আমার প্রিয় পোস্ট

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক

ব্লগিং ও ব্যান বিষয়ে কিছু কথা (উৎসর্গ: নাহিদ)

১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৭

শেয়ারঃ
0 0 0

বাংলা ব্লগ এখনও তার শৈশব কাটায় নি। আমাদের ব্লগারদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তিন বছর আগের সেই ব্লগিং প্ল্যাটফর্ম এবং আজকের ব্লগিং প্লাটফর্মের মধ্যে রয়েছে আকাশ পাতাল দূরত্ব। এবং সেটাই নির্দেশ করছে বাংলা ব্লগিং এর সাফল্য।

বাংলা ব্লগকে সাধারন বাংগালীর কাছে জনপ্রিয় করতে যে প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতেই হয়, তা হল সামহোয়ার ইন। ব্লগিং প্লাটফর্মের সমস্ত সীমাবদ্ধতাকে ধীরে ধীরে জয় করে সামহোয়ার এখন মোটামুটি স্থায়ীত্ব লাভ করেছে। এছাড়াও প্রথম আলো ব্লগ ও আমার ব্লগও মোটামুটি মানের জনপ্রিয়তা পেয়েছে। তবে ব্লগ জগতকে একটি বিকল্প মিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে আরো বহু সময় দিতে হবে। কিছুদিন আগে আমি আমার একটি লেখায় ব্লগের এই প্রাথমিক সাফল্যকে স্বীকৃতি জানিয়ে লিখেছিলাম:

"তবে আশার কথা এই যে প্লাটফর্মের সংখ্যা বাড়ছে। চাইলেও কারো কন্ঠরোধ করা আর সম্ভবপর হবে না। ইন্টারনেট এক বিশাল সমুদ্র। সেখানে "যে লড়ে সে টেকে" বা "survival of the fittest" মতবাদের সার্থক রূপ প্রতিফলিত হয়। আর এই "লড়া"টা হতে হবে বুদ্ধিভিত্তিক, নোংরামি ভিত্তিক নয়। প্লাটফর্মের সংখ্যা বেড়ে গেল আপনা আপনিই বুদ্ধি ভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ তৈরী হবে, নোংরামী দিয়ে তা বন্ধ করা যাবে না।"


ব্লগিং এর একটি চ্যালেন্জ্ঞ হচ্ছে ব্যান। ব্লগ একটি হালকা মেজাজের প্লাটফর্ম বিধায় এখানে অনেক সময় অনেকেই অনেক কথাবার্তা লিখে থাকেন। যার ফলে শুধু অস্থির মেজাজের নয়, বরং অনেক ভাল ভাল ব্লগারদের উপরেও ব্যানের তলোয়ার নেমে এসেছে। ব্লগের মূল প্রান হল তার ব্লগাররা। ডিসিপ্লিনারী একশনের তোড়ে যদি ব্লগাররাই ব্লগিং এর পরিবেশ না পায়, তাহলে ব্লগ আর জেলখানার মধ্যে কোন তফাৎ থাকে না। ব্লগিং এর ডিসিপ্লিনারী একশন হিসেবে ব্যান তাই খুব পছন্দনীয় কোন ডিসিপ্লিনারী একশন নয়। তা সত্ত্বেও "ব্যান" এখনও ব্লগিং প্লাটফর্মগুলোর মূল ডিসিপ্লিনারী একশন। কিছু দিন আগে প্রথম আলো ব্লগে ম্যাভেরিক ভাই ব্যান পরবর্তী উল্লাস জাতীয় কথাবার্তা নিরুৎসাহিত করতে অনুরোধ জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। কথা হচ্ছে, যাকে ব্যান করা হয়েছে সে কোন ভাবেই আর আত্মপক্ষ সমর্থন করতে পারছে না। যে ব্যান হয়, সে অনেকের কাছে অপ্রিয়, তবে কারো কারো কাছে সে প্রিয়। তাই, এ জাতীয় উল্লাস সূচক কথাবার্তা স্বভাবতই অনেককে আহত করে থাকে। সুতরাং এ বিষয়টির দিকে ব্লগ কর্তৃপক্ষের নজর দেয়া জরূরী।

