ইসলাম গ্রুপের জন্য এই পোস্ট প্রাসংগিক কিনা বুঝতে পারছি না। তবে মূল পেজে পোস্ট করতে ইচ্ছে হল না। আজে বাজে কমেন্ট আর হাসাহাসি একেবারেই অসহ্য। এই পোস্ট টি ইসলাম গ্রুপের নীতিমালার সাথে সাংর্ঘর্ষিক মনে হলে মুছে ফেলতে অনুরোধ করছি।
ব্যাপারটা আমরিকার নির্বাচনকে সামনে রেখে। আপনারা জানেন, বারাক ওবামা ডেমোক্রেট নমিনেশনে এগিয়ে আছেন। ভোটিং বুথে বোঝা যায় তার কেমন অবিশ্বাস্য জনপ্রিয়তা। এই শীতে ওবামার জন্য ক্যাম্পেইন করতে মানুষ মাঠে নামে। হিলারী, ম্যাককেইন, হাকাবি - এদের জন্য কেউ নেই। ওবামার বিজয় তাই প্রত্যাশিত।
কিন্তু আশ্চর্য লাগছে সংবাদ মাধ্যম গুলোর আচরন। বার বার তার মাঝের নাম "হোসেন" উচ্চারিত হচ্ছে। তার মাঝের নাম উচ্চারিত হতেই পারে। এতে কোন সমস্যা নেই। কিন্তু তা যদি হয় ইসলামোফোবিয়ার প্রকাশ তবে তা আপত্তিকর।
ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ডরায়। সারাক্ষন টিভিতে "ইসলামিক মিলিট্যান্সি" শব্দটি শুনে অভ্যস্ত। রিপাবলিকান ক্যান্ডিডেটরাও এই শব্দটি খুব ব্যবহার করেছেন। আমার কেন যেন মনে হচ্ছে আগামী নির্বাচনে ইসলাম ইস্যুটি বড়সড় হয়ে দেখা দেবে। বারাক ওবামার নামের "হোসেন" অংশের অতিরিক্ত ব্যবহার কি সে ইংগিত দিচ্ছে?
নাকি এটা শুধুই আমার কল্পনা?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



