম্যাটই নন।
আর
- একজন মেয়ে যখন 'নো ' বলে বুঝতে হবে এটা 'মে বি'।
- একজন মেয়ে যখন 'মে বি ' বলে বুঝতে হবে এটা 'ইয়েস'।
- একজন মেয়ে যখন 'ইয়েস ' বলে বুঝতে হবে সে কোন মেয়েই নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