দ্বিতীয় ইস্যুটি হল "স্থায়ী ব্যান" কিংবা "লগ ইন" ব্যান। ক্রমাগত ব্লগ রুল ভংগ করা, কিংবা নিশ্চিত ভাবে ব্লগ পরিবেশকে বার বার উস্কানীর চেষ্টা ব্যতীরেকে কারো উপর এ ধরনের চূড়ান্ত শাস্তি না প্রয়োগ করাই ভাল। কিন্তু দুঃখজনক হলেও দেখা গেছে, যাদের বিরুদ্ধে সেরকম কোন অভিযোগ নেই, তাদের বিরুদ্ধেও এরকম শাস্তির খাড়া নেমে এসেছে। এই বিষয়টির নিয়েও কর্তৃপক্ষ নজর দেবেন আশা করি। এটি একজন "ভিকটিম" ব্লগার শুধু নয়, বরং পুরো ব্লগ কমিউনিটিকে এক ধরনের অনিশ্চয়তায় ফেলে দেয়। ব্লগ রুল ভংগ করা যে ব্লগারের স্বভাব কৌশল নয়, তার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে "চূড়ান্ত ব্যান" কাম্য নয়। প্রতিপক্ষ ব্লগাররা হয়ত এতে সাময়িক আনন্দ লাভ করতে পারে, তবে এর প্রতিক্রিয়া সুদূর প্রসারী। যার ফলশ্রূতিতে ব্লগিং প্লাটফর্মগুলো এখনও তাদের পুরোনো ব্লগারদের ধরে রাখতে ব্যর্থ। এই ব্যর্থতা ব্লগিং প্লাটফর্মের ব্যর্থতা, যার মুখোমুখি হওয়া জরূরী।

শেষ কথা হল, ব্লগারের লেখার ক্ষমতা, তার ব্লগ বয়স - এগুলোও ব্যানের ক্ষেত্রে বিবেচনায় আনা প্রয়োজন। তিন বছরের পুরোনো ব্লগার যে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আর তিন দিনের ব্লগার যে এখনও প্রতিষ্ঠিত হয় নি -ব্লগ নীতিমালা দুজনের ক্ষেত্রে সমান ভাবে প্রযুক্ত হওয়া অন্তত আমি সমর্থন করতে পারছি না। পুরোনো ব্লগারদের স্বীকৃতি দিয়ে তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা কাম্য। তেমনি ভাবে, যেসব ব্লগারের লেখা সার্বিকভাবে সবার গ্রহনযোগ্যতা পায়, তাদের ক্ষেত্রেও কিছুটা শিথিলতা দেয়া হোক।

পরিশেষে সবার উদ্দেশ্যে শেষ একটি কথা বলে আজ ইতি টানছি। ব্যান বিষয়ে আমাদের মনোভাব হোক নীচের পংক্তি গুলোর মত:

দন্ডিতের সাথে দন্ডদাতা কাদে যবে সমান আঘাতে
সর্ব শ্রেষ্ঠ সে বিচার


(আমার এই লেখাটি সামহোয়ারে সদ্য ব্যান হওয়া নাহিদকে উৎসর্গ করে। তার ব্যানই আমাকে এ লেখাটি লিখতে উৎসাহী করেছে। তার আনব্যানের বিষয়টি সম্পূর্নভাবে কর্তৃপক্ষের বিবেচনার বিষয়, তবে তাকে "আনব্যান" দেখলে আমি খুশী হই।)

হ্যাপি ব্লগিং।

 

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ সকাল ৮:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫৫
অ্যামাটার বলেছেন: আশ্চর্য! নাহিদ মাহমুদকে ব্যান করা হয়েছে?
অবাক হলাম।
২. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫৫
বিডি আইডল বলেছেন: নাহিদের ব্যানটা কি টাইপের জানেন?

অমি পিয়ালের মত প্রতিষ্ঠিত (এবং মডারেশনের স্বচ্ছতা চাওয়াকারী) ব্লগার যখন এইরকম প্রোফাইল পিক লাগায় হতাশ হতে হয়..

৩. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৫
সুধাসদন বলেছেন: "ব্লগ রুল ভংগ করা যে ব্লগারের স্বভাব কৌশল নয়, তার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে "চূড়ান্ত ব্যান" কাম্য নয়। প্রতিপক্ষ ব্লগাররা হয়ত এতে সাময়িক আনন্দ লাভ করতে পারে, তবে এর প্রতিক্রিয়া সুদূর প্রসার। "

একমত।
৪. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩০
দস্যু বনহুর বলেছেন: খুবই জ্ঞানের কথা। মাইনাস।
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪১
সবাক বলেছেন:
@ মহামান্য...

