মনরে মনরে...... তুই বড় বোকা, নিজের বুঝ বুঝলিনারে, খেয়ে গেলি ধোঁকা....

ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি

২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩০

শেয়ার করুন:                   Facebook

জীবনে প্রথম যে চাকরীটা করছিলাম সেইখানে প্রতিদিন সকাল বেলায় গলায় ফাঁস বেঁধে যাইতে হইত অর্থাৎ টাই পরতে হইত(খালি শনিবার ছাড়া)। এই বান্দা আবার লুংগিতে গিট বান্ধা ছাড়া আর কিছুতেই গিট বাঁধতে পারতোনা। এর জন্য যেইটা করতাম তা হইল গিয়া সেই যে মোঘল আমলে টাই একবার বাঁন্ধাইছিলাম এক ফুফারে দিয়া সেইটা আর ইহজনমে খুলি নাই। বেচারা টাইয়ের নিজের গলাতেই শেষমেষ কালসিটে পইড়া গেছিল। তো সেইদিন নেট থাইকা পাইলাম এই ছবিগুলা, ভাবলাম আমার মত যদি আরো কোন নাদান থাইকা থাকে তাহলে হেগো কামে লাগতে পারে আর হেগো দোয়ায় পরকালে যদি একটু ছওয়াব কামাইতে পারি তো আমার এই জনমে তাইলে একটা ভালা কামতো কইরা গেলাম :=>

 

 

  • ২৭ টি মন্তব্য
  • ৪৮৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩
comment by: রাশেদ বলেছেন: হালার এই ল্যাজ এখনতরি বেশি পড়া লাগে নাই। (আসলে দুইবার পড়ছি লাইফে)। আল্লাহ বাচাইয়ো আমারে।
২. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৪
comment by: তারিক হাসান খান নিপু বলেছেন: হ্যা, কাজে লাগবে ।

(৫)
৩. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৪
comment by: বজলু মহাজন বলেছেন: আমি বিয়ে পাশ করিনাইক্যা! হুনেচি বিয়ে পাশ না করা পর্যন্ত বলে টাই পড়ন যায়েজ হয়না?
৪. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৭
comment by: জোনাকি বলেছেন: সভ্যতার ফাসি!!
৫. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫০
comment by: মানুষ বলেছেন: হক কথা। গিট্টু বান্ধার কামডা অহনতরি শিখতে পারলাম না। না গলায় গিট্টু, না লুঙ্গিত গিট্টু, প্রেমে গিট্টু। কোনডাই হইল না
৬. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৩
comment by: মামু বলেছেন: দুনিয়ার গিট্টু জিনিসগুলি কোন সময়ই সুবিধার না।
৭. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৪
comment by: নির্ভয় বলেছেন: কাজে লাগবো ।
৮. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৭
comment by: ইকরাম বলেছেন: মাত্র ২ বার, লাকী ম্যান@ রাশেদ
কাজে লাগলে দোয়া করতে ভুইলেননা কিন্তু@তা. হা. খা. নি.
যায়েজ আর নাযায়েজ==> ঠেলায় পরলে সবই যায়েজ আর না পরলেই যায়েজ/নাযায়েজ যটা খুশী
৯. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:০০
comment by: ইকরাম বলেছেন: কঠিন কথা @জোনাকী
১ম দুইটা না শিখলেও চলব তয় লাস্টেরটা শিখা ফালানোই ভালা @মানুষ
হক কথা @মামু
খুশী হইলাম@ নির্ভয়
১০. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:০০
comment by: নির্ভয় বলেছেন: হাহাহাহাহ.....আমি এখন টাই বাধতে পারি, আমি টাই বাধতে পারি, টাই বাধতে পারি।
১১. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৭
comment by: ইকরাম বলেছেন: আমি এখনো পারিনা
তয় শিখমুনা কোনদিন, কারন তাইলে আমার বউ কি করবো, হ্যায়তো না খায়া মরব
১২. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৪
comment by: গোপনীয়া বলেছেন: কি মজা, চাকরি করি কিন্তুক আমারে
টাই-টুই বাধতে হয় না।
তাছাড়া এই জিনিসটা বাধলে মনে হয় , ছাগলের গলায় দড়ি পড়ল বুঝি!
টাইওয়ালাদের জন্য সহানুভূতি!!
১৩. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৬
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: আমার অফিসে টাই লাগে না, কাজ লাগে।
টাই কি আমার কাজ আগায় দিবো ?
১৪. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫
comment by: ঠিকানাহীন বলেছেন: টাই শুধু বান্দি ইন্টার্ভিউ দিতে গেলে। জয়েনিংয়ের দিন ই খুইলা ফালাই।
১৫. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৬
comment by: অনিশ্চিত বলেছেন: যেদিন টাই বাঁধবো, সেদিন দোয়া পাবেন। আপাতত ওটা ড্রয়ারেই পড়ে থাক।
১৬. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৭
comment by: ইকরাম বলেছেন: সূখী মানুষ@ গোপনীয়া
হক কথা আর আমার অফিসে কাজও লাগেনা হে হে হে @ ঝড়ো হাওয়া
১৭. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৯
comment by: ইকরাম বলেছেন: ঠিকানাহীনরে চিমটি কিন্তু আমিও খউইলা ফালাই তয় নট না খুইলাই
ঐটারে ঐখানেই পইরা থাকতে দেন@ অনিশ্চিত
১৮. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৯
comment by: নির্ভয় বলেছেন: আমার টাই পড়া। জব ইন্টারভিউ, টারপর গ্রেজুয়েশনের দিন। আবার পরবো তারাতারি আমার বিয়ার দিন।
১৯. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪২
comment by: ইকরাম বলেছেন: দোয়া করি হেই দিন যেন দেরীতে আয়ে
২০. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৯
comment by: নির্ভয় বলেছেন: হালায় কয় কি ? আর দেরী নাই। হাহাহাহহা
২১. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫২
comment by: ইকরাম বলেছেন: ফাঁসিতে তাইলে ঝোলো খুশীমনে
২২. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: শাহানা বলেছেন: মনে হয় কাজে লাগবে, দোয়া করি ছোয়াব হোক আপনার।
২৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
comment by: শাহানা বলেছেন: "সামহোয়্যার আউট" এর উপর প্র‌্যাকটিস করবো না হয়।
২৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
comment by: `হাসান বলেছেন: টাই লাগানো ইসলামে অতন্ত কঠোর ভাবে নিষিদ্ধ এবং হারাম।
২৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
comment by: ইকরাম বলেছেন: দেইখেন নট টা যেন আবার জোরে বাইন্দেন না @ শাহানা
আমি তাইলে হারাম কাজের ইন্সট্রাকসন দিলাম, খুবই গোনাহর কাজ কইরা ফালাইলাম আগে জানলে এই ভুলটা হইত না @ `হাসান
২৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
comment by: রাকিব বলেছেন: শিরোনাম দেখে ভাবলাম কিভাবে মরে যাওয়া যায় তার বর্নণা থাকবে।...
২৭. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২০
comment by: নাভদ বলেছেন:


প্রিয় পোস্ট

 



 


পৃথিবীতে কোন কিছুই ধ্রুব নয়, সব কিছুই ক্রমাগত পরিবর্তন হচ্ছে তাই আজকে যা লিখব কালকে তা হয়তো ঠিক রবেনা............
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৩৭০