আমার প্রিয় পোস্ট
- চট্টগ্রামের ব্লগার লিস্ট - আপনি বাদ পড়েছেন নাকি ? - চন্দন
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- পাকিস্তান ক্রিকেট টিম কে কি আমরা সাপোর্ট করতে পারি? - হাসান মাহবুব
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- রেসিপি পোস্টঃ সবজি খিচুড়ি + গরুর গোশত ভূনা (সাথে সালাদ ফাউ)
- প্রলয় হাসান
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- চলচ্চিত্রঃ ব্রিক লেন - মোস্তাফিজ রিপন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- উপন্যাস থেকে চলচ্চিত্র: সারাহ গ্যাভ্রনের সঙ্গে আলাপ-সালাপ (উত্সর্গ: ইরতেজা) - শোহেইল মতাহির চৌধুরী
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- চন্দ্রাবতীর চোখে কাজল রং-(ধারাবাহিক উপন্যাস,কিস্তি -৮) - আবদুর রাজ্জাক শিপন
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- রেসিপি : খাসীর মাংসের হালিম - শাওন
- স্বাধীনতার ৩৬ বছর পর আজও বাংলার ঘরে ঘরে হাজার হাজার আজাদের মা, রুমির মা, জুয়েলের মায়েরা নিভৃতে চোখের পানি ফেলে। - সুমি
- শহীদ জননী জাহানারা ইমাম - মাহবুব সুমন
ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা http://www.petitiononline.com/1971war/petition.html

মাহবুব সুমন ভাই, শুভ জন্মদিন!!
২২ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৫
ব্লগ জীবনের শুরুর থেকেই সুমন ভাইয়ের সাথে পরিচয়। তার প্রতিটা লেখাই খুব আগ্রহ নিয়ে পড়তাম আর দীর্ঘশ্বাস ফেলতাম - আহা, আমিও যদি ব্লগ লিখতে পাড়তাম। প্রথম তিন মাস শুধুমাত্র সবার ব্লগে মন্তব্যই করতাম, কিন্তু কেন জানি নিজে কলম ধরার সাহস করতে পারি নি। ব্লগরাইটফোবিয়াতে আক্রান্ত। আসলে তখন এত এত ভালো লেখক ( শুভ ভাই, হিমু, শিমুল, কনফুসিয়াস, রাসেল, আরিফ ভাই, নাজমুল ভাই, শোহেইল মতাহির এবং আরো অনেকে) ছিল তাদের মাঝে কিছু লেখার সাহস সঞ্চয় করাই আমার কাছে কঠিন ছিল।
কিন্তু সুমন ভাই উৎসাহ দিতেন সব সময়, “ ব্লগ লিখনা ক্যান? লেখার চেষ্টা অন্তত কর। তুমি ব্লগ লিখতে পার না এই কথাটাই ব্লগে লিখা পুষ্ট কইরা দাও”। শেষ পর্যন্ত তার ধমকে অনেকটা তাকে খুশি করতেই একদিন কি মনে করে একটু আধটু লিখতে শুরু করলাম।
সুমন ভাইয়ের মত আজকাল রাশেদকেও দেখি সবাইকে ভালো লেখার উৎসাহ দেয়। সেদিন তানভীর ((আ)গণিতিক) ইয়াহু ম্যাসেঞ্জারে বলছিল সে নাকি কি একটা ব্লগ লিখছে। আমি হাই তুলে বোকার মত বললাম, হঠাৎ এতদিন পড়ে আজ কি মনে করে লিখছ? সে উত্তরে বলেছে, রাশেদ নামের কে নাকি তার লেখা খুব পছন্দ করেছে, তাকে নতুন ব্লগ লিখতে বলেছে। চিনে না, জানে না অপরিচিত একজন মানুষের দুই লাইন মন্তব্যে কার এত উৎসাহ উদ্দিপনা হয়, রাত জেগে কিবোর্ডে ঝড় তুলে লাইনের পর লাইন, পাতার পর পারা লিখে ফেলছে বিষয়টা আমি নিজেও ব্লগে না আসলে কোন দিনও বিশ্বাস করতাম না।
সুমন ভাই প্রসঙ্গে ফিরে আসি। তার সাথে প্রথমে জিটকে হাই হ্যালো টাইপের অম্প বিস্তর কথা বলতাম। এখন মুঠো ফোনে কল্যাণে মাঝে মাঝে ঘণ্টার পর ঘণ্টা আলাপ হয়। বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে ছোট মাছ কিভাবে রান্না করতে হয়, ভাত সিদ্ধ করতে কতটুকু পানি দিতে হয় অনেক কিছুই আমি সুমন ভাই বা ডক্টর স্বাতী ( বানান আশা করি ঠিক আছে) ভাবির কাছ থেকে জেনেছি। সময় অসময়ে খাজুরে আড্ডা মারতে তাদের রাত বিরাতে বিরক্ত করি। কেন জানি হাসি মুখে আমার সব অত্যাচার মেনে নিয়েছেন।
জন্মদিন হোক আর নাই হোক, সামনা সামনি কাউকে পছন্দের কথা, কৃতজ্ঞতার কথা বলতে আমার খুব লজ্জা-লজ্জা, বোকা-বোকা লাগে। এর থেকে সাদা কাগজে অথবা ব্লগে বোতাম টিপে টাইপ করা অনেক সহজ।
প্রিয় সুমন ভাই এবং স্বাতী ভাবী, আপনাদের মত বিশাল মনের মানুষ আমাকে ছোট ভাইয়ের স্থান দিয়েছেন। সেই গর্বে আমার পা মাটিতে পড়ে না। সব মানুষ কিন্তু আন্তরিক হতে পারে না, আপনারা পেরেছেন।
আপনাদের আন্তরিকতা, ভালোবাসার আকার টের পেয়ে রিতিমত হতভম্ব। আমার প্রতি যে স্নেহ মমতা দেখিয়েছেন তা আমৃত্যু মনে রাখব। দেখতে দেখতে প্রাই দুই- আড়াই বছর হয়ে গেল। সময়ে কত কি বদলায়- আকাশের রঙ বদলায়, গাছের পাতা বদলায়, নদীর পানি বদলায়, মানুষও বদলায়- কেবল বদলালেন না আপনারা। প্রার্থনা করি জীবনে প্রতিটা মুহুর্ত যেন আনন্দময় হয়। পরম করুনাময়ের করুনাধারা আপনাদের উপর বর্ষিত হোক।
শুভ জন্মদিন, ভ্রাতা।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়রি, প্রবাস জীবন বিভাগে ।
রাশেদ বলেছেন:
প্রিয় টাকিলা কাক্কু, আপনার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা রইলো। লেখক বলেছেন: হায়রে আমি কত খুইজা একটা ক্যাপওয়ালা ফটু বাহির করছিলাম। রাশু দিল সব ফাস কইরা। ![]()
এস্কিমো বলেছেন:
শুভ জন্মদিন. সুমন।
আলমগীর আহসান বলেছেন:
শুভ জন্মদিন. সুমন ভাই।
লেখক বলেছেন: এইত ভাই, আছি কোন রকম। আপনি ভাল আছেন শিপন ভাই?
মেন্টাল বলেছেন:
শুভ জন্মদিন
নিলা বলেছেন:
শুভ জন্মদিন ভাইয়া
বিবর্ণ বলেছেন:
শুভেচ্ছা।
মু্ক্ত মানব বলেছেন:
শুভ জন্মদিন, মাহবুব সুমন। শুভ নববর্ষ।
না বলা কথা বলেছেন:
শুভ জন্মদিন, মাহবুব সুমন।
নীল েঢউ বলেছেন:
শুভ জন্মদিন
হ্যারি সেলডন বলেছেন:
মাহবুব সুমন ভাইকে শুভ জন্মদিন।
কেএসআমীন বলেছেন:
শভ জন্মদিন
(অ)গাণিতিক বলেছেন:
"শুভ জন্মদিন, মাহবুব সুমন ভাই" চর্জাপদে আছে (আমার লেখা ভার্শনে)
ভুড়িনং টাকনং
পুরুষের পরিচং
তাই ক্যাপ পরা বা না পরা কোন ব্যপারই না!
খালি সাথে আরেকটু চোস্ত ভুড়ি লাগবে
ইরতেজা ভাই দেখি শেষ্ পর্যন্ত কিছু লিখলেন!!! আপনার লেখা মিস করি। এবং শত উৎসাহ অনুযোগ কিছু করেই আপনাকে দিয়ে লেখানো যাচ্ছেনা!! এই লেখা দেখে ভাল লাগলো! তার উপর আমার নাম আছে লেখায়!!
লেখক বলেছেন: হে হে...আজকাল সব কিছুতেই কেন জানি খুব আলসেমি লাগে।
সাইফুর বলেছেন:
শুভ জন্মদিন
মাহবুব সুমন বলেছেন:
তাই?
অচেনা বাঙালি বলেছেন:
শুভ জন্মদিন
নেমেসিস বলেছেন:
শুভ জন্মদিন, মাহবুব সুমন।
রেটিং- বলেছেন:
শুভ জন্মদিন. সুমন।
সাইফুর বলেছেন:
ইরতেজা ভাই..কোথায় হারালে?

