টিউবটার পেটে হালকা চিইপা ধর্লে খানিকটা ঢুকে কিন্তু বেশিরটাই বারৈয়া থাকে।
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: আপনার অন্যান্য মন্তব্যগুলো মুছে দিলাম। আমি অপ্রাসংগিক মন্তব্য দিয়ে পোস্ট ভরাই না।

৬. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৫
নিউজকাস্টার বলেছেন: নাহিদের মত ভাল লেখকদের ব্যান মেনে নেয়া কষ্টকর।
৭. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১০
অন্যরকম বলেছেন: নো মডারেশন কনসেপ্টটা বেশ চমৎকার! উল্টা পাল্টা কিছু লিখে কেউ কিন্তু পার পায় না। অযাচিত ব্যান বা ব্লক করা ব্লগিংয়ের জন্য ক্ষতিকর!
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: একমাত্র আপনিই পোস্টের সাথে রিলেটেড মন্তব্য করলেন। কৃতজ্ঞতা রইল।

"নো মডারেশন" এর সমস্যা হল আমার মত ব্লগাররা যারা প্রকৃতিগত ভাবে ফাউল কথাবার্তায় বিরক্ত হয়, তাদের ব্লগিং এর আগ্রহটাই অনেকটা উবে যায় অতিরিক্ত সমালোচনা পেলে। আর "উল্টা পাল্টা" শব্দটি আপেক্ষিক।

ব্লক ও ব্যান আমি নিজেও করি । কিন্তু হ্যা, এটা যে পরাজয় তা মানতে কোন দ্বিধা নেই।

৮. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২৫
অন্যরকম বলেছেন: ব্লক ও ব্যান একজন ব্লগার তার পেইজে করতেই পারেন। অন্তত সেই অধিকার তাকে দেয়া উচিৎ (সামুর মত বড় প্লাট ফর্মে)। কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যানারোপের পুরোপুরি বিরুদ্ধে আমি।

কেউ ফ্লাডিং করলে সেইটা কন্ট্রোল করা ব্যানের মধ্যে পরে না।

"নো মডারেশন" এর সমস্যা হল আমার মত ব্লগাররা যারা প্রকৃতিগত ভাবে ফাউল কথাবার্তায় বিরক্ত হয়, তাদের ব্লগিং এর আগ্রহটাই অনেকটা উবে যায় অতিরিক্ত সমালোচনা পেলে। -- অনেকেই ফাউল কথা বার্তায় মজা পায়, এজন্যই ব্লগিং করে। কাজেই তাদেরকেও বিনোদোন প্রদান করা থেকে বিরত রাখাটা উচিৎ হবে না! :)

১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: অবশ্যই একমত। তবে কোন প্লাটফর্ম যদি "নো মডারেশন" পলিসি নেয়, একজন ব্লগার অন্য ব্লগারের কুৎসা গেয়ে আলাদা পোস্ট দিলে সেটার কি হবে? নিজের ব্লগে না হয় কেউ ব্লক ব্যান করল, অন্যেরটার উপর নিয়ন্ত্রন তো আর নেই।

৯. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৭
অন্যরকম বলেছেন: সেল্ফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স!

আপনি আমাদের সমাজের দিকেই তাকান একটু। এখানে তো আমরা অহরহ গিবত গেয়ে চলছি। কেউ তো ব্যন বা ব্লক করতে পারছে না। কাজেই সেরকম অবস্থা ব্লগে থাকবে না সেটা কিভাবে আশা করেন। সেন্সরশীপ নিজেদের ভেতরই তৈরী করতে হবে। সেটা করতে না পারলে আপনি যতই ব্যন ব্লক করুন না কেন, কিছুই হবে না। সামুতেই দেখেন, আপনি তো পুরোনো ব্লগার। ২ বছর আগে তো এতো ব্যনারোপ বা ব্লক করতে হতো না। এখন করছে, তাই বলে কি কুৎসা রটানো বন্ধ হয়ে গেছে।

এটার একমাত্র প্রতিশেধক হয় ইগনোর, না হয় বিবাদে জড়িয়ে পড়া।

আপনার মতামত, ভাবাদর্শ এবং যুক্তির ডিফেন্স আপনাকেই করতে হবে। :)
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: "আপনার মতামত, ভাবাদর্শ এবং যুক্তির ডিফেন্স আপনাকেই করতে হবে। "

সম্পূর্ন একমত। কিন্তু আমার চরিত্রের কৈফিয়ত আমি কেন অন্যের কাছে দেব? অন্যের কি অধিকার আছে? আমার কি দায় আছে?

