জলপতনের শব্দ শুনি , ভাঙে মন, ভাঙে তার বেয়াড়া ইতিহাস ।
প্রপাতে একা যেতে নেই ; তোমার সাবধানী বাঁধা, আশংকার উচ্চারণ ।
প্রপাতে আমি বিষ ধুই , দুঃখ ধুই জলে ; বাতাসে উড়াই অতৃপ্তি ।
নদীর নোঙর নাই , নৌকাতে আছে, নদী নয় নৌকাকে ভালোবাসতে বল তুমি ;
ভূমিতে জল বড় অসহায়, তার তলে রৌদ্রকিরণ , বড় হাঁসফাঁস , বড় যন্ত্রণা ।
কাঁদায় নোঙর রাখিনা কন্যা ; জলেও নয় । নোঙর ধরে বসে থাকো তো তুমিই ।
------------------------------------------------
কবিতাটা ছিল । পরে দিব বৈলা রাইখা দিয়াছিলাম । লীনা আফার খোঁচানিতে দিলাম ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



