দেশ কোন দিকে যাচ্ছে?
২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৭
এতদিন খবরে পড়লেও ভাবিনি অবস্থা এতটা খারাপ। আজকে নয়া দিগন্তে তারেক রহমানের বিস্তারিত খবর পড়ে রীতিমত হতবাক হলাম। এতটা অসুস্থ যে তা ভাবতে পারিনি। এক পা পুরো অবশ!!!! এদিকে চিকিৎসকদের বিদেশ পাঠানোর পরামর্শ সম্পূর্ন উপেক্ষা করা হয়েছে। যেখানে ১২ বছরের দন্ডপ্রাপ্ত দুর্নীতিবাজ মন্ত্রী নাসিমকে বিদেশ পাঠানো হয়েছে, সেখানে তারেকের অবস্থা অনেক গুরুতর হওয়া সত্ত্বেও তাকে বিদেশ পাঠানো দূরে থাক, দেশেই সুচিকিৎসা দেয়া হচ্ছে না। অথচ তারেক এখনও অভিযুক্ত হন নি। সম্ভবত তারেককে জিম্মি হিসেবে রাখা হয়েছে খালেদার সাথে দর কষাকষির জন্য। আজকের ঘটনার পরেও তারেকের সাথে তার স্বজনদের দেখা করতে দেয়া হয় নি।
তারেকের সাথে এরকম আচরন নিন্দনীয়, ঘৃন্য। তবে তারেকের আহত হওয়াকে কেন্দ্র করে আজকের ঘটনার অরাজকতায় আরেকটি দুঃসংবাদ রয়েছে। আজকের ঘটনার সহিংসতায় নিহত হয়েছেন নিরপরাধ একজন মানুষ। তার জন্য কাকে দায়ী করা উচিত সে সম্পর্কে কোন আলোচনায় যাব না। তবে এটা বলতে হয়, এরকম হতাহতের সংখ্যা বাংলাদেশের ইতিহাসে কেবল কম নয়। ৯৫ এ আওয়ামী লীগের সহিংস আন্দোলনে নিহত হয়েছিল কয়েক শত। আজকের এই নিহত মানুষটিকে দেখে সেই ভয়ংকর সময়গুলোর কথা মনে পড়ছে। আরো মনে পড়ছে ২৮ শে অক্টোবরের কথা। আর কত রক্ত শুধু এক নির্বাচনের জন্য? নির্বাচনের সময় ঘনিয়ে আসলেই এরকম পরিস্থিতি তৈরী হয়। ক্ষমতাসীনরা তাদের মত করে সব কিছু চায়। তাদের তল্পিবাহকদের ক্ষমতায় দেখতে চায়। অন্যদিকে প্রতিপক্ষ তা প্রতিহত করে। মাশুল গোনে সাধারন মানুষ। ভোগান্তি যায় সাধারন মানুষের। রাজায় রাজায় যুদ্ধ, উলু খাগড়ার প্রানান্ত।
আবারো কি দেশ এগিয়ে যাবে এক অচলাবস্থার দিকে?????????????
নাই বা হল সুষ্ঠু নির্বাচন।
তার জন্য কি আবারো রাজপথ হবে রক্তাক্ত?????????
লেখাটি আলোচনাসহ পাবেন: এখানে (Click This Link)
পারভেজ বলেছেন:
বিদেশে গেলেই সব চিকিৎসা হয়ে যায়?!!!!দেশে কোন কিছুর চিকিৎসা কি ১৬ কোটি লোক পাচ্ছেনা??
আর যদি না পায়, তাহলে কারা দায়ী?
একজন তো কান দেখানোর নাম করে পিননিক করছে আর বিয়ে খেয়ে বেড়াচ্ছে!! সবাইকেই কি আমাদের নমঃ নমঃ করে চলতে হবে?!!