"ইগনোর" করারও একটা সীমা থাকে। বিবাদে জড়ানোর রুচি বা মানসিকতা সবসময় সবার থাকে না।

সেল্ফ সেন্সরশীপের কথা বলছেন? আমিও ঠিক সেটাই বলছি। কুৎসার ভয়ে আমি এই প্লাটফর্মে পোস্টই দিতে ভয় পাই।

১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: "এখানে তো আমরা অহরহ গিবত গেয়ে চলছি। কেউ তো ব্যন বা ব্লক করতে পারছে না। কাজেই সেরকম অবস্থা ব্লগে থাকবে না সেটা কিভাবে আশা করেন। "

এটা আশা করি না। তবে একে প্রতিহত না করে, বরং প্রাতিষ্ঠানিক রূপ দেয়াটা সমর্থন করছি না।

১০. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৫
অন্যরকম বলেছেন: কুৎসার ভয়ে আমি এই প্লাটফর্মে পোস্টই দিতে ভয় পাই।
-- আপনি তো অনেক পোস্ট ইতোমধ্যে দিয়েই ফেলেছেন। আর ভয় কিসের? আর কুৎসা কতটুকুই বা যেতে পারবে? ব্লগ থেকে লগঅফ করার পর তো আমি এটা নিয়ে তেমন আর কোন চিন্তাই করি না। একটা নো চিন্তা ডু ফুর্তি মনোভাব নিয়েই ব্লগিং করি। :)


"ইগনোর" করারও একটা সীমা থাকে। বিবাদে জড়ানোর রুচি বা মানসিকতা সবসময় সবার থাকে না।
-- হুমম। সবাইকে কিন্তু এই বিবাদে জড়াতে হয় না। মানে সব ব্লগারই এ বিবাদে জড়ায় না। এটা নির্ভর করছে আপনি কিভাবে ট্যাকল করছেন সেটার উপর। ব্যাপারটা অনেক কমপ্লেক্স, কিভাবে বুঝাবো ঠিক বুঝতেছি না।


"কিন্তু আমার চরিত্রের কৈফিয়ত আমি কেন অন্যের কাছে দেব? অন্যের কি অধিকার আছে? আমার কি দায় আছে? "
-- আপনার চরিত্রের কৈফিয়ত কারও কাছেই দিতে হবে না। ইনফ্যাক্ট খুবই বিতর্কিত কোন ঘটনায় না জড়ালে কেউই আপনার কাছ থেকে সেটা চাইবে না। তবে, কোন একটা ফোরাম বা প্লাটফর্মে আপনি লিখলে বা মতামত প্রকাশ করলে সেটার প্রতি বা সেখানে আপনার পাঠকদের প্রতি কিছুটা তো দায়বদ্ধতা তো থাকা প্রয়োজন। অন্তত সেদিকটা খেয়াল রেখে আপনি যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু কৈফিয়ত দেওয়াটা দোষের কিছু দেখি না।
১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০২

লেখক বলেছেন: আপনার কথা তো অনেকটাই যৌক্তিক। তবে লেখালেখি আমার সম্পূর্ন ভাল লাগার সাথে সম্পর্কিত। তাই এরকম কৈফিয়ত দেয়াটা আমার খুব অপ্রিয়। একই কারনে ট্যাকল করার বিষয়েও খুব একটা এনার্জি খরচ করতে ইচ্ছা করে না। আমার মত এমেচার লেখকের এত ঝামেলা লেখার জন্য সামলানো খুব বেশী রকমের ক্লান্তিকর।

আপনাকে ধন্যবাদ। ভাল থাকুন।

১১. ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১২
বিডি আইডল বলেছেন: নাহিদের ব্যানের বিষয়টা জানতে চেয়েছিলাম....
১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫০

লেখক বলেছেন: স্যরি। আসলে কি-বোর্ড থেকে উঠতে চাইছিলাম।

নাহিদ "উন মানুষ" নামে একটা নিক নেয়। আমার ভিসিটর লিস্টে সে নিকটা থাকায় আমি অনুমান করি। পরে সে সাইটে গিয়ে নিশ্চিত হই।


http://www.somewhereinblog.net/blog/nahiiid

ওখানেই সব ইনফো পাবেন।

১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: আপনিও তো এখন ব্যান। খুব খারাপ লাগছে।

