আদিপাপ উঠে আসো শরীরে আমার; বেদনার, বিরহের
বন্ধ্যা সময় প্রতারক, বিশ্বাস ভঙ্গকারিণী অতএব,
পাপের বর্ণীল রঙেই অনন্ত সওয়াব ; মুখে বিষ ঢেলে
মরে যাওয়া ভালো ; বিষণ্ণ প্রেমিকার চুমুর তৃষ্ণায় মরে যাবার চেয়ে ।
বুকে মুখ রেখে পাপ করে একবার এখন অসীমে
মরা হাজারবার, সংখ্যাহীন পূণ্যে নাই প্রতিচ্ছবি তার ;
শ্বাসকষ্টে যে সুখ বাঁধা পড়ে, অনুপম তা, পুড়ে যাওয়া
পতঙ্গ জানে সেসব, ঝাঁপ দিয়ে আগুনে, আলোর আকর্ষণে ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


