মনরে মনরে...... তুই বড় বোকা, নিজের বুঝ বুঝলিনারে, খেয়ে গেলি ধোঁকা....

ছবি ছবি আর ছবি-তাজমহল

১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৭

শেয়ার করুন:                   Facebook

লেখার বিষয়বস্তু হিসাবে আবারো ছবিকেই বাছে নিলাম, তাও আবার ৯-১০ বছর আগের পুরোনো । কিনতু পুরোনো হলে কি হবে স্মৃতিগুলো যেন মনে হয় একেবারে টাটকা!! কারন হচ্ছে মাত্র ২জন মিলে প্রথম দেশের বাইরে গিয়েছিলাম ঘুরতে, অনুভূতিগুলো ছিল যেন বিশ্ব জয় করতে যাচ্ছি ।
আমার ভ্রমণসঙ্গী এখন ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর হয়ে বিদেশে আছে উচ্চতর শিক্ষা গ্রহেনণের জন্য আর আমার ঝুলিতে রয়ে গেল শুধু এই ছবি গুলো ।
সে যাই হোক এবার আসি আসল কথায়, এইসব ছবি তোলা হয়েছে ঐতিহাসিক ইয়াসিকা ক্যামেরা(ম্যানুয়েল) দিয়ে, তখন তো আর ডিজিটাল ক্যামেরা এতটা সহজলভ্য ছিলনা। তাই ঝক্কি পোহাতে হয়েছিল তাজমহল আর মিনারের ছবি তুলতে গিয়ে। পুরো মিনার কিছুতেই আর ল্যান্স বন্দি হয়না, পরে তাজমহলের মেঝের সাথে প্রায় আমার পুরা শরীরটা মিশে দিয়ে ছবিটা তোলা হয়েছিল। আর শাহজাহান আর মমতাজের কবরের ছবিটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে আসল কবরের প্রতিকৃতি, আসল কবরটা হচ্ছে নীচে। যারা গিয়ে এসেছেন সেখেনে তারা নিশ্চয় জানবেন যে ঐ জায়গাটা বেশ অন্ধকার থাকে, তাই সেটা তুলতে গিয়েও কম ঝামেলা হয়নাই।
আর কথা বাড়াবোনা আপনারাই ছবি গুলা দেখে নেন।

বি: দ্র: প্রথম তাজমহলে প্রবেশ করার পরেই শরীরে পশম সব দাড়িয়ে গিয়েছিল, প্রেমের জন্য মানুষ এতকিছু করতে পারে, আর সেই মসজিদেও নামাজ পড়েছিলাম। আর হ্যা অবশ্যই এপিটাফের লেখাটা পড়বেন মনযোগ দিয়ে, আমার চোখ ছনাবড়া হয়েছিল যে ১৯ বছরে ১৪ সন্তান মাত্র!!!!

 

 

  • ২৫ টি মন্তব্য
  • ২৪১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫২
comment by: দিগন্ত বলেছেন: আমার আর দেখা হল না তাজমহল।
২. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৬
comment by: ইকরাম বলেছেন: যদি ভুল না জেনে থাকি তাহলে তো আপনি ভাই সেখানকার লোক, তার মানে মক্কার মানুষই হ্জ্ব পায়না
৩. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
comment by: নাদান বলেছেন: শেষের ছবিটা কি আপনার
৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০১
comment by: দিগন্ত বলেছেন: সে জন্যই তো এত দুখ ভাই ...
৫. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০৪
comment by: আলী বলেছেন: যাবো আমিও যাবো
৬. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৬
comment by: ইকরাম বলেছেন: @নাদান ভাই
শেষের ছবিটা ভাই আমার ব্ন্ধুদের তো আপনিও হতে পারেন কিন্তু
@দিগন্ত
দূখের কি আছে, একটা মমতাজ জোগাঢ় করে নেন তাড়াতাড়ি তাহলে আর কি দরকার ডামি দেখার :)
৭. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩০
comment by: ছায়ার আলো বলেছেন: ১৯ বছরে ১৪ সন্তান মাত্র!!!!
৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
comment by: ইকরাম বলেছেন: ভাইবা দেখেন তো বাঁইচা থাকলে আরো কয়টা হইতো
৯. ১৪ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
comment by: ছায়ার আলো বলেছেন: তাইলে তাজমহলে আর বেড়াইতে যাওয়া লাগতোনা...
হাউজ ফুল থাকতো!
১০. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫১
comment by: ইকরাম বলেছেন:
১১. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯
comment by: রাশেদ বলেছেন: তাজমহল দেইখা কি হইবে! আগে প্রেম করি হেরপর যামুনে!
১২. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০২
comment by: ইকরাম বলেছেন: তাইলে আর আগ্রার তাজমহলে যাওন লাগবোনা, তখন ভাবীজানের লেইগাই একটা তাজমহল বানায়া দিতে হইব যে
১৩. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩
comment by: রাশেদ বলেছেন: হ! শাহাজাহানের মতন বেকুব আমি! একটা মরলে আরেকটা আইবে! হুদা টেকা নষ্ট করে কেডায়!! আর এতো টেকাও নাই অবশ্য!
১৪. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৫
comment by: ইকরাম বলেছেন: প্রেমের আগে সবাই এরকমই কয়, কিন্তু প্রেমের পরে সবাই হয় শাজাহান নাহয় দেবদাস আর এই দুইটা না হইতে পারলে হয় তত্বাবধায়ক স্বামী :)
১৫. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭
comment by: রাশেদ বলেছেন: প্রেম আর আমি! দুই রাস্তা যে কোন দিকে গেছে জি পি এস দিয়াও বাইর করন যাইবে না!
১৬. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
comment by: ইকরাম বলেছেন: তাইলে কোলাকুলি
১৭. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
comment by: রাশেদ বলেছেন: গলা ধইরা কান্দি আসেন।
১৮. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
comment by: ইকরাম বলেছেন: শোককে শক্তিতে রূপান্তরিত করুন
১৯. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯
comment by: রাশেদ বলেছেন: হে মেয়েরা! আমাগো দিকে তাকাও!
২০. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪
comment by: ইকরাম বলেছেন: আমিন!!!
আরও একটা দাবী: বিয়েতে গোল্ড এর বদলে রূপা নেয়া হোক তহন দেখমুনে কত রূপা তোমাগো লাগে
আজকের মত বিদায়
২১. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
comment by: রাশেদ বলেছেন: ঐ মিয়া! সামিহার পুস্টে ১ দিয়া আসেন।
২২. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: ইকরাম বলেছেন: দিলাম
২৩. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৫
comment by: রাশেদ বলেছেন:
২৪. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
comment by: ইকরাম বলেছেন: এমনেই জীবনে কিছু করতে পারলামনা হ্যাগো লাইগা, মনে হয় সুদূর ভবিষ্যতেও কিছু হইবোনা এইভাবে তাগোরে রাগাইলে
২৫. ১৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১১
comment by: রাশেদ বলেছেন: হা হা!

 

 


পৃথিবীতে কোন কিছুই ধ্রুব নয়, সব কিছুই ক্রমাগত পরিবর্তন হচ্ছে তাই আজকে যা লিখব কালকে তা হয়তো ঠিক রবেনা............
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৭৬৮