১২. ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৪
অন্যরকম বলেছেন: কৈফিয়ত দিতে না চাইলে সাধারণত কেউই জোর করবে না। আর পোস্ট দিতে পারলে সেটার সমালোচনার জবাব দে'য়াই কিছুটা হলেও এনার্জি খরচ করতে নিশ্চয় সমস্যা হওয়ার কথাও নয়! :)
আর ব্লগে ইনফ্যাক্ট ২/১ টা ব্যাতিক্রম বাদে সবাই এ্যামেচার লেখক। কোন প্রতিষ্ঠিত লেখককে (বাংলাদেশে) আপনি খুব বেশী ব্লগাতে দেখবেন না। কারণ একটাই, সামলানোর ভয়! ;)

আপনিও ভাল থাকবেন। শুভ ব্লগিং :)
১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: আমার কি মনে হয় জানেন? একটা সময় আসবে যখন লেখক হিসেবে প্রতিষ্ঠিত হবার জন্যই মানুষ ব্লগে লিখবে।

আবারো শুভ কামনা।

১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: আনব্যান হয়ে দ্রুত ফিরে আসুন, তা দেখতে চাই।

১৪. ১৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৫
রোহান বলেছেন: টোটাল ব্যান করে নাই, ব্লগও আছে আর হের পোষ্টে কমেন্টানোও যায়। সো আবার ফেরত আসবে কদিন পরেই... আর প্রথম পোষ্ট থেকে (!!) চিফের ছত্রছায়ার তার অতিসখ্য কোনো নিকের সামুর মতো সংরক্ষনশীল মডারেশন নীতিমালায় বেশীদিন আটকানো হবে না আশা করি। আর নাহিদ মাহমুদের মতো ব্যান নতুন কিছু না সামুতে অহরহ হয়, এইখানে রাজাকারদের, সরকারের এবং মডু সহ সকল প্রসিদ্ধ রেসিডেন্টদের বিরুদ্ধে কিছু বলা মানে যে বাকরুদ্ধ হওয়া সেইটাও অনেক পুরানো কথা।

তবে ওভারওল ব্লগিং এর কথা যদি বলেন তো এইখানে মডারেশনে কড়াকড়িতে আপত্তি অবশ্যই আছে। ব্লগে ভিন্ন মতের মানুষ থাকবে, তারা যার যার কথা বলতেই পারে, অন্যের দ্বিমত থাকলে বিতর্ক চলতেই পারে। সহনশীল মাত্রার মধ্যে থাকলে এমনকি মডারেটরদের নিজেদের সমালোচনা শুনতেও আপত্তি থাকা উচিত না। তারমানে অবশ্যই মাত্রাতিরিক্ত গালাগালি নয়, সুস্থ বিতর্ক চলতে দিতে বাধা দেওয়া কারোই উচিত না।

আর নীতিমালার প্রয়োগটা আরেকটু ডিটেইলস হওয়া দরকার, পোষ্ট মুছে কিংবা ব্যান করে এমন একটা হাস্যকর নীতিমালার আওতা দেখায় -- কি আর বলবো।
১৫. ১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪
জর্জিস বলেছেন: সুধাসদন বলেছেন: "ব্লগ রুল ভংগ করা যে ব্লগারের স্বভাব কৌশল নয়, তার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে "চূড়ান্ত ব্যান" কাম্য নয়। প্রতিপক্ষ ব্লগাররা হয়ত এতে সাময়িক আনন্দ লাভ করতে পারে, তবে এর প্রতিক্রিয়া সুদূর প্রসার। "

একমত।
১৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং অন্য আর সবাইকে যারা পড়েছেন/মন্তব্য করেছেন।


সবাই ভাল থাকুন।

১৬. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
আমি রোদের ছেলে বলেছেন:
এখানে তিতিয়ানা নামক ব্লগারের আরেকটা কমেন্ট ছিলো। সেটা কেন মুছলেন? মুছলে দুইটাই মুছতেন। এখনতো তাকে বর্ণচোরা বানালেন। যে কমেন্টা আপনার পক্ষে গেলো সেটা রাখলেন, আর যেটা বিপক্ষে গেলো সেটা মুছলেন!!!