লেখক বলেছেন: সেটা ঠিক। তবে তারেক একমাত্র রাজনীতিবিদ যাকে বার বার রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ড কি তা তো কারো অজানা নয়। সুতরাং কারো সাথে তার তুলনা হয় না। দেশের চিকিৎসকরাই দাবী করেছেন তার পংগুত্বের ব্যপারটি। তারাই বিদেশ পাঠানোর কথা বলছেন। তবে দেশেই হোক আর বিদেশেই হোক, তার সুচিকিৎসা কাম্য।
এটা ঠিক, চিকিৎসার নাম করে অনেকে বিলাস ভ্রমন করছে।
বিবর্তনবাদী বলেছেন:
বিদেশ কেন পাঠাতে হবে? জেলে যদি এত জামাই আদরেই রাখতে হবে তবে আর জেল কেন? তারা হাজার হাজার টাকা চুরি করবে আবার সরকার তাদের টাকা দিয়ে বিদেশে পাঠাবে, বাহ কি দারুন!!!বিদেশে গিয়ে দুই দিন পরে তারা বিয়ের অনুষ্ঠান, সভায় যোগদান ইত্যাদি করবে। হাসিনা বিদেশে গিয়ে কি করছে দেখছেন না? চিকিৎসা হবে আমেরিকায় আর সে এদেশ ওদেশ ঘুরাঘুরি করছে।
লেখক বলেছেন: এক তারেককে অন্য রাজনীতিবিদদের চেয়ে আলাদা ট্রিটমেন্ট দেয়া হোক - এটা সমর্থন করতে পারছি না।
নজরুল কবীর বলেছেন:
স্ববিরোদী অবস্থান কেন নিচ্ছেন ?নিরপরাধ যে মানুষটি মারা হগল , তাকে নিয়ে আলোচনায় যাবেন না কেন? দেশ কোন দিকে যাচ্ছে,এই উপলব্ধির কেন্দ্রমূলে তো ওই নিরপরাধ ব্যক্তির রক্তাক্ত লাশই হয়ে উঠতে পারে চিন্তা ও তৎপরতার দিক নির্দেশক। নাকি দলীয় রাজনীতির দূষিত যে বাতাবরনে আমরা শ্বাস নিতে পারছি না, সেই বাতাবরনের অন্যতম রূপকারে সমর্থক আপনিও????!!!লেখক বলেছেন: যে মানুষটি মারা গেল তা নিয়ে আলোচনা করেছি। তবে কে দায়ী - তা নিয়ে আলোচনা করতে চাই না। কারন স্বল্প পরিসরে সেটা সম্ভব নয়। আজকের এই পরিস্থিতি এক দিনে তৈরী হয় নি। এরকম আমরা ১৯৯৫, ২০০৬ এ দেখে অভ্যস্ত। সামনেও হয়ত হবে।
এখন ব্যস্ত আছি। উঠতে হচ্ছে। পরে এসে বিস্তারিত আলোচনা করব।
সব দুর্নীতিবাজ রাজনীতিবিদের একটা সমুচিত শাস্তি আমি চেয়েছিলাম । বীরদর্পে এখন তারা দাপিয়ে বেড়াতে শুরু করেছে । একে একে মুক্তি পেয়ে বিদেশে রাজার হালে বোলচাল শুরু করছে , সেই মিছিলে যোগ দিতে শেষ পর্যন্ত কেউ হয়তো বাদ থাকবে না
লেখক বলেছেন: একজন মানুষের জীবন গেল। এ অপরাধ বোধ টুকু আমাদের বয়ে বেড়ানো জরুরী। তাহলেই উপর মহলের নিজেদের রেষারেষি, ক্ষমতার লড়াই, রাজনীতি - এসবের কারনে সাধারনের জীবন কম বিপন্ন হবে।
তোমাকে ধন্যবাদ। রাজনীতির উর্দ্ধে উঠে ভাবতে পেরেছ। সেই লাশের ছবি আমার মনেও গেথে রয়েছে।
প্রচেত্য বলেছেন:
পোষ্টের আলোচনাকে সাধুবাদ জানাচ্ছিতবে তারেক এর রোগ সংক্রান্ত বিভিন্ন মহলের যে আলোচনা সমালোচনা, তাতে তার রোগের উন্নতি অবনতি সংক্রান্ত যে তথ্য তার ডাক্তার, তার স্ত্রী বা জেল কর্তৃপক্ষ এবং উকিলরা দিচ্ছেন তা সত্যিই বিভ্রান্তিমূলক, কেউ বলছেন ভাল, খেতে পারছেন তো অন্যজন বলছেন খুব অসুস্থ উঠতে পারছেন না, রহস্যের বেড়াজানে আমরা এখনও বন্দী
যেকোন রোগীই অবশ্যই মানবিক সাহায়্য পাওয়ার যোগ্যতা রাখেন, কারণ শাস্তি বা বিচারের পূর্বৈ আগে তার জীবন সুস্থতা নিশ্চিত করা বাঞ্চনীয়
তাই যে কোন বির্তকের উর্ধ্বে থেকে সরকারেরর উচিত নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া
লেখক বলেছেন: ধন্যবাদ। একমত পোষন করি।
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন:
তারেক রহমানের সাথে যা করা হচ্ছে তা একজন গিনিপিগের সাথে করে মানুষ। তবে তারেকের অতীত রেকর্ডে অনেক দুর্নাম। যদিও তার রাজনৈতিক কিছু বুদ্ধির ঝলক দেখেছিলামম, কিন্তু দুর্নিতীর অভিযোগ তাকে অনেক কোনঠাসা করে ফেলেছে।
কিন্তু এখনকার ঘটনায় আমি তারেকের ভবিষ্যতে অবিসংবাদিত জাতীয় নেতা হবার সুস্পষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর তাকে কেউ বলতে পারবে না যে সে পরিবারতন্ত্রের কারনে এসেছে। কেননা পরিবার তন্ত্রে যদি সে এসেও থাকে তার বিপরীতে তাকে যে নির্যাতন সহ্য করতে হচ্ছে তাও সে কারনেই।
পৃথিবীর সব মহান নেতারাই নির্যাতনে তৈরি হন বলে ধারনা করি।
এ সরকার বস্তুত তারেককে ভাল নেতা হিসেবে তৈরি করে দিচ্ছে।
আমি আলোর ঝলক দেখতে পাচ্ছি।
লেখক বলেছেন: আমার তো সাধারন মানুষদের গিনিপিগ মনে হচ্ছে।
অতন্দ্র প্রহরী বলেছেন:
এগুলোরে ফায়ারক্রসে মারা উচিত। হাসিনা, খালেদা, তারেক, মামুন আরো যত ভাগা ভাগা নেতা আছে সবগুলোরে ফায়ারক্রসে মারা উচিত। কারন তাদের কারনে আজকে বাংলাদেশের এই হাল অবস্থা।আমাদের দেশে নির্বাচনের কোন দরকার নাই যেখানে নির্বাচনের কারনে মানুষ খুন হয়, স্ত্রী হয় বিধবা, ছেলে হয় পৃত্বিহারা, মা হয় ছেলে হারা, যে নির্বাচেনর কারনে আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলো ফুটপাতে শুতে হয়, শীতের সময় গরীব অসহায় লোকগুলো মারা যায় হার কাপানোর শীতের কারনে এধরনের নির্বাচন আমাদের দেশে কোন প্রয়োজন নেই। হরতাল অবরোধের নামে বাসে, ট্রেনে আগুন লাগানো হয় আহত -নিহীত হয় নীরিহ জনগন।
তারেকের জন্য যারা আজ অশ্রু শ্রাবন করছে তাদেরকে বলছি যে তারেক হাজার হাজার মানুষের ধন লোটপাট্ করেছে সে আজ জেলে মরছে তাতে আপনাদের অসুবিধাটা কোথায়? তারেকের পিতা তো এমন ছিল না আমার জানামতে। হা তারেক আমাদের প্রকাশ্যে লোটপাট করে নাই, তাদের টাকা খাওয়া লেনদেন কেমন ছিল এতো আপনাদের সকলেরই জানা।
নেতাজী বলেছেন:
লেখক সাহেব, চোরা রাজনীতিবিদপ্রীতি কমান !এদের জন্যই কিন্তু কালে কালে নিরীহ মানুষের প্রাণ যায়। যেটা আপনি বলেছেন।
অতএব, এদের জন্য কোনোরকম প্রেম, প্রীতি, ভালবাসা না থাকাই সর্বজনকাম্য !
