আমার প্রিয় পোস্ট
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!! - আমি............
- সামহোয়ারে ৩য় সংস্করনে কমেন্টে যেভাবে লিংক এড করা হয় - নাজিরুল হক
- বাংলা খান, বাংলা পড়েন, বাংলায় ঘুমান, বাংলায় স্বপ্ন দেখেন, লেখেন কেবল ইউনিকোডে :: সৌজন্যে - ইউনিকোড - ধুসর গোধূলি
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- আপলোড করেছি নতুন একটি বাংলা কুরআন - ফ্রি ডাউনলোড করুন - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- একেবারে নতুনদের(আমার মত) জন্য-ইমোটিকন যোগ করা - ইকরাম
মনরে মনরে...... তুই বড় বোকা, নিজের বুঝ বুঝলিনারে, খেয়ে গেলি ধোঁকা....

জেনে শুনে বিষ করেছি পান....
১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১১
বর্তমান সময়ে যেখানে বেঁচে থাকাই দায় তখন বিয়ে নামক বস্তটাকে গলঃধকরন করে হজম করাটা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব একটা কর্ম বটে। জানি না কি কারনে মরিবার খায়েশ হইল আর পোকার ন্যায় আগুনে আত্নাহুতি দিয়ে বসলাম। এখোনো ঠিক ঠাহর করতে পারছিনা যে আমি কি স্বর্গে পৌছে গেছি নাকি এই মর্তালোকেই বসবাস করতাছি। ভাগ্য ভাল এফনএফ বইলা একটা প্যাকেজ মোবাইল কোম্পানীগুলা ছাড়ছে নাহলে সংসারের চুলা মোবাইলের বিলের কপি দিয়া দিব্যি ধরানো যাইতো। দুখের কথা কইতে গেলে তো অনেক বড় হয়া যাইবো সেদিকে আর না যাই শুধু পরিশেষে এই কইতে চাই জীবনটা আসলে খারাপ না, উহা অনেকই মধুর তবে যদি থাকে পকেটে টাকা........ হে হে হে হে
সরকারের মনে হয় আমার সুখ সহ্য হইতাছেনা যে হারে টাকার দাম কমায়া দিতাছে সংসার শুরু করার আগেই হাতে হারিকেন ধরায়া দিতাছে। এখন তো আমার খালি বউ নিয়া স্বপ্ন দেখার কথা কিন্ত সেইটা না দেইখা দেখতাছি এক অলীক স্বপ্ন............. টাকায় আট মণ চাল কিনা নিয়া বউরে কইতাছি পিঠা বানাউতো দেখি একটু খায়েশ কইরা খাই :
কেএসআমীন বলেছেন:
সত্যের খুব কাছাকাছি কইছেন... ধন্যবাদ
ইলা বলেছেন:
কেরোসিনের দামও কিন্তু বাইরাগেছে মনু। হারিকেন দিয়ে কি অইব?
লেখক বলেছেন: শোকেইসে সাজায়া রাখার জন্য
দুর্লভ বলেছেন:
ম্যাচের দামের কথাই বা বাদ দিলেন কেন????
লেখক বলেছেন: তাইতো।
ইমরান মামা বলেছেন:
পিঠার ছবি তুলতে পারে এমন একটা ঐতিহাসিক বউ লাগব।
কেএসআমীন বলেছেন:
দিল্লীকা লাড্ডু না খাওয়াই ভালা....
ইকরাম বলেছেন:
আগে কইলে কি হইতো অলরেডি খায়া ফালাইছি তো
ইলা বলেছেন:
ক্যান করতে গেলেন এই অসময়ে আকামডা? জানেন না সবাই এখন আধুনিক হয়েগেছে। কেউ আর বিয়া করতে চায় না। শুধু বাঁশ দুই গ্যাদার (লিভ টু গ্যাদার) করে।
ইকরাম বলেছেন:
অস্তাগফিরুল্লাহ.......
মানবী বলেছেন:
Congratulationsss!!! এই পোস্টটি দেরিতে চোখে পড়ায় খারাপ লাগছে।
চালের দাম যেন কমে যায়, এবং আপনার নতুন জীবন যেন স্বপ্নের মতোই সুন্দর হয় শুভকামনা রইলো।
ইকরাম দম্পতির জন্য প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
+
লেখক বলেছেন: ধন্যবাদ!
চালের দাম কমলে শুধু আমরা নয় সবাই খুশী হবে ![]()
রাফা বলেছেন:
আমি দেখে এসেছিলাম স্কুল পড়ুয়া কোন কিশোর ইকরামকে তাই ছবি দেখে চিনতে একটু কষ্ট হয়।কিন্তু আমি যা জানতে চেয়েছি তার কোন উত্তর পাইনি ,তাহলে কিধরে নিব আমার অনুমান সত্য।
সাংবাদিক বলেছেন:
ব্লগার গ্রুপ 'সাংবাদিক' - মুক্ত মনের প্রতিচ্ছবি হাটি হাটি পা করে চলতে শুরু করেছে নতুন গ্রুপ 'সাংবাদিক'। সুচিন্তিত , সাহসী ও বস্তুনিষ্ঠ মতামত প্রকাশকারী ব্লগারদের এই গ্রুপে স্বাগতম জানাই। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা যা দেখি তাই লেখি কারণ আমাদের চোখ সবসময় প্রস্তুত সত্য উদঘাটনে আর আমাদের হাত সব সময় প্রস্তুত সত্য প্রকাশে। তো আর দেরী কেন? যদি হোন সাহসী সাংবাদিক কিংবা লেখক, এক্ষুণিই ঐক্যবদ্ধ হোন আমাদের সাথে। সদস্যপদ গ্রহণ করুন আমরা তো আছিই আপনার সাথে। শুভ হোক আপনাদের প্রতিটি ক্ষণ।
ক্লিক করুন :
http://www.somewhereinblog.net/group/Sangbadik

















