অনুভূতিদের ছুঁয়ে দেখি, চুপচাপ
দুয়েকটি ছোট্ট পুতুল, শুকনো পাতা,শুকনো গোলাপ
তাকে সাজানো টুকটাক ।
মাঝরাত, শেষরাত, দুপুরের খণ্ডাখণ্ড
তুলে রাখি টুকরো রোদ টুকরো আঁধার ।
বসন্ত বাদল শ্রাবণ, শীতের হাওয়া, খোলা নদী ছলছল
অথবা ধান-গ্রাম, দুঃখী পাথার নির্জন,
তুলে রাখি মনের গোপন ঘরে, দিনদিন ।
বছরে বছর যায়, অনুভূতি-মানুষের ছায়ারা যায়
ঝরে পড়ে কবিতা, থরে থরে ,
মনের গোপন ঘরে ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


