আমার প্রিয় পোস্ট
- শরীরের মেদ একটি কুৎসিত সত্য


- ফানার
- ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্যে যারা টাকা পয়সা দেয়, The Fear Incorporated - মজলুম
- কালের কন্ঠ ও একজন ব্লগারের মিথ্যাচারের জবাব................ - ব্যঞ্জনবর্ন
- ডিমের ঝাল পোয়া পিঠা - তাসনিয়া
- মাননীয় শেখ হাসিনাঃ এটাই কি দিনের শেষ? - বিডি আইডল
- কেন এত বেশী আধুনিক বৃটিশ ক্যারিয়ার নারীরা ইসলাম গ্রহন করছেন? - ইভ আহমেদ - উম্মু আবদুল্লাহ
- কর্নেল তাহেরের শেষ চিঠি - শেখ আমিনুল ইসলাম
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ১২ই অক্টোবর: কলম্বাস ডে, যেভাবে আমেরিকা আবিষ্কৃত হল - উম্মু আবদুল্লাহ
- ব্লগিং কি, কেন এবং কিভাবে করবেন - কানন শাহ
- বাংলায় দেবী দুর্গার উত্থান ও বিকাশের ইতিবৃত্ত - ইমন জুবায়ের
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- নীলু'স বিরিয়ানী
- নীল-দর্পণ
- ইবন রুশদ - ৩ - উম্মু আবদুল্লাহ
- লে. জে. এ এ নিয়াজির একটি দুর্লভ সাক্ষাতকারঃ আমাদের কখনই ভারতকে বিশ্বাস করা উচিত নয় - েমাঃ_হাসান_আিরফ
- আমেরিকান দলিলে শেখ সাহেবের জমানার চিত্র - নিষ্কর্মা
- ভাবলাম একটু পিজ্জা বানাই
- পুরাতন
- সুপ্তি বাবুনির জন্যে পিজ্জা রেসিপি......
- পারভীন রহমান
- আদম আ: থেকে মুহাম্মদ সা: এর বংশধারা - বিবেক সত্যি
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- X Facts : মুজিব হত্যাঃ জিয়া , প্রচলিত কিছু বক্তব্য , চেপে রাখা না বলা তথ্য - দাসত্ব
- মাই কুকিং স্টাইল : ফ্রাইড রাইস উইথ স্পাইসি চিকেন এন্ড সালাদ ( খাই-দাই পোষ্ট - ১)

- পথে-প্রান্তরে
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- "মুক্তিযোদ্ধা প্রজন্মে যোগদানের আহবান" ও আমার কিছু প্রশ্ন। - নাহিদ মাহমুদ
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
একতরফা নির্বাচন প্রসংগে
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
"আমার দেশ" পত্রিকাতে দুটো লেখা পড়লাম। একটা হল একতরফা নির্বাচন নিয়ে (Click This Link), অন্যটি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে।
এখানে উল্লেখ্য আওয়ামী লীগ একতরফা নির্বাচনে অখুশী নয়। তারা ইতিমধ্যেই বলে দিয়েছে কিছু দল নির্বাচনে না এলে কোন সমস্যা নেই। আর এই সরকার যেহেতু ৭ই নভেম্বরের ছুটি বাতিল করে ১৫ ই অগাস্টের ছুটি পুনর্বহাল সহ অনেক ইস্যুতে আওয়ামী এজেন্ডার সাথে একাত্মতা প্রকাশ করেছে, সেজন্য একতরফা নির্বাচনের আওয়ামী দাবীর প্রতি তারা হয়ত একাত্মতা প্রকাশ করবে।