সবাক নিক এখানে ব্লক থাকায় "রোদের ছেলে" নিকের আগমন। দু'টাই আমার।
১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: আপনার অন্য নিকটি আনব্লক করলাম।


আর তিতি আনার আরেকটি মন্তব্য মোছার জন্য যদি এই মন্তব্যটি খেই হারিয়ে থাকে, তবে আপনার কথা অনুযায়ী উপরের মন্তব্যটিও ডিলিট করে দিলাম।

১৭. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫০
দন্ডিত বলেছেন: যখন প্রভাবশালী ব্লগারদের ইচ্ছায় আম ব্লগারদের সমানে ব্যান করা হয়েছিল বেশ কয়েকবার তখন আপনারাই হাততালি দিয়েছেন। পছন্দের কেউ ব্যান হলে মডারেশন অস্বচ্ছ আর অপছন্দের কেউ ব্যান হলে হাততালিদেয়া কিন্তু আপনাদের মুখোশ খুলে দেয়। মনে রাইখেন আবর্জনার সংজ্ঞা ইউনিভার্সাল না। ম্যান টু ম্যান ভ্যারি করে।

নাহিদের ব্যান দু:খজনক। কিন্তু সেই কথা আমি আইডিফোরামে পল্লব মুনতাকার সাথে সহমত দেয়া কারো কাছ থেকে শুনতে চাই না।

কেন চাই না?

পল্লব মুনতাকার মুছে ফেলা একটা পোস্ট থেকে উদ্ধৃত করছি:

""....অনেক রক্তস্রোত আর ত্যাগের বিনিময়ে মুসলমানেরা ১৯৪৭ সালে যে আবাসভুমি ফিরে পেল ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সম্প্রসারণবাদীদের ষড়যন্ত্রে মাত্র ২৩ বছরের মাথায় তার অপমৃত্যু ঘটে। রাশিয়া আর ভারতের হাত এই খুনের রক্তে রঞ্জিত।".........."বদর বাহিনির সেদিনের ভুমিকার কারণ এদেশের মানুষ একদিন বুঝবে। যখন দেখা গেল আর কোনভাবেই পাকিস্থানকে একসাথে রাখা যাচ্ছে না তখনই তারা ইসলামের শত্রু ভারতীয় দালাল খতমের মতো সিদ্ধান্ত নেয়। যারা পুরো ৯ মাস ঢাকা শহরে চুপচাপ ঘাপটি মেরে বসেছিলেন সেই ধর্মনিরপেক্ষতাবাদের থিংক ট্যাংকরা পরবর্তী বাঙালী জাতিয়তাবাদের দেশে মুসলীম জাহান আর ইসলামী মূল্যবোধের আরও অনেক বড় ক্ষতি করবে এই অনুমান ছিল আল বদর বাহিনির সেই সিদ্ধান্তের পেছনে........""

আপনি দেশে আসলে একবার বুয়েটে আইসেন। দেইখা যাইয়েন কি অবস্থা।
১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: আপনি অনেক বড় মন্তব্য করেছেন। এখন বিস্তৃত কোন জবাব দিতে ইচ্ছে হচ্ছে না। তবে একটি কথা না বললেই নয়। আমার ব্যান বিষয়ে অবস্থান ব্যখা করে আপনি বলেছেন যে, আমি কারো কারো ব্যানে হাততালি বাজিয়েছি।

এটা ঠিক নয়। আমি সবসময়েই চূড়ান্ত ব্যানের বিরুদ্ধে ছিলাম। যাদের চূড়ান্ত ব্যান করা হয়েছে, তাদের সবাইকে আনব্যান করাটা আমি সমর্থন করি।

আশা করি মুখোশ পুরোই খুলেছে।

১৮. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
দুরের পাখি বলেছেন: চোখা মাইনাস । ঘষা-মাজা ।
১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৪
হোদল রাজা বলেছেন: সহমত! ব্লগারদের লিখাই তো ব্লগের প্রান। ৩ বছর কম কথা না!!

+
২০. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৮
অন্যরকম বলেছেন: @ দন্ডিত, পল্লব মুনতাকার কথা বুঝলাম না! :-/
লিংক দে'য়া যাবে?
২১. ১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৪
রোহান বলেছেন: @দন্ডিত: পল্লব মুনতাকা লুকটা কিডা? এরে তো ডাইরেক্ট ফাঁষি দেওনের কাম X((
২২. ১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫২
আশিক১১৪ বলেছেন: ভাল লাগল।
সরাসরি কমজনই বলতে পেরেছেন নাহিদের ব্যনে খুশি হয়েছে কিন্তু উল্লাসের আওয়াজ আজও শুনতে পাই।

নাহিদ ফিরে আসলে খুশি হব অনেক।
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: কেউই সেরকম বলে নি কিংবা চায়ও নি।

মাইনাসের কারন আমার পোস্টের কনটেন্ট সবার ভাল লাগে নি।

২৩. ১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬
দন্ডিত বলেছেন: মুনতাকার পোস্টের লিংক:

