রুপালি আকাশ নাই এখন, ঝরা বাদামি পাতা চারপাশে ;
শীতের সর্পিল চাবুক পিঠে নিয়ে তবু ভেবে যাওয়া তোমার কথা ।
একাকী মধ্যরাতে শুয়ে থাকা সময়ের মত , নিরীহ নির্জন
তোমার অনুভব এইসব বয়েসী পথের বাঁকেও এসে ঝুলে থাকে ।
সময়ের অক্ষমতা তাই বড় প্রকট আজ বিরহে,
বনসবুজের লাজুক পাখিকে শোনাতে যাই দুঃখকথা তাই
তৃষ্ণায় জল নাই, ভালোবেসে ভালোবাসা নাই, পাথরসময়
অভিশাপে দুরে রাখে প্রেমকে ; তোমাকে আর আমাকে ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