বি এন পি চেয়ারপার্সন খালেদা জিয়া অবশেষে নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছেন। বি এন পির এই অবস্থানের জন্য ধন্যবাদ জানাই। ব্যক্তিগত ভাবে আমিও মনে করছি এই নির্বাচন কমিশনের দ্বারা কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপিকে চিঠি দেয়া সংক্রান্ত বহু বহু ঘটনা, "আমি আপনাদের আন্দোলনের ফসল" বলে আওয়ামী লীগের সাথে একাত্মতা প্রকাশ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সিইসি শামসুল হুদার পক্ষপাত সুস্পষ্ট। ১৮ ই ডিসেম্বরের নির্বাচন করার যোগ্যতা বা দক্ষতা কোনটাই এই নির্বাচন কমিশনের নেই। তাদের আচার আচরনে ইতিমধ্যে তা স্পষ্ট হয়েছে। বি এন পির উচিত হবে সিইসি বিরোধী এই অবস্থানে দৃঢ় অটল থাকা। কারন নির্বাচন কোন সহজ ব্যপার নয়। অদক্ষ কিংবা পক্ষপাতদুষ্ট কোন নির্বাচন কমিশন দিয়ে সেটা পরিচালনা সম্ভব নয়। এই নির্বাচন যদি কলংকিত হয় তবে সামনের কোন নির্বাচন গ্রহনযোগ্য হবে কিনা সেটাই তখন বিরাট প্রশ্ন হয়ে দেখা দেবে। সুতরাং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবীতে অটল থাকাটাই বিএনপির বর্তমান করনীয়। নির্বাচন হোক, আওয়ামী লীগ ক্ষমতায় যাক। কিন্তু নির্বাচনে অংশ নিয়ে বি এন পির মন্দ দৃষ্টান্ত স্থাপন করা উচিত হবে না।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অগোছালো হবার পুরো দায় বি এন পির একার নয়, বরং সরকারের রয়েছে। হান্নান শাহ সহ অনেক ক্লিন রাজনীতিবিদের গ্রেফতার, নির্বাচন কমিশনের চিঠি দেয়া সহ অনেক ঘটনাতে সরকার/কমিশনের পক্ষপাত সুস্পষ্ট।
লেখক বলেছেন: আমার মনে হয় না বি এন পি নির্বাচনে অংশ নেবে। এই সরকার অনেক সাহসী কাজ করেছে। এটাও পারবে।
হমপগ্র বলেছেন:
মেহরাব শাহরিয়ারের সাথে ১০০ ভাগ সহমত।আচ্ছা, বিএনপি এর দাবিগুলো কী যুক্তি সঙ্গত মনে হয় আপনার?
আওয়ামীলীগ যদি বলত, জেল থেকে তাদের সব নেতাদের ছেড়ে দিতে হবে আপনি কি মেনে নিতেন?
যাইহোক, বিএনপির ঠুনকো দাবী টিকবে বলে মনে হচ্ছে না।
লেখক বলেছেন: না। তা মানতাম না। তবে সেটা ছাড়া আরো দাবী আছে যেগুলো যৌক্তিক মনে হয়। আমার দেশের লেখাগুলোতে বিস্তারিত রয়েছে।
আমিও চাই নির্বাচন হোক। ৮৬তেও নির্বাচন হয়েছে বি এন পি ছাড়া। সুতরাং এটা নূতন কিছু নয়।
লেখক বলেছেন: ইত্তেফাকে তো দেখলাম আওয়ামী লীগ এরকম কথা বলেছে।
comment by: ব্রাইট বলেছেন: খালিদা যেরম গোয়ার গোবিন্দ তাতে ইলেক্শন পিছাইতে পারে। আর এই সর্কারের সেরম হেডম নাই যে বিএনপিরে রাইখা ইলেকশন দিবো।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১২
লেখক বলেছেন: আমার মনে হয় না বি এন পি নির্বাচনে অংশ নেবে। এই সরকার অনেক সাহসী কাজ করেছে। এটাও পারবে।
***************************************************
আসেন বাজী হইয়া যাক!
"বিএনপিরে রাইখা কোন মতেই ইলেকশন হইবো না"
আপনি বিপক্ষে বাজী ধর্তে রাজী?
লেখক বলেছেন: না। আমি ভীতু মানুষ।
বিডি আইডল বলেছেন:
আমার পলিটিক্যাল এনালাইসিস গত ২ বছরে প্রায়শই ঠিক ছিল। কিন্তু এই একটা জায়গায় কিছু প্রেডিক্ট করতে পারছি না।পত্রিকার গসিপ ঠিক থাকলে, জোটের মিটিং এ খালেদা যেটা বলেছেন সেটা হলো তাদের কে ৫০ টি আসন এবং জামাতকে ৩ টি আসন দেয়া হবে। এবং বিএনপি এই শর্তে নির্বাচনে যেতে চায় না।
অন্যদিকে বিএনপি কে রেখে ১৮ ই ডিসেম্বরের নির্বাচন প্রচেষ্টা আর একটি ১/১১ নিয়ে আসার গুজবও অস্বীকার করা যায় না। বিএনপি পন্হী সেনা অফিসারদের মঈন আহমেদ কিছু এদিক-সেদিক করলেও এখনও তারা বিদ্রোহ করার শক্তি রাখে।
পুরো বিষয়টিই সম্ভবত ঠিক করবে বাইরের কূটনীতি..দু:খজনক হলো এটাই।
লেখক বলেছেন: তাহলে আরেকটি অরাজকতার মুখোমুখি হচ্ছি আমরা।
আমারও সেটাই ধারনা।
লেখক বলেছেন: পুরো ব্যপারটা এত জটিল হত না, যদি কেয়ারটেকার সরকার প্রথম থেকেই পক্ষপাত আচরন প্রদর্শন না করতেন।
পারভেজ বলেছেন:
"হান্নান শাহ সহ অনেক ক্লিন রাজনীতিবিদের গ্রেফতার"!!!আমাদের রাজনীতিবিদদের প্রতি আপনার অগাধ বিশ্বাসে একটু বিব্রত বোধ করছি। দুঃখের কথা হলো এতো বড় একটা ভুলের ভেতর আপনার মতও বাংলাদেশের আরো অনেক মানুষ ই আছে।
সিইসি যথেস্ট নিরপেক্ষতা দেখিয়েছে। চিঠির ব্যাপারটা বালখিল্য একটা ঘটনা। চিঠি চালাচালি নিয়ে হাস্য রসিকতা বাংলাদেশের মতো দেশেই সম্ভব। আর দুই নেত্রীকে (স্বাধীনতা বিরোধিরা তো সরাসরি বেহেশতের টিকেট পেয়ে গেছে ইতিমধ্যেই!!) তাদের অপকর্মের সাজা মনে হয় স্বয়ং আল্লাহ ও দিতে পারবেন কিনা সন্দেহ। যতদিন আমাদের মতো বেকুব, বোধশক্তিহীন, অর্বাচীন- ও পরম দয়ালু বাঙালীরা বেঁচে আছি।
লেখক বলেছেন: ঠিক। রাজনীতিবিদদের প্রতি আমার দুর্বলতা কিছুটা আছে। আর আমি আমার দেশের দুটো আর্টিক্যাল ফরোয়ার্ড করেছি। আমার মত অনেকেই কিন্তু ভাবছে এদের পক্ষপাতের ব্যপারটি। সিইসিকে আমার নিরপেক্ষ মনে হয় নি কোনদিনও। তার আচার আচরনই এর জন্য দায়ী। সবকিছুর সারাংশ যেহেতু আমার দেশের লিংকে রয়েছে, তাই আর কিছু নূতন করে বলার নেই।
মারুফ আল্লাম বলেছেন:
ভালো লিখেছেন, চালিয়ে যান।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হয়ত জেন্ডারের কারনে।
রাফা বলেছেন:
খুনি , দুর্ণিতীবাজ , সন্ত্রাসী এদের মুক্তি দিলে সরকারের নিরপেক্ষতা প্রমাণ হতো।নির্বাচন কমিশন নিরপেক্ষ হয়ে যাবেন অপরাধীদের নির্বাচন করে জিতয়ে আনলেই ;কি বলেন ?আর এতদিনে নিশ্চই উপলব্দী করতে পারছেন বিনপির নির্বাচন ছাড়া কোন গত্যন্তর নেই।ধন্যবাদ।
লেখক বলেছেন: সরকারের পক্ষপাত সেদিনই প্রমানিত হয়েছে যেদিন ৭ই নভেম্বরের ছুটি বাতিল করে ১৫ ই অগাস্টের ছুটি পুনর্ভাল করেছে। এরকম অনেক রাজনৈতিক ইস্যুতে তাদের পক্ষপাত স্পষ্ট।
দুর্নীতিবাজরা নির্বাচনে জিতে আসে তার প্রমান হল স্থানীয় নির্বাচনে মেয়র কামরান সহ ব্যপাক সংখ্যক দুর্নীতিবাজের বিপুল বিজয়। আমরা এখনও দুর্নীতি মুক্ত সমাজের জন্য প্রস্তুত নই। বি এন পিও সে ধারাকেই অনুসরন করেছে। এটা অনৈতিক হলেও সাধারনের কাছে ঘৃনিত নয়। আর আমি মোটেও বিশ্বাস করি না আওয়ামী লীগ বি এন পির চেয়ে ভাল কোন দৃষ্টান্ত রাখবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আওয়ামী লীগ সেক্ষেত্রে ইলেকশন তো চাইবেই , মোটামুটি নিশ্চিত্ যে ইলেকশন হলে তারা জিতবেই । সেটা সরকার তাদের পক্ষে , বিপক্ষে বা নিরপেক্ষ থাক তাতে কিছু যায় আসবে না ।