মনরে মনরে...... তুই বড় বোকা, নিজের বুঝ বুঝলিনারে, খেয়ে গেলি ধোঁকা....

শহরে শরতের রাতে....

২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৫

শেয়ার করুন:                   Facebook

শহুরে পরিবেশে বড় হয়েছি, তাই প্রকৃতিকে যে খুব কাছ থাকে দেখেছি এমন কথা বুকে হাত দিয়ে বলতে পারবোনা। প্রকৃতি যেন আড়ি নিয়েছে শহরের সাথে রাগ করে। তবে যখনই শহরের বাইরে গিয়েছি তখনই বুঝতে পেরেছি কবি-সাহিত্যিকার একটুও বাড়িয়ে বলেননি বরন্চ অনেক ক্ষেত্রেই কলমের সাথে ভাবের বোধহ্য় প্রকাশ হয়েছে কমই।
ইট পাথরের শহরে রোদ, বৃষ্টি আর শীত আমাদের চর্মগাত্রে আঘাত করে বলেই যেন প্রকৃতির এই তিন রূপকে উপলব্ধি করতে পারি। কিন্তু আমার কাছে তেমন ভাবে হৃদয়কে নাড়া দিতে পারেনা, সময়ের নিয়মেই বয়ে যায় শুধু এই সময়.....
ইদানীং প্রকৃতির এই তিন বৈচিত্রতা ছাড়াও আরো একটি রূপ আমার এই শহুরে মনকে সত্যি সত্যিই ছুঁয়ে যাচ্ছে। হালকা হালকা শীতের আমেজে রাজপথে খোলা আকাশের নীচে একা হেটে বেড়ানোর কিন্তু মজাই আলাদা। আর যদি আপনার নিঃসঙতাকে সঙ্গ দিয়ে থাকে জোছনা ভরা রূপালী রাত তাহলে কি আর মন খারাপ করে থাকা যায়?
আমি আমার শহুরে নিরট মনটাকে আরো চাংগা করে করতে সিগারেটে সুখটান দিয়ে হেটে যাই সামনে আরো সামনে আর অপেক্ষা করতে থাকি আগামী আরেকটি শরতের স্নিগ্ধ রাতের.......

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৭
comment by: লাবণ্য প্রভা বলেছেন: এনজয়!!!!
২. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৫
comment by: ফারহান দাউদ বলেছেন: কোন শহর? ঢাকাতে এনজয় করতে গেলে এইভাবে,ঠেক খাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে।
৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫১
comment by: গজ কচ্ছপ বলেছেন: সব কিছুই ঠিক ছিলো... কিন্তু বারোটা বাজিয়ে দিলেন "সিগারেটে সুখটান দিয়ে"! বিশুদ্ধ বাতাস প্রকৃতির আরেকটা (চতুর্থ?) রূপ, ভুলে যাবেন না। যা'হোক, ছবিটা কি নিজের তোলা?
৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৯
comment by: ইকরাম বলেছেন: ঢাকাতেই কিন্তু @ফারহান ভাই
কি আর করা! ঐটা ছাড়া যে জমে না । না ছবিটা নিজের তোলা না, কালেক্টেড @ গজ কচ্ছপ

 

 


পৃথিবীতে কোন কিছুই ধ্রুব নয়, সব কিছুই ক্রমাগত পরিবর্তন হচ্ছে তাই আজকে যা লিখব কালকে তা হয়তো ঠিক রবেনা............
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৭৬৭