যুদ্ধাপরাধ

তার ব্লগের আরো কিছু দেশবিরোধী পোস্ট আছে। যেমন গোলাম আযম সম্পর্কে কিছু পোস্ট আছে।


এরাই আবার গালিগালাজের বিপক্ষে যখন পোস্ট দেন তখন তথাকথিত ছুছিল রা সেই পোস্টে সহমত জানান। তারা সামুতে কমেন্ট মডারেশন করেন আর ফতোয়া দেন "প্যাচালী" ব্লগ ভালো বা আইডি ফোরাম ভালো।

লেখিকা

আপনি ভালো মানুষ হতে পারেন, আমি জানি না সেটা। একই প্রতিষ্ঠানে দুইজনই পড়েছি। আপনি বিএনপি সাপোর্ট করতে পারেন। আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি বিএনপি আম্লীগ দুইটা দেখলেই বমি করতে পারি সেটাও আমার ব্যক্তিগত ইচ্ছা। আপনি বিএনপির ভরাডুবি ঠেকানোর জন্যে নফল নামায পরতে পারেন সেটাও আপনার ইচ্ছা। আমার কোন সমস্যা নাই।

কিন্তু আমার সমস্যা আছে পল্লব মুনতাকা/হলদে ডানা/উটু ফজল টাইপ লোকের সাথে সহাবস্থানে। আপনি রুচীসম্পন্ন মানুষ হতে পারেন, আপনার ভিউ আকাশের মত উদার হতে পারে। কিন্তু আমি ছোটলোক মানুষ। আমার ঘৃণা পেলে থুতু দেই। বমি আসলে বাইরে বমি করি, মুখের মাঝে বমি করে সেই অম্লস্বাদে বিমোহিত হতে চাই না। আমার সভ্যতা বা শিক্ষা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। তুলেন। আমি ইতর শ্রেনীর মানুষ। সভ্যতার সার্টিফিকেট আমি কারও কাছ থেকে চাই না।

কিন্তু আমি জামাত শিবিরের মত শুকরের সাথে সহাবস্থান অস্বীকার করি। পিরিয়ড।
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: দেখুন, ব্লগের পলিসি কি হবে তা নির্ধারন করার আমি কেউ নই। আমি একজন সাধারন ব্লগার মাত্র। কার সাথে আমাকে সহাবস্থান করতে হবে, তা আমি ঠিক করি না। আমি শুধু কিছু সাজেশন কর্তৃপক্ষকে দিতে পারি - যা গ্রহন করা বা না করা সম্পূর্ন তাদের বিষয়।

এমনিতে আমার ব্যক্তি নিয়ে কোন সমস্যা নেই। হ্যা, রুচিহীন পোস্ট অবশ্যই বিরক্তকর। এ বিষয়ে নীতিমালা থাকলে তা সবার জন্য প্রযোজ্য হওয়া দরকার।

১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: সামুতে কমেন্ট মডারেশন প্রসংগে বলছেন। ওটা এখন আপাতত নেই - দেখতেই পাচ্ছেন। সুতরাং কমেন্ট মডারেশন যে খুব সখ করে দিয়েছিলাম - তা নয়। ফ্লাডিং প্রতিরোধে এই ফিচারটি আমার খুব কাজ দিয়েছিলো।


সহাবস্থানের বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা বড় অদ্ভূত। আপনি যেভাবে বলছেন সেভাবে আগেও কেউ কেউ এ জাতীয় মানুষদের সাথে সহাবস্থান অস্বীকার করতো। পরে তাদের অনেককে দেখেছি যাদের সাথে সামহোয়ারে তারা থাকতে অস্বীকার করেছে, " আমার ব্লগে" সুন্দর করে তাদের সাথে একসাথে ব্লগিং করছে। অন্য ব্লগে যদি সহাবস্থান করতে পেরেছে, তাহলে এখানে কেন সমস্যা হয় - সেটা আমি বুঝতে পারিনা।

২৪. ১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
রোহান বলেছেন: কিন্তু আমার সমস্যা আছে পল্লব মুনতাকা/হলদে ডানা/উটু ফজল টাইপ লোকের সাথে সহাবস্থানে। আপনি রুচীসম্পন্ন মানুষ হতে পারেন, আপনার ভিউ আকাশের মত উদার হতে পারে। কিন্তু আমি ছোটলোক মানুষ। আমার ঘৃণা পেলে থুতু দেই। বমি আসলে বাইরে বমি করি, মুখের মাঝে বমি করে সেই অম্লস্বাদে বিমোহিত হতে চাই না। আমার সভ্যতা বা শিক্ষা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। তুলেন। আমি ইতর শ্রেনীর মানুষ। সভ্যতার সার্টিফিকেট আমি কারও কাছ থেকে চাই না।

কিন্তু আমি জামাত শিবিরের মত শুকরের সাথে সহাবস্থান অস্বীকার করি।

১০০% সহমত এবং জাঝা...

