প্রবাস জীবন ব্যস্ততাময়। নূতন পোস্ট দেয়াটা আমার সময়ে ভাগ বসায়। তারপরেও এই ব্লগই বাংলাদেশের সাথে আমার একমাত্র যোগাযোগ মাধ্যম। সেজন্য সেই সময়টুকু তুলে রাখা।
খুব অগোছালো ভাষায় যে পোস্টটি এখন লিখছি তা এক লাইনেই শেষ করা যায়। তা হল, "অনেক হয়েছে। এবার মেহনাজকে ছাড়ুন।"
মেহনাজকে যে কারনে গ্রেফতার করা হয়েছিল তা হল, সাংসদ তাপসের উপর হামলার জন্য জিজ্ঞাসাবাদ। অথচ আজতক এই বিষয়ে কোন তথ্য উদ্ধার হয় নি। তদন্তকারী কর্মকর্তারাও এ বিষয়ে প্রশ্ন করাটা জরূরী মনে করছেন না। বারীর সাথে তিনি কি করে হানিমুন কাটালেন সেটা জানাই যেন তাদের উদ্দেশ্য। অথচ সেটা হামলার সাথে মোটেই সম্পর্কিত নয়। তার ব্যক্তিগত জীবনের খুটিনাটি পত্রিকায় আসছে, অথচ এসব না জানলেও কারো কোন ক্ষতিবৃদ্ধি হবে না।
মেহনাজ সদ্য ভূমিষ্ঠ কন্যার জননী। এখনও তিনি সম্পূর্ন সুস্থ নন, বরং পোস্টপার্টাম পর্যায়ে আছেন। সাথে সাথে তিনি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। একজনের এরকম ভংগুর একটি সময়ে খুব গুরুতর কারন ব্যতীত গ্রেপ্তার করা ঠিক নয়। তাই মেহনাজকে রিমান্ড থেকে অব্যহতি দেয়া হোক।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


