তুষারাবৃত শ্বেত পৃথিবী - স্মৃতিতে স্থান করে নেয়া একটি অনুভূতি
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময়টা ছিল ৯৫ সাল। সম্ভবত নভেম্বর মাস। আমার এই সকালটা ছিল আর দশটা সকালের চেয়ে কিছুটা আলাদা। ক্লাসে যাবার জন্য ঘরের বার হয়েই দেখি পুরো পৃথিবী সাদা হয়ে আছে বরফে, এক শুভ্র পৃথিবী, মলিনতা যেন তাকে কখনই স্পর্শ করে নি। যেদিকে তাকাই সেদিকই বরফাবৃত। এক অদ্ভূত অনুভূতি আমাকে ছেয়ে গেল। বিষ্ময়ই শুধু নয়, বরং সে অনুভূতিতে মিশ্রিত ছিল খানিকটা ভাল লাগাও। আমার অবাক করা সেদিনের অনুভূতি স্ন্যাপশট হয়ে ঠাই করে নিল স্মৃতির কোঠায়।
সেই আমার বরফ দেখার প্রথম অনুভূতি। এরপরে আরে শীত এসেছে। প্রতিবারই বরফ পড়েছে। স্কিডিং, বরফে গাড়ী আটকে যাবার ভয়াবহ অভিজ্ঞতাও হয়েছে। বরফের রাস্তায় স্কিডিং এ গাড়ী ঘুরে যায় নিজের মত করে। ড্রাইভারের নিয়ন্ত্রন থাকে না। ভয়ংকর সে অভিজ্ঞতা জীবনে একবারই যথেষ্ঠ। বরফের চাই এর মাঝখানে গাড়ী নিয়ে বসে অসহায় আমি - এরকম কতই তো হল। পশ্চিমের শীতের রাস্তায় তো এসব অতি সাধারন কিছু ঘটনা।
এই সব সত্ত্বেও আমি বরফকে ভালবাসি। ভালবাসি এই পাতাশূন্য গাছের শীতকে। তাই এবারেও শীতকে জানাই স্বাগতম।
(এই পোস্ট টি মডারেটেড নয়)।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন