আবেদনহীন, জীবনের প্রতিটি ছিনালের কাছে
নিরুপত্তাপ প্রতিটি প্রেমিকার কাছে ।
শুধু উথাল হাওয়ারা আছে
সর্বাঙ্গে জড়িয়ে ধরা ঘোলাটে নদীরা আছে
নির্বাসিত নষ্ট সময়ের গাছের তলে ।
প্রেমে ও যৌবনে মুখোমুখি
বিষাদ গাছে বসে থাকা দুইটি বিরহী পাখি
ঠুকরে গেলে ছেঁড়া হৃদয়,
সর্বনাশের ঘরে তারে কোথায় রাখি ।
দুয়ারে কোকিল এলে তারে
বসন্তে নয় বর্ষায় আসতে বলি ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