@লেখক: আপনি কি আসলেই মুনতাকার মতো একজন মানসিক ভারসাম্যহীন জঘন্য পশুর সাথে কোনো কালে সহমত ছিলেন???? এই মুনতাকার প্রকাশ্যে ফাঁষি দিলেও মনে হয় কম হবে X(
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: মন্তব্যের জবাব ইতিমধ্যে উপরে দিয়েছি। মুনতাকা নামের ব্লগারের পোস্টে আমি কমেন্ট করেছি কি না, তা মনে করতে পারছি না। যে লিংক দেয়া হয়েছে, সেখানে তো আমার কোন মন্তব্য দেখি নি। আর তার পোস্ট সম্ভবত নীতিমালা বহির্ভূত। সেক্ষেত্রে মডারেটরদের দৃষ্টি কাম্য।

১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: আরেকটি বিষয়। আপনি লেখালেখির ক্ষেত্রে যে ন্যুনতম মান সম্পন্ন হবার দাবীটি তুলেছেন, সেটা অযৌক্তিক নয়।

ব্লগ নীতিমালায়ও সে বিষয়টিরও প্রতিফলন রয়েছে।

২৫. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৬
সবাক বলেছেন:
আফারে ধন্যবাদ।
২৬. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৬
অমি রহমান পিয়াল বলেছেন: দন্ডিতরে ঝাজাকুল্লাহ খায়রান, আর আফারে মাইনাস (ওই সেইদিনেরটা শোধ দিয়া গেলাম)
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: কষ্ট করে হলেও অনেকগুলো নিক থেকে মাইনাস দিয়ে গিয়েছেন বলে ধন্যবাদ। এটাও একটা কারন যে আমি ব্লক করতে চাই না। তাতে হিটও যেমন কমে, ডাইভার্সিটির আকর্ষনও কমে যায়।

২৭. ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৭
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ব্যান ব্যান খেলাটা ইউনিফর্ম হচ্ছে না। লঘু কর্মে গুরু দন্ড আবার গুরু কর্মে লঘু দন্ড হয়ে যাচ্ছে মডুদের। একাধিক মডু থাকায় আর নির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় মনে হচ্ছে এমনটা হচ্ছে।
১৯ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: শীঘ্র আনব্যান হবেন আশা রাখছি।

২৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩
ভালো বলেছেন: পল্লব মুনতাকার পরিচয় জানতে চাওয়ায় "জামায়াত-শিবির বিরোধী" ব্লগারদের কাঁপাকাপি শুরু হয়ে গিয়েছিলো । এই পল্লব মুনতাকা নিকটা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা পর্ণস্টার বা তার সাগরেদদের কারো ছিলো ।
২৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৯
বিদগ্ধজন বলেছেন: @ ভালো, এইসব উল্টাপাল্টা লেইখা আর কত বিভ্রান্তি ছড়াইবি। সাহস থাকলে আসল নিকে আস।

সাইকো মুনতাকার কিছু কিছু জঘন্য পোস্টঃ

প্রফেসর গোলাম আযম একজন মহাপুরুষের জন্ম ৫ম খন্ড
৩০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫২
বিবেক সত্যি বলেছেন: রেষ্ট ইন পিস :-) মানে, তার রেষ্ট দরকার সিলো :-) যেমনে পুরো ব্লগ কাঁপায় দিসে ! ;-)
২৫ শে মার্চ, ২০১০ সকাল ১০:০৯

লেখক বলেছেন: তুমি কোথায়? এতদিন রেষ্টে?

৩১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১১
নিহন বলেছেন: বিবেক সত্যি ভাইয়াকে বলছি ,একি দেখছি
আপনার ব্লগ কোথাই ??
২৮ শে মে, ২০১০ রাত ৮:৫৩

লেখক বলেছেন: বিবেক সত্যির ফিরে আসাকে স্বাগতম। আগের মত প্রগলভতা আশা করছি ওর কাছ থেকে।

 

মোট সময় লেগেছে ১.০৮৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমরা মুসলিম হয়ে আমাকে ধন্য করেছ, তা মনে করো না।
বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। (হুজুরাত:১৭)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