আমার প্রিয় পোস্ট
- চট্টগ্রামের ব্লগার লিস্ট - আপনি বাদ পড়েছেন নাকি ? - চন্দন
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- পাকিস্তান ক্রিকেট টিম কে কি আমরা সাপোর্ট করতে পারি? - হাসান মাহবুব
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- রেসিপি পোস্টঃ সবজি খিচুড়ি + গরুর গোশত ভূনা (সাথে সালাদ ফাউ)
- প্রলয় হাসান
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- চলচ্চিত্রঃ ব্রিক লেন - মোস্তাফিজ রিপন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- উপন্যাস থেকে চলচ্চিত্র: সারাহ গ্যাভ্রনের সঙ্গে আলাপ-সালাপ (উত্সর্গ: ইরতেজা) - শোহেইল মতাহির চৌধুরী
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- চন্দ্রাবতীর চোখে কাজল রং-(ধারাবাহিক উপন্যাস,কিস্তি -৮) - আবদুর রাজ্জাক শিপন
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- রেসিপি : খাসীর মাংসের হালিম - শাওন
- স্বাধীনতার ৩৬ বছর পর আজও বাংলার ঘরে ঘরে হাজার হাজার আজাদের মা, রুমির মা, জুয়েলের মায়েরা নিভৃতে চোখের পানি ফেলে। - সুমি
- শহীদ জননী জাহানারা ইমাম - মাহবুব সুমন
ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা http://www.petitiononline.com/1971war/petition.html

ইশপের গল্প , অথবা সে রকম কিছু একটা
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
এক গ্রামে একজন পরিশ্রমী মানুষের কাছে দুটি বড় কলসী ছিল। সেই ব্যক্তি প্রতিদিন কলসী দুটো একটি শক্ত লাঠির দুটি আলাদা আলাদা প্রান্তে বেধে কাঁধে তুলে পানি বহন করত। একটি কলসীতে একটু ফাটল ছিল, নদী থেকে বাড়িতে আসার লম্বা পথে ফাটল ধরা কলসীর ফুটো দিয়ে চুয়ে চুয়ে জল পড়ত । বাড়ি আসতে আসতে অর্ধেক কলসী খালি হয়ে যেত। অন্য দিকে অপর কলসী ছিল একদম অক্ষত এবং সব সময় পূর্ণ জল বহন করত।
প্রায় দুই বছর ধরে এই ভাবেই বাহক প্রতিদিন তার বাসায় দেড় কলসী জল আনে। এই নিয়ে নিখুঁত কলসী খুব গর্ব। সে ভাঙ্গা কলসী দিকে ব্যঙ্গ করে বলে, “ দেখ আমাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে আমি তা যথাযথ পালন করতে পেরেছি। আমার জন্ম সার্থক।”
অন্য দিকে অসহায় ফাটল ধরা কলসী ভাবে তার জন্ম যে উদ্দেশে নিয়ে হয়েছিল আমি তার অর্ধেক কাজ করতে পেরেছি। দুর্ভাগা কলসী দুই বছর ধরে প্রতিদিন নিজের ত্রুটিবিচ্যুতি জন্য ভাগ্যকে দোষারোপ করল।
একদিন সে তার মালিকের সাথে কথা বলল, “আমি নিজেকে নিয়ে খুব লজ্জিত। আমার কলসী মাঝখান একটা ছোট ছিদ্র আছে। সেখান থেকে পানি গড়িয়ে পড়ছে। বাসায় আসার আগেই আমি অর্ধেক খালি হয়ে যাচ্ছি । আমি তোমার কাছে ক্ষমাকারী।”
মালিক তখন বলল, “ তুমি কি খেয়াল কর নি, রাস্তার এক পাশে ফুল গাছের সারি , আর অন্য পাশে কোন ফুল গাছ নেই। ফুল গাছ শুধু মাত্র রাস্তার সেই পাশে যেখান দিয়ে রোজ তুমি আস। এর কারণ আমি সব সময় তোমার ফাটলের কথা জানতাম। তাই আমি যে দিকে তোমার বহন করি সেই দিকের পুরো রাস্তায় ফুলের বীচি বপন করেছি। আমরা প্রতিদিন যখন বাসায় আসি তুমি ফুল গাছগুলোকে পানি দাও। গত দুই বছরে আমি এই ফুল দিয়ে আমার টেবিল সাজিয়েছি। তুমি এখন যা আছ, যেভাবে আছ, এই আমার পছন্দ । তোমার এই অসম্পূর্ণতা না থাকলে আমার বাসা, আমার পরিবার এই সৌন্দর্য থেকে বাঞ্ছিত হত। ”
ঠিক একই ভাবে আমরা সবার একে অপরের থেকে ভিন্ন। কাউকে হয়ত আমাদের সফল বা কাউকে ব্যর্থ মনে হতে পারে। প্রতিটা মানুষ যে যেভাবে তাকে কি সেভাবেই গ্রহণ করা উচিত নয়? প্রতিটা মানুষের মাঝেই যেমন খারাপ দিক আছে তেমনি অনেক ভালো দিকও আছে। এই ভালো- মন্দ , সুখ-কষ্ট, প্রাপ্তি- অপ্রাপ্তি এই সব কিছু মিলে মিশে কিন্তু আমাদের জীবনকে সুন্দর এবং উপভোগ্য করে।
প্রকাশ করা হয়েছে: সাহিত্য বিভাগে ।
অগ্নির বলেছেন:
আরও লিখবেন । ভাল লেগেছে ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: নাম চিন্তা করে বলছি। আপনাকেও ধন্যবাদ
লেখক বলেছেন: হক সাহেব আর কোন বক্তব্য নাই। ![]()
লেখক বলেছেন: ইমরোজ ভাই। ভালো আছি। হুম অনেক দিন পড়ে আজ আসলাম।
আপনি কেমন আছেন?
দুরের পাখি বলেছেন:
ভাল্লাগ্লো ।
নকীবুল বারী বলেছেন:
দারুন লিখেছেন..............
মদন বলেছেন:
ওরররে.. জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসস
বিষাক্ত মানুষ বলেছেন:
ইরতেজা .. অনেকদিন পরে দেখলাম আপনাকে ।
লেখক বলেছেন: বিমা কেমন আছেন। দেরীতে চোখে পড়েছে আমি যখন ছিলাম না তখন আপনি অনেকবার এসে আমার খোজ করে গিয়েছেন। খুব ভালো লেগেছে।
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
ভাল লিখেছেন। লিখতে থাকুন।
অক্ষর বলেছেন:
ভালো হৈছে
মেঘাচ্ছন্ন বলেছেন:
চমৎকার.......।
হমপগ্র বলেছেন:
এইতো ভালই আছি। অনেকদিন পর পুরনো কাউকে দেখে আমার মনে হলো ব্লগে আমার অনেকগুলো দিন পার হয়ে গেছে।
আপনার কথা গতকালও হঠাত করেই মনে হচ্ছিল। আপনি কই গেছিলেন? মিস করতাম আসলে!
ইউনুস খান বলেছেন:
খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো।
জলে ভাসা পদ্ম আমি বলেছেন:
দারুন।।।।।
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন:
কয়েকদিন ধরে আমি নিজের উপর কিছুটা বিরক্ত ছিলাম নিজের কিছু কাজ নিয়ে। মনে হচ্ছে আমাকে দিয়ে কিছুই হবে না। লেখাটা পড়ে সামান্য হলেও নিজের উপর confidence পাচ্ছি। ধন্যবাদ ইরতেজা ভাই।
...অসমাপ্ত বলেছেন:
বাহ... চমৎকার লাগল।
অদ্ভুত কাজী বলেছেন:
ভালো লাগলো পড়ে
লেখক বলেছেন: এই মাত্র পড়েছি। ভালো লেগেছে।
হাশেম বলেছেন:
অসাধারন হয়েছে ভাই, ধন্যবাদ লেখাটির জন্যে।
রাগ ইমন বলেছেন:
সুন্দর পোস্ট
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
শেখার আছে অনেক কিছু। ধন্যