মনরে মনরে...... তুই বড় বোকা, নিজের বুঝ বুঝলিনারে, খেয়ে গেলি ধোঁকা....

আজ বৃষ্টিতে ভেজার দিন

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩

শেয়ার করুন:                   Facebook

বৃষ্টি নিয়ে প্রায় প্রতিটি বাঙ্গালীই একটা রোমান্টিসিজম এ ভূগে, আমিও এর বাইরে নই। বর্ষার প্রথম বৃষ্টি নেমেছে আর সেই বৃষ্টিতে ভিজি নাই এমন নজির খুব কমই ঘটেছে আমার জীবনে। হয়ত রাতের বেলায় নেমেছে প্রথম ঝুম বৃষ্টি, আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছি সেই বৃষ্টি ধারা, বাবা এসে বললো কিরে ভিজতে বার হবি না? কারন সে জানত আমার বৃষ্টি প্রীতির কথা। আর তখনি বের হয়ে যেতাম আমার এক চির বৃষ্টিতে ভেজার সঙ্গীর বাসায়, আর তার মা অবাক দৃষ্টিতে দেখত আর ভাবতো এগুলো মানুষ হবে কবে? মানুষ হয়েছি কিনা বলতে পারবোনা তবে অমানুষ যে হই নাই সেটা বলতে পারি। এরকম আরো অনেক টুকরো টুকরো স্মৃতি আছে, কোনটা ছেড়ে কোনটা বলি............
ভার্সিটি থেকে ফেরার পথে একবার ভিজেছিলাম দারুন উপায়ে! বৃষ্টি পড়ছে রিক্সায় করে বাসায় যাব, বন্ধুটি ভিজতে চাইছে না। কিন্তু আমার মন চাইছে ভিজতে দারুন ভাবে। বুদ্ধি বাতলিয়ে বললাম ঠিক আছে, রেক্সিনের পর্দা নিতে পারি কিন্তু আমি যে মেয়েদের সাথে হুঠ তুলে রিক্সায় যাইনা, অগত্যা রেক্সিনের পর্দা নিয়ে হুঠ খোলা রিক্সায় ভিজতে ভিজতে কিক্সা ভ্রমণ, আহা কি সেই দিন গুলি...............
আরেক বার মোকাররম ভবন থেকে আমরা দুই বন্ধু বৃষ্টিতে ভিজতে ভিজতে এনেক্স ভবনের দিকে যাচ্ছি, সাথের বান্ধবীকে বললাম তোর আর আমদের সাথে বের হওয়ার দরকার নেই, সব্বাই হা করে তাকিয়ে থাকবে, তারচেয়ে বরং তুই এইখানেই থাক। কিন্তু বৃষ্টি ভেজা যে একটা সংক্রামক রোগ, এইটা সেইদিন হাড়ে হাড়ে টের পেয়েছি। কিছুক্ষন পরেই দেখি আমাদের পিছু পিছু সেও দৌড়াচ্ছে আর সব্বাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাসছে। জানতে চাইলাম কিরে অমন করে পিছু নিলি কেন? বন্ধুর সোজা উওরঃ তোদের অমন মজা করে ভিজতে দেখে আমিও আর এইখানে দেড়িয়ে থাকতে পারছিলাম না............
“দিনগুলো মোর সোনার খাঁচায় রইলোনা, সেই যে আমার নানা রঙ্গের দিনগুলি” .........।এখন আর চাইলেও বৃষ্টিতে ভেজা হয়ে উঠে না, সময় আর সুযোগের অভাব। আর তাছাড়া র‌য়েছে সেল ফোনের ঝামেলা। নাগরিক জীবনের এত হ্যাপার মাঝে আর সেই পুরোনো রোগ এখন আর নেই। পুরোদস্তুর ভাল মানুষ।
কিন্তু ভাবতে ভালই লাগে হয়তো কোন একদিন কেউ এসে আমাকে আবার সেই পুরোনো রোগের সাথে পরিচিত করে দিবে। বর্ষার প্রথম ঝুম বৃষ্টিতে ভেজবার আকুতি থাকবে। আমি আবার ভিজতে চাই সেই বৃষ্টিতে আর সেই দৃষ্টিতে!!!!!

