আমার প্রিয় পোস্ট

বিরহকবিতা-৩

১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

শেয়ার করুন:                   Facebook

কোথায় জ্বলে জ্বলজ্বল অথৈ হাসি তোমার, বৈশাখি রোদে ;
এইসব দূর দূর মহাকাশে , পাগল পাখির মত খোঁজা তাকে
শোকের ভাঁজে ভাঁজে, স্মৃতির মুখের স্বাদে, লবণ জলের
দূর বাষ্পে ; সময় এখন শত্রু চরাচরে, শীতার্ত বন পাহাড়ে বাতাসে ।

সেসব দিন গেছে অনন্ত তারার, কোটি গোলাপের, হলুদ লাল ;
এখন সমস্ত কিছুর কফিন কাঁধে নিয়ে চলা, বৈরী আকাশের ছলাকলা
মেনে নিয়ে অপেক্ষা রৌদ্র-জলের, তীব্র তোমার ভালবাসার
ঝিম ধরা আলোয় রাতের গন্ধে রুপকথার ।

কোথায় জ্বলে জ্বলজ্বল অথৈ হাসি তোমার বৈশাখি রোদে ?

 

 

  • ৪ টি মন্তব্য
  • ৫৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: অদৃশ্য বলেছেন: ভালো লাগলো।
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
comment by: রাস্তার ছেলে বলেছেন: +
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

 

 


ইমেইল : iqramrtn@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৯০১৫