আমার প্রিয় পোস্ট

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

শায়লা হকের গ্রীষ্মের পদাবলি : একটি সমালোচনাপ্রচেষ্টা -(২)

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১২

শেয়ারঃ
0 0 0

গ্রীষ্মের পদাবলী ৩ আরো বোকা বোকা দুষ্টছেলেদের সাথে ফুসুরফুসুর করে কী এতো ভাবো? চোরের মতো তাকাও কেন? সোজাসুজি চোখ মেলতে পারো না? আমি কি বলেছি, আমাকে দেখো না? আর বললেই তুমি শুনবে কেন?
বিরামচিহ্ণের সাথে কিঞ্চিৎ সখ্যতা এইখানে লক্ষ্য করা যায় । কেবলমাত্র প্রশ্নগুলোর শেষে প্রশ্নবোধক চিহ্ণই নয়, ছোটখাট একটি হাম্বল কমাও দেখা যায় শেষের থেকে তৃতীয় লাইনে ।

এই কবিতাটিও আদতে পদাবলী-২ এর ভাবই বহন করে । সাহসী পুরুষের জন্য উপদেশাবলী । কবির রুপে অথবা প্রদর্শনীতে অথবা আহ্বানেই আকৃষ্ট হওয়া রহস্যময় দুষ্টছেলে কবির অন্তরালে অন্য কাউকে নিজস্ব প্রেমকামাকাংখার কথা বলে বেড়াক এটি তিনি চান না । বরং তিনি চান খোলামনের , নিজস্ব প্রেম বা আকাঙ্খার কথা সামনাসামনি চোখে চোখ রেখে বলতে পারে এমন হয়ে বেড়ে উঠুক তার প্রেমিক । অবশ্য এইখানে পদাবলী-২ এর মত হতাশা জাগানো হুমকি তিনি দেননাই যে দেরী করলে লেট হয়ে যাবে, অন্য কেউ নিয়ে যাবে ।

বরং প্রতিবারের মতই কবিতার শেষে একটু অনন্য চমক অপেক্ষা করে থাকে পাঠকের জন্য । কবির রুপ বা প্রদর্শনী অন্যরা উপভোগ করুক এইটাতো কবি নিষেধ করেন নাই, বরং সচেতনেই হয়তো তিনি এপ্রিসিয়েশনের কাঙাল । সেই এপ্রিসিয়েশন নিজ কানে শুনে কান জুড়াতে চান তিনি এবং যেই পুরুষ সেইটা সাপ্লাই করার মত সাহস এবং ঋজুত্ব রাখে তাকেই তিনি আহ্বান করেন ।

শেষ লাইনে আরেকটি চমক অপেক্ষা করে পাঠকের জন্য । যদিও কখনো ড্যাবড্যাবে চোখে চেয়ে থাকাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন কবি, সেটা তার সত্যিকারে উদ্দেশ্য ছিলো না । বরং প্রথা ও সমাজ থেকে শিখা রুটিন টক ছিলো সেটা । এইখানে একটি প্যারাডক্সের সামনে দাঁড় করিয়ে দেন কবি পাঠককে । যদিও এটি অল্পবয়সের বৈশিষ্ট্য না নারীরই বৈশিষ্ট্য সেইটা সম্পর্কে নিশ্চিত হওয়ার মত যথেষ্ট তথ্য কবিতায় নাই, কবি চান তার নিষেধকে পাত্তা দেয়না এমন ডেয়ারডেভিলই । হাফহার্টেড ঝারি শুনে কুঁই কুঁই করে চলে যায় যে প্রেমিক তার চাইতে কবি চান ভেঙেচুরে তছনছ করে দিতে পারে এমন কেউ । অনেকটা সেই অতি পুরাতন, মোরগ যখন মুরগিকে দৌড়ায় মুরগী তখন মনে মনে ভাবে, খুব বেশি জোরে দৌড়াচ্ছি না তো, জোকসের মত ।

গ্রীষ্মের পদাবলী ৪ আবার ফ্লোরিডায় যাবো দুবছর আগে মা বলেছিল একা একা সৈকতে যেও না তোমার এখনো চুমু খাবার বয়স হয়নি আমি বলেছিলাম কী হয় একা গেলে? একা গেলেই চুমু খেতে হবে কেন? আর খেলেই বা ক্ষতি কী? চুমুই তো খাবো কাউকে আর সে আমায় কামড়ে তো আর দেবে না !

এই কবিতায় প্রশ্নবোধকের পাশাপাশি একটি হাম্বল আশ্চর্যবোধক চিহ্ণও দেখা যায় ।

এই কবিতায় ফ্লোরিডা যাওয়া শব্দবন্ধটি আমেরিকার প্রেক্ষিতে একটু গভীর একটি অর্থ বহন করে । এটি সাধারণ ফ্লোরিডা যাওয়া নয় । এই যাওয়া স্প্রিং ব্রেকে যাওয়া । স্প্রিং ব্রেক একাডেমিক বছরের শেষে মার্চ-এপ্রিলের দিকে দক্ষিণের সৈকতে, বিকিনি/সেরা বুবস/সেরা এস এইজাতীয় কনটেস্ট ফিচার করা, এক সপ্তাহের এলকোহল/ড্রাগ/সেক্স অর্জির নাম । সম্ভবত এই কারণেই কবির মায়ের একটু উদ্বেগ ।

কিন্তু তরুণ কবি জীবনের বিভিন্ন বাঁকের মত, এই সময়টিও স্বভাবজাত সারল্যের সাথে এক্সপ্লোর করে দেখতে চান । জীবনের বিবিধ কূটিলতা জেঁকে বসার আগে অর্জিও চেখে দেখায় মন্দ কি । আর তাছাড়া জলে নেমেও যেমন কাপড় শুকনো রাখা যায়, অথবা কাপড় ভিজলেও সেগুলো আবার শুকানো যায় এই ধরণের যুক্তিও কবি তার মাকে দেখাতে চান ।

যদিও ছোট, তবু এ কবিতার শেষেও একটি চমক থাকে । কবি তার শরীরি ব্যপারগুলোকে সহজ সারল্যে এক্সপ্লোর করে দেখার একটি ইচ্ছা প্রকাশ করেন, এবং মায়ের উদ্বেগের কারণ বুঝতে পারেননা । শরীর এক্সপ্লোর করলেই আকাশ ভেঙে মাথায় পড়বে এমন ভাবার কারণই বা কি এটাও তার সরলতায় অবোধগম্য ।

 

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৯
কালপুরুষ বলেছেন: কবিতার কবিতার সমালোচনা ভাল লাগলো।
২. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৯
তিতি আনা বলেছেন:
এতোমানুষথাকতেশায়লাপাকেন?
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: উনারডিই বুঝি । আর কারোডি বুঝি না :(( :((

৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আলোচনা সদর্থক আর কবিতায় চমকের পর চমক

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: হুমম । অনেকদিন পর !!

৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৪
তিতি আনা বলেছেন:
কালপুরুষদা শালাপাকে চিনে, জিগানতো.. শায়লা সাইয়া নাকি?
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ব্লগস্পট থাইকা চিনে মনে লয় । সাইয়া হৈলেও ধর্তারার কথা না ।

৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
সরসী রায় বলেছেন: এইটা ভালো লাগসে। বাকি গুলাও নামুক।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: লাইমবে ।

৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০
'লেনিন' বলেছেন: জটিল বিশ্লষণ.. সিরিজ শুরু করে দেন তাহলে।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: সিরিজতো চল্তেছে । এইটা পর্ব দুই । তবে ইনার অন্যকবিতাগুলা আরো গভীর । যাইতে ডরলাগে ।

৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৩
লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: যাক একজন ভাল কবি পাইলাম যার কবিতার সমালোচনাও শুরু হইয়া গেছে। 'ব্রা' নিয়া কিছু নাই?
৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৬
লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: যাক একজন ভাল কবি পাইলাম যার কবিতার সমালোচনাও শুরু হইয়া গেছে। 'ব্রা' নিয়া কিছু নাই?
৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৬
শায়লা হক বলেছেন: ওরে বাপরে হিহিহি... গ্রীষ্মের পদাবলী কিন্তু আরো দুটো আছে! ;)
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: দেখলাম । কাজ বাড়ায়া দিলেন ।

১০. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫
মেঘ_কম বলেছেন: প্রথম পর্বের লিংক কই?
১১. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৫
লীনা দিলরূবা বলেছেন: শায়লা ভালই সামু কাঁপাইছে, শায়লারে নিয়া লুকজন থিসিস করতেছে।
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: হাহাহা । এতক্ষণে অরিন্দম ।

১২. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
শায়লা হক বলেছেন: হি হি হি? লীনা দিলরূবা

 

মোট সময় লেগেছে ০.৯৯৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গালাগালি পাঠানোর ঠিকানা
iqramrtn@yahoo.com


ফারুক ওয়াসিফ সিন্ড্রোম : লক্ষণসমূহ

১ > সকালে ঘুম থেকে উঠে পেট ক্লিয়ার না হওয়া : ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