somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... জেনে শুনে বিষ করেছি পান.... সরকারের মনে হয় আমার সুখ সহ্য হইতাছেনা যে হারে টাকার দাম কমায়া দিতাছে সংসার শুরু করার আগেই হাতে হারিকেন ধরায়া দিতাছে। এখন তো আমার খালি বউ নিয়া স্বপ্ন দেখার কথা কিন্ত সেইটা না দেইখা দেখতাছি এক অলীক স্বপ্ন............. টাকায় আট মণ চাল কিনা নিয়া বউরে কইতাছি পিঠা বানাউতো দেখি একটু খায়েশ কইরা খাই :<img src=" style="border:0;" />]]> http://www.somewhereinblog.net/blog/iqramblog/28819820 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28819820 2008-07-13 15:11:23 আজ বৃষ্টিতে ভেজার দিন ভার্সিটি থেকে ফেরার পথে একবার ভিজেছিলাম দারুন উপায়ে! বৃষ্টি পড়ছে রিক্সায় করে বাসায় যাব, বন্ধুটি ভিজতে চাইছে না। কিন্তু আমার মন চাইছে ভিজতে দারুন ভাবে। বুদ্ধি বাতলিয়ে বললাম ঠিক আছে, রেক্সিনের পর্দা নিতে পারি কিন্তু আমি যে মেয়েদের সাথে হুঠ তুলে রিক্সায় যাইনা, অগত্যা রেক্সিনের পর্দা নিয়ে হুঠ খোলা রিক্সায় ভিজতে ভিজতে কিক্সা ভ্রমণ, আহা কি সেই দিন গুলি...............
আরেক বার মোকাররম ভবন থেকে আমরা দুই বন্ধু বৃষ্টিতে ভিজতে ভিজতে এনেক্স ভবনের দিকে যাচ্ছি, সাথের বান্ধবীকে বললাম তোর আর আমদের সাথে বের হওয়ার দরকার নেই, সব্বাই হা করে তাকিয়ে থাকবে, তারচেয়ে বরং তুই এইখানেই থাক। কিন্তু বৃষ্টি ভেজা যে একটা সংক্রামক রোগ, এইটা সেইদিন হাড়ে হাড়ে টের পেয়েছি। কিছুক্ষন পরেই দেখি আমাদের পিছু পিছু সেও দৌড়াচ্ছে আর সব্বাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাসছে। জানতে চাইলাম কিরে অমন করে পিছু নিলি কেন? বন্ধুর সোজা উওরঃ তোদের অমন মজা করে ভিজতে দেখে আমিও আর এইখানে দেড়িয়ে থাকতে পারছিলাম না............
“দিনগুলো মোর সোনার খাঁচায় রইলোনা, সেই যে আমার নানা রঙ্গের দিনগুলি” .........।এখন আর চাইলেও বৃষ্টিতে ভেজা হয়ে উঠে না, সময় আর সুযোগের অভাব। আর তাছাড়া র‌য়েছে সেল ফোনের ঝামেলা। নাগরিক জীবনের এত হ্যাপার মাঝে আর সেই পুরোনো রোগ এখন আর নেই। পুরোদস্তুর ভাল মানুষ।
কিন্তু ভাবতে ভালই লাগে হয়তো কোন একদিন কেউ এসে আমাকে আবার সেই পুরোনো রোগের সাথে পরিচিত করে দিবে। বর্ষার প্রথম ঝুম বৃষ্টিতে ভেজবার আকুতি থাকবে। আমি আবার ভিজতে চাই সেই বৃষ্টিতে আর সেই দৃষ্টিতে!!!!!
]]>
http://www.somewhereinblog.net/blog/iqramblog/28770445 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28770445 2008-02-14 10:43:21
পুকুর চুরি http://www.somewhereinblog.net/blog/iqramblog/28762872 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28762872 2008-01-21 13:27:11 প্রাচীন দূর্লভ ছবি অচেনা বাঙালী আর কানা বাবার প্ররোচনায় ব্লগে ছবিটার ছাড়পত্র প্রদান করলাম।
ছবিটার পেটেন্টকৃত <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/iqramblog/28756971 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28756971 2008-01-05 16:59:37
অধিক সন্নাসীতে গাজন নষ্ট, আসলে কি ঠিক <img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif' /> ? আমি ভাই মূর্খ মানুষ তাই অনেককেই চিনি না তবে অল্প যে কয়জনরে চিনতে পারছি তারা হইল:

পেলে, আইনস্টাইন, লেনিন, হিটলার, বিল ক্লিনটন, ব্রুস লি, এলভিস প্রসলি, সাদ্দাম, আব্রাহাম লিংকন, চার্লি চ্যাপলিন, মাহাত্বা গান্ধী, চে গুয়েভারা, ইয়াসির আরাফাত........ আরো অনেকে।

আরো আছেন আমাদের রবী বাবু (রবীন্দ্রনাথ ঠাকুর)।
আপনারাই দেখে বলেনতো আর কে কে আছে এই ছবিতে?]]>
http://www.somewhereinblog.net/blog/iqramblog/28749796 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28749796 2007-12-06 16:49:40
ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি<img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_25.gif' /> ]]> http://www.somewhereinblog.net/blog/iqramblog/28747225 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28747225 2007-11-24 10:30:44 ছবি ছবি আর ছবি-তাজমহল আমার ভ্রমণসঙ্গী এখন ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর হয়ে বিদেশে আছে উচ্চতর শিক্ষা গ্রহেনণের জন্য আর আমার ঝুলিতে রয়ে গেল শুধু এই ছবি গুলো ।
সে যাই হোক এবার আসি আসল কথায়, এইসব ছবি তোলা হয়েছে ঐতিহাসিক ইয়াসিকা ক্যামেরা(ম্যানুয়েল) দিয়ে, তখন তো আর ডিজিটাল ক্যামেরা এতটা সহজলভ্য ছিলনা। তাই ঝক্কি পোহাতে হয়েছিল তাজমহল আর মিনারের ছবি তুলতে গিয়ে। পুরো মিনার কিছুতেই আর ল্যান্স বন্দি হয়না, পরে তাজমহলের মেঝের সাথে প্রায় আমার পুরা শরীরটা মিশে দিয়ে ছবিটা তোলা হয়েছিল। আর শাহজাহান আর মমতাজের কবরের ছবিটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে আসল কবরের প্রতিকৃতি, আসল কবরটা হচ্ছে নীচে। যারা গিয়ে এসেছেন সেখেনে তারা নিশ্চয় জানবেন যে ঐ জায়গাটা বেশ অন্ধকার থাকে, তাই সেটা তুলতে গিয়েও কম ঝামেলা হয়নাই।
আর কথা বাড়াবোনা আপনারাই ছবি গুলা দেখে নেন।

বি: দ্র: প্রথম তাজমহলে প্রবেশ করার পরেই শরীরে পশম সব দাড়িয়ে গিয়েছিল, প্রেমের জন্য মানুষ এতকিছু করতে পারে, আর সেই মসজিদেও নামাজ পড়েছিলাম। আর হ্যা অবশ্যই এপিটাফের লেখাটা পড়বেন মনযোগ দিয়ে, আমার চোখ ছনাবড়া হয়েছিল যে ১৯ বছরে ১৪ সন্তান মাত্র!!!! ]]>
http://www.somewhereinblog.net/blog/iqramblog/28745400 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28745400 2007-11-14 13:47:03
মরিতে চাহিনা আমি এই সুন্দর ভূবনে....... আমি কই বিয়া তো করছো হেই আমলে শায়েস্তা খাঁর আমলে গোল্ডের দাম আছিল ১০,০০০ -১২,০০০ টাকা প্রতি ভরি আর এখন কিনতে যাও বুঝবা ঠেলা। কিন্তু এইগুলি কি আর হেরা বুঝে! খালি কথার খোঁচা দেয়, তাই ভাবলাম বিয়া এককান করতেই হইব। বুকে সাহস নিয়া আগাইয়া যাইতে থাকি আর এদিক ওদিক মাইয়া দেখি (ক্লোজআপহাসি) । আবার ভয়ও হয় স্বাধীনতা হীণতায় কে বাঁচিতে চায়রে কে চায়........ হের উপর যদি এই ধরনের ছবি দেহি তখন সত্যি কথা কইলজাতা এক্কেবারে কাইপা উঠে মনে হয় রোজ হাসরের দিন বুঝি খুবই কাছেরে কাছে..... (বাঁচাওওও) ]]> http://www.somewhereinblog.net/blog/iqramblog/28743991 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28743991 2007-11-09 16:51:09 ছবি, ছবি আর ছবি-বান্দরবান-১
ছবিগুলো নোকিয়া ১.৩ মেগাপিক্সিল দিয়ে তোলা (আম্মাআআ) ডিজিটাল ক্যামেরার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছি (খাইয়ালামু)

ছবি স্হান
১) শৈলপ্রপাত
২) ঝুলন্ত সেতু-মেঘলা
৩) নীলাচল
৪) সার্কিট হাউজ
৫) সাংগু নদী ]]>
http://www.somewhereinblog.net/blog/iqramblog/28739205 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28739205 2007-10-23 11:41:13
শহরে শরতের রাতে.... ইট পাথরের শহরে রোদ, বৃষ্টি আর শীত আমাদের চর্মগাত্রে আঘাত করে বলেই যেন প্রকৃতির এই তিন রূপকে উপলব্ধি করতে পারি। কিন্তু আমার কাছে তেমন ভাবে হৃদয়কে নাড়া দিতে পারেনা, সময়ের নিয়মেই বয়ে যায় শুধু এই সময়.....
ইদানীং প্রকৃতির এই তিন বৈচিত্রতা ছাড়াও আরো একটি রূপ আমার এই শহুরে মনকে সত্যি সত্যিই ছুঁয়ে যাচ্ছে। হালকা হালকা শীতের আমেজে রাজপথে খোলা আকাশের নীচে একা হেটে বেড়ানোর কিন্তু মজাই আলাদা। আর যদি আপনার নিঃসঙতাকে সঙ্গ দিয়ে থাকে জোছনা ভরা রূপালী রাত তাহলে কি আর মন খারাপ করে থাকা যায়?
আমি আমার শহুরে নিরট মনটাকে আরো চাংগা করে করতে সিগারেটে সুখটান দিয়ে হেটে যাই সামনে আরো সামনে আর অপেক্ষা করতে থাকি আগামী আরেকটি শরতের স্নিগ্ধ রাতের.......]]>
http://www.somewhereinblog.net/blog/iqramblog/28738974 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28738974 2007-10-22 12:15:55
একেবারে নতুনদের(আমার মত) জন্য-ইমোটিকন যোগ করা .....
কমান্ড গুলো () ফার্স্ট ব্রাকেটের ব্যাবহার করবেন।

==> হাসি

(ক্লোজআপহাসি) ==> ক্লোজআপহাসি

==> চামহাসি

==> ধরাখাইছি

==> কটমট

==> যাহ

(আম্মাআআ) ==> আম্মাআআ

==> মনখারাপ

(বাঁচওওও) ==> বাঁচাওওও

(খাইয়ালামু) ==> খাইয়ালামু

==> কিমজা

==> অবাক

বি: দ্র: ৩টা ইমোটিকনের জন্য ঝড়ো হাওয়াকে অশেষ ধন্যবাদ!]]>
http://www.somewhereinblog.net/blog/iqramblog/28736447 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28736447 2007-10-09 15:05:32
র‌্যাব কথন (ফ্রন্ট পেইজে আসায় রি-পোস্ট) এইভাবে হেটে হেটে যখন রমানর গেইট দিয়ে বাইরে যাচ্ছি তখন চোখে পড়ল কালো কাপড়, কালো চশমা, কালো রুমাল মোটকথা পুরাটাই কালো রং এ আচ্ছাদিত এক মুশকান্ডা। আমি অবাক নয়নে তার সামনে গিয়ে দেখতে লাগলাম "ইহা আবার কি জিনিস"? প্রথমে ভাবলাম কেউ বোধহয় মজা করে এরকম সেজেছে, কিন্তু পরমুহূর্তেই ভুলটা ভাঙল যখন তার পাশে আরো কয়েকজনকে দেখলাম একই বেশে আর্মসহ। আমার বেশ মনে আছে আমার বন্ধু যাবার তাড়া দিলে আমি বলেছিলাম " দাড়া আগে এই জিনিসটা দেইখা লই"। আমার বলার ভঙি দেখে সেই বিশেষ প্রাণীটা তখন হেসে দিয়েছিল।
পরে জেনেছিলাম সেই "ইহা আবার কি জিনিস" নামক বিশেষ প্রাণীটা হচ্ছে র‌্যাব।
সে যাই হোক যার জন্য এত গৌরচন্দিকা সেটাই বলি এখন, বি.বি.সি. তে কয়েক দিন আগে শুনলাম সিনেমার অশ্লীল দৃশ্য রোধে নাকি এখন র‌্যাবকে ব্যবহার করা হবে, ভাল বেশ ভাল। আজ বাংলাদেশে কোথায় না তার অনুপস্হিতি সর্বত্রই তাহার বিচরণ। না র‌্যাব দিয়ে যদি দেশের উপকার হয় তাতে আমার অখুশী হওয়ার তো কোন্ই কারন নেই বরন্চ খুশীই হব বেশী। কিন্তু যেভাবে এখন র‌্যাবের সরলীকৃত ব্যবহার হচ্ছে তাতেই আমার আপত্বি। সবকিছুতেই যদি র‌্যাব তাহলে সেই প্রাসঙিক ডিপার্টমেনটের কর্মকর্তারা কি ঘোড়ার ঘাস কাটে নাকি?
তাই আমার মনে হল র‌্যাব দিয়েই যদি সব সমস্যার সমাধান হয় তাহলে যদি দেশ পরিচালনায় সরকার ব্যার্থ হ্য় তাহলে কি..........
বাকীটুকু আপনারাই বুঝে নিন

বি: দ্র: ইমোকটিন ব্যবহার এর নিয়মাবলির জন্য জ্বীনের বাদশা কে ধন্যবাদ]]>
http://www.somewhereinblog.net/blog/iqramblog/28736186 http://www.somewhereinblog.net/blog/iqramblog/28736186 2007-10-08 10:28:19