ঠ্যাং অবশ হোক ! পাছা অবশ হোক ! মাথা অবশ হোক ! যা খুশি হোক ।
আমাদের কোনোরকম সহানুভুতি প্রকাশের দরকার নেই !
বোঝা গেছে জিনিশটা ?!
লেখক বলেছেন: নাহ, পুরো একমত হতে পারলাম না। তালিবানদের প্রতি চরম বিরূপ হলেও আমি গুয়ানতামো বে নির্যাতনকে সমর্থন দিতে পারি নি।
অচেনা সৈকত বলেছেন:
আপনার মতামত কোনভাবেই মানতে পারলাম না। তারেক রহমানের জন্য দেশের আজ এই অবস্হা। আপনি রাজনীতি নিয়ে এর আগেও লেখার চেষ্টা করেছেন। বিএনপির প্রতি আপনার পক্ষপাত স্পষ্ট। আপনি যে কোন দলকে সাপোর্ট করতেই পারেন। এটা একান্ত্ই আপনার ব্যাপার। কিন্তু, তাই বলে আপনি একজন দুর্নীতিবাজের প্রতি সহানুভূতি দেখাবেন, এটা ভাবি নি।লিখেছেন,'তারেক এখনও অভিযুক্ত হন নি'--আপনাদের আর কত প্রমাণ দরকার? তারেকের যে বিচার হবেনা সেটা জানা কথা। আর হবেনা দেশে আপনাদের মত মানসিকতার লোকদের সংখ্যাধিক্যের জন্য।
লেখক বলেছেন: আপনি ভুল করেছেন। আমি দুর্নীতিবাজদের বিচার চাই। শুধু একটা প্রমান দিয়ে স্বাভাবিক বিচার প্রক্রিয়ায় তারেককে জেলে ঢোকানো হোক - সেটা সমর্থন করব। কিন্তু বিনা বিচারে এরকম নির্যাতন সমর্থন করতে পারছি না।
তবে আপনাদের কারনে যে বাংলাদেশে বিচার বহির্ভূত সরকারী অপকর্ম প্রতিষ্ঠা পায় - তা বুঝতে পারছি।
আরিফ থেকে আনা বলেছেন:
একজন মানুষ মরে গেল তারে সহানুভুতি দেখানোর জন্য আপনার কোনো পোস্ট দেখলাম না।তারেক জিয়া এখনো মরে নাই, তাও আপনাদের কান্নাকাটি দেখে হতাশ হৈ। মরে গেলে না জানি কি হয়।
লেখক বলেছেন: মৃত ব্যক্তির প্রতি এই পোস্টেই সহানুভূতি দেয়া হয়েছে। পোস্টটা মনে হয় আপনি ঠিক মত পড়েন নি। অন্যদিকে তারেকের প্রতি অন্যায় হলে সেটারও আমি প্রতিবাদ করব।
রাজর্ষী বলেছেন:
"আজকের এই নিহত মানুষটিকে দেখে সেই ভয়ংকর সময়গুলোর কথা মনে পড়ছে। আরো মনে পড়ছে ২৮ শে অক্টোবরের কথা।"একটি মৃত্যুর অনুভুতি আরেকটি দ্বারা প্রশমিত হতে পারে না।
আমরা সেসকল ধারাবাহিকতার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু সেটাই আবার শুরু হল। কারা শুরু করলো তাও দেখা যাচ্ছে।
লেখক বলেছেন: আমার অনুভূতি প্রশমিত হয় নি।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
যারা মন্তব্য করেছেন ধন্যবাদ। উপরে যারা এই ঘটনায় আমার সাথে একমত হন নি তাদের সমকাল, নয়া দিগন্তের সম্পাদকীয় দেখতে বলব। সেখানকার চিন্তাধারাও আমি যেভাবে চিন্তা করেছি সেরকম। বিশেষত: সমকাল যেখানে কিছুটা আওয়ামী ঘেষা। সুতরাং আপনাদের মতামতই যে চূড়ান্ত - তা ভাবাটা হবে বোকামী।আবারো সবাইকে ধন্যবাদ। সময়ের অভাবে বেশী আলোচনা করতে পারলাম না। তবে দেশের পত্র পত্রিকাতে আমার চিন্তাধারার প্রতিফলন দেখে ভাল লাগল। যদিও আপনাদের সাথে এ ব্যপারে মতভিন্নতা রয়ে গেল।