 

 

  • ২৮ টি মন্তব্য
  • ২৪৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: I LOVE WALKING IN THE RAIN
BECAUSE
NO ONE KNOWS I AM CRYING......:D
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: হুমম, কিন্তু কান্না কেন? হাসিটাই ছড়িয়ে দিন

২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৬
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগছে।
৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৬
comment by: রাশেদ বলেছেন:
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: গানটা শুনলাম, ভাল লাগল, ধন্যবাদ!!!!

৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৭
comment by: রাশেদ বলেছেন: প্রিয় একটা গান দিলাম। :)
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ!! লান্চ টাইমে দেখতে হবে, অফিসে যে :(

৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫২
comment by: আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: কান্নার মধ্যে বড়ই সৌন্দর্য দাদা...বড়ই সৌন্দর্য....ক্রন্দনরত কোন তরুণী কে বৃষ্টির মাঝে ভিজিতে দেখিয়াছেন?
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: নারে ভাই, আমার সেই সৌভাগ্য এখনো হয় নাই :(

৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০১
comment by: মুকুল বলেছেন: হু ম ম :(
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭

লেখক বলেছেন: হু ম ম কিন্তু :( কেন?

৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার লেখাটা দারুণ লাগলো

মুষলধারে বৃষ্টির মাঝে বুয়েট মাঠে ফুটবাল একটানা ফুটবল খেলার স্মৃতিগুলো অমলিন রয়ে যাবে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে একটা নতুন প্যান্ট নষ্ট করেছি :(

৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৪
comment by: মুনিয়া বলেছেন:

বৃষ্টি আমারও অসম্ভব প্রিয়। ছুঁয়ে গেলো লেখাটা।
৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৬
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া লিখা।
দারুন লিখেছেন..................................+

remember, the greatest gift is not found in a store nor under a tree, but in the hearts of to friends.
HAPPY VALENTINE DAY.
১০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: ইকরাম বলেছেন: মুনিয়া ও ভাস্কর দুজনকেই ধন্যবাদ!
১১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৮
comment by: নবজন্ম বলেছেন: বৃষ্টি প্রকৃতির একটি রূপসী কন্য।
যাকে দেখতে এবং ছুতে আমারও ভালোলাগে। প্রকৃতির সৌর্ন্দয্যকে র্স্পশ করার অনুভুতি-ই অন্যরকম।
১২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫
comment by: েজবীন বলেছেন: দারুন লাগলো লেখাটা ....

বন্ধুদের সাথে কাটানো মধুর স্মৃতি মনে পড়লো এই ঠান্ডার কালে:)... ওরাও বলতো - যাহ, তোদের সাথে ভিজে শান্তি নাই, দূর হ মাইয়া রা..:)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: মনে হয়না এখন আর কয় :)

১৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: টংকেশ্বরী বলেছেন: ওহ! সেই রোগ ।

Pls,ভালো হয়ে যেও না।

শোন, চুলায় যাক সেলফোন,যাই ঘটুক না কেন,যত busy থাকো না কেন, এরপর বৃষ্টি আসলেই ভিজবে,কেমন?- ছোট ছোট সুখ হারিয়ে ফেলো না। pls. ছোট সুখ হারাতে হারাতে দেখবে নিজের কাছেই হেরে যাবে একসময়।

শুভ কামনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: হে হে হে :)
আপনার অনুরোধটা আমার কাছে খুব মজার ও ভাল লাগল, ধন্যবাদ!

১৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩২
comment by: জয়িতা বলেছেন: ভালো লাগছে।
১৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৬
comment by: ফারহান দাউদ বলেছেন: এই শীতে বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হয়া যাবে।:(
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: :(

১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪২
comment by: ইয়াহইয়া ফজল বলেছেন: রাশেদের গানটা ভালো লাগলো।
১৭. ০৮ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৭
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা দিন ... কার যেন এই গানটা, মনে পড়ছে না
১৮. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৭
comment by: নিহন বলেছেন: জাক্কাচ লিখেছেন ।
১৯. ১৩ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০২
comment by: শিরোনামহীন বলেছেন: বললেন বৃষ্টি আর দিলেন চাঁদ এর ছবি। খেক। জাস্ট কিডিং ভাইয়া।, লেখা টা অনেক ভালো হয়েছে। :)

 

 


পৃথিবীতে কোন কিছুই ধ্রুব নয়, সব কিছুই ক্রমাগত পরিবর্তন হচ্ছে তাই আজকে যা লিখব কালকে তা হয়তো ঠিক রবেনা............
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৭৭২