ফারজানা মাহবুবা বলেছেন:
আমার কেনো যেনো তারেককে মেরে ভূত বানিয়ে ফেললেও এক ফোঁটা খারাপ লাগবেনা। এ দেশের রাজনীতিবিদরা- যারা ক্ষমতা পেয়েছে- চেটে পুটে খেয়েছে।এখন ডান্ডা তাদেরকে খাচ্ছে। এটাই স্বাভাবিক। ...... তবে একজন ডাক্তারকে কান দেখানোর নাম করে বিদেশে ঘুর ঘুর করবেন এবং সেই কানেই মোবাইলে কথা বলবেন (হাহাহাহাহাহাহহাহাহা) আর তারই কলিগ (!?) বাথ্রুমে পড়ে(!?খিকজ!) মাথা ফাটিয়ে ফেলবেন, তাতে একটু কেমন কেমন লাগে। কানওয়ালীকেও ডান্ডা বেড়ী কিছু মেরে কানটা আসলেই ফাটায়ে দেয়া দরকার! ............... বাংলার ছেলে পুলে মিলে এইসব চামচাদেরকে কখন যে ফাটাবে- সেই আশাতেই বসে আছি।
লেখক বলেছেন: সে আশায় জল পড়ার সম্ভাবনাই বেশী। বাংলাদেশ বলে কথা। আজ যে জিরো, কাল সে হিরো। মাঝখানে জীবন দেবে সাধারন মানুষেরা।
আমার কথায় আবার কিছু মনে করো না।
ভাল লাগল মন্তব্য পেয়ে। ধন্যবাদ।
বিবেক সত্যি বলেছেন:
এক অভিশপ্ত নির্বাচনের মুখোমুখি দাড়িয়ে আছে বাংলার মানুষ ! সেই ২০০৬ থেকে... আর কত সাধারণ মানুষকে রক্ত বিলাতে হবে, আল্লাহই জানেন...
লেখক বলেছেন: নির্বাচন আমার কাছেও এক অভিশপ্ত বিভীষিকা। যাক, তাও দেখছি সরকার বেশ কঠোর হাতে আইন নিয়ন্ত্রন করছে। অরাজকতা, জান মালের ক্ষতি কোন যুক্তিতেই গ্রহনযোগ্য নয়।
শান্তির দেবদূত বলেছেন:
আমার বা আপনারা যারা দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গাই, তাদের একটা খুব কমন কৈফিয়ত, "এখনও তো কোর্টে প্রমান হয় নাই, বা এখনও তো সাজা হয় নাই " --- ভাবখানা এমন যেন কোর্ট মানেই ১০০ভাগ ন্যায় বিচার, চুলচেড়া হিসাব নিকাশ !! আসলেই কি তাই ? একজন মানুষ যদি কোর্টে নির্দোষ প্রমান হয় তাহলেই কি সে একেবার দুধে ধোয়া হয়ে যায় ? ভালোমত বুঝার জন্য একটা উদাহরন দিচ্ছি .....।
........আমাদের এলাকার চেয়ারম্যান একজন গড ফাদার, এলাকার ১০০% লোক জানে সে একজন "গডফাদার","স্মাগলার","মাতাল"। কিন্তু তার বিরুদ্ধে কোন মামাল নেই, বা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন রায় হয়নি। কারন টা কি আর বিস্তারিত বলার দরকার আছে? এখন সেই ৩ বার হজ্ব করে হাজী সাহেব এবং এলাকার মসজিদের সভাপতি। ........ এখন আমারা সাধারন মানুষরা কি করবো?
বাংলাদেশের অলমোষ্ট সব পুলিশ অফিসার, সরকারী কর্মকর্তা ঘুষখোর (সবাই না, ব্যাতিক্রম অবশ্যই আছে) ...... আমরা সাধারন মানুষরা জানি কে দুর্নীতিবাজ, কে ঘুষখোর .......তাহলে আমার এখন তাদেকে কি করবো ? তাদের সাথে কেমন আচরন করবো ? যেহেতু তাদের অপরাধ কোন কোর্টে প্রমান হয়নি, তাই বলে কি আমারা তাদেরকে মাথায় তুলে নাচবো ?
আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কি করবেন ? আপনি অবশ্যই জানেন আপনার এলাকায় কে গডফাদার, কে ঘুষখোর আর কে দুর্নীতিবাজ। তাহলে আপনি কি তাদেকে ভালোবাসবেন নাকি ঘৃনা করবেন ? যদিও কোন কোর্টে কোন অপরাধ প্রমান হয়নি ??
একজন সর্বোচ্চ বিবেকবান, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যাক্তি কি করবে? আমার ধারনা, যেহেতু কোন কোর্টে কোন অপরাধ প্রমান হয়নি, তাই সে আইন নিজের হাতে তুলে নিবে না, কিন্তু তাকে মনে প্রানে ঘৃনা করবে ! ঠিক না ?
আমি এই কথাটাই বলতে চাই, আমারা জানি করার চোর, আমরা জানি কারা দুর্নীতিবাজ, কার ঘুষখোর...... চলুন না সবাই মিলে আর যাই হোন ওদেরকে ঘৃনা করি......দলমতের উর্দ্ধে উঠে !!!
আমাদের অন্তত ঘৃনা করতে দেন !! নাকি ঘৃনা করতেও কোর্টের রায় লাগবে ?
লেখক বলেছেন: "যেহেতু তাদের অপরাধ কোন কোর্টে প্রমান হয়নি, তাই বলে কি আমারা তাদেরকে মাথায় তুলে নাচবো ?"
আমরা সেটাই করে থাকি। যার ইংগিতে সংবিধানে রক্ষি বাহিনীকে হত্যার দায় মুক্তি দেয়া হয়, তাকে "জাতির পিতা" ঘোষনা সময়ের ব্যপার মাত্র।
"আমরা জানি কারা দুর্নীতিবাজ, কার ঘুষখোর...... চলুন না সবাই মিলে আর যাই হোন ওদেরকে ঘৃনা করি......দলমতের উর্দ্ধে উঠে !!!"
সেই মানসিকতা আমাদের হয়েছে - এটা আমার বিশ্বাস হয় না। দুর্নীতিবাজ, ঘুষখোর - এদেরকে ঘৃনা করি তখনই যখন তারা হয় আমার বিপরীত মতাদর্শের। সমমনাদের সাত খুন মাফ।
"আমাদের অন্তত ঘৃনা করতে দেন !! নাকি ঘৃনা করতেও কোর্টের রায় লাগবে ?"
ঘৃনা করতে লাগে বিবেক বিবেচনা বোধ। সেটার ব্যপ্তি/ পরিধি নিয়ে আলোচনা করতে গেলে কয়েক পাতা লিখতে হবে। আজকে আর সেটা করছি না।
শান্তির দেবদূত বলেছেন:
[]"যেহেতু তাদের অপরাধ কোন কোর্টে প্রমান হয়নি, তাই বলে কি আমারা তাদেরকে মাথায় তুলে নাচবো ?"[/] ------ আমার এই প্রশ্নের উত্তরে []আমরা সেটাই করে থাকি। যার ইংগিতে সংবিধানে রক্ষি বাহিনীকে হত্যার দায় মুক্তি দেয়া হয়, তাকে "জাতির পিতা" ঘোষনা সময়ের ব্যপার মাত্র।
[/] আপনার এই কথাটাট কোন প্রাসংগিকতা খুজে পেলাম না
অনেকটা মনে হয়েছে, সেই গরুর রচনার মত .... হা হা হা।
----------------------------------------------------------------
আসলে এখন শুধু শেষ বিচারের দিন ছাড়া আর কোন গতি নেই বলেই আমার মনে হয়। সেই দিন আপনি দয়া করে বলিয়েন, "হে আল্লাহ, তারেকের কোন পাপ পৃথিবীর কোন কোর্টে প্রমান হয়নি, তাই তাকে বেহেস্ত নসিব কর......"
লেখক বলেছেন: আমি কি করব না করব তা আমাকেই ঠিক করতে দিন।
প্রাসংগিকতা খুজে না পেলে কি আর করতে পারি। বোঝা গেল আমার কথা আপনার কাছে বোধগম্য মনে হয় নি। সেক্ষেত্রে আর কথা বলে কি হবে। সুতরাং ক্ষান্ত দেয়াই ভাল।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কষ্ট করে পোস্ট পরেছেন সেজন্যে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার এবং মন্তব্য করার জন্য। তারেক আমার প্রিয় কি অপ্রিয় - সেটা সম্পূর্ন অপ্রাসংগিক। তারেককে বিনা বিচারে দীর্ঘ দিন আটকে রাখার ফলে তার শারীরিক জটিলতার যে সৃষ্টি হয়েছে তার অবসান কল্পে চিকিৎসা প্রয়োজন। এটা তারেক না হয়ে বারেক হলেও কিছু এসে যেত না।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
গালিগালাজ বা অর্থহীন কিছু মন্তব্য এপ্রুভ করা হয় নি। আমার ব্লগ মডারেটেড। অর্থবহ মন্তব্য ব্যতীত অন্যান্য মন্তব্য এপ্রুভ না হবার সম্ভাবনা খুব বেশী। সবাইকে ধন্যবাদ।
রাফা বলেছেন:
সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি।চোর ও দূর্ণিতীবাজ সে যেই হোক হাসিনা ,খালেদা অথবা তারেক তার শাস্তী অবশ্যই হতে হবে। এখানে অবিচার করে সমতা আনতে হবে এটার পক্ষে আমি নই।কারণ আমি নিরপেক্ষতায় বিস্বাশ করি না আমি বিস্বাশ করি ন্যায় বিচারে অর্থাৎ আমি অন্যায়ের বিপক্ষে কাজেই আমারো একটি পক্ষ আছে।আপনি যদি তারেকের জন্য মায়া কান্না না কেদে যে লোকটা তারেকের মত একজন অসাধূ ব্যাক্তির কারনে অকালে পৃথিবী ছেড়ে চলে গেল তার জন্য একটি পোষ্ট দিয়ে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করতেন তাহলে তা যুক্তি পূর্ণ হতো আমার মনে হয় বেশির ভাগ ব্লগারই খুশিও হোতো।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে অন্যকে খুশী করার জন্য কথা বলার ব্যপারটি আমার মধ্যে নেই।
আমার যা বলার উপরে বলা হয়েছে। নূতন করে বলার কোন প্রয়োজন দেখছি না।
মজনু পাটোয়ারী বলেছেন:
আপনার মতো আমিও উদ্বিগ্ন
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাফা বলেছেন:
হ্যালো ,আমার মন্তব্যে কোন অশালীন শব্দ তো ছিল না তাহলে তা প্রকাশ করতে এত ভয় কেনো ? নাকি আপনার ছল চাতুরী ধরা পড়ার ভয়ে এড়িয়ে যাচ্ছেন।সবার মন্তব্যই যে আপনার মন মত হবে এমন তো হতে পারেনা কি বলেন।
লেখক বলেছেন: আমার রুচির বিচারে ছিল। এই মন্তব্যও এপ্রুভ করার ইচ্ছা ছিল না। কারন আমি বিষয় ভিত্তিক না হয়ে ব্যক্তি কেন্দ্রিক হলে মন্তব্য এপ্রুভ করতে চাই না। তবে এই ব্যাখা দেবার জন্য এপ্রুভ করলাম।
সবক্য়টা রাজনীতিবিদ গুলারে পিটাইয়া বাপের নাম ভুলাইয়া দেয়া দরকার।
আর বিচার,
বাংলাদেশে কত বিচার হয় জানা আছে।
"পারলে আদালতে জান" জাতীয় কথা গুলো কেন যেন ইন্টেলেকচুয়াল মকারি মনে হয় আমার কাছে ।
কইষা মাইনাস



















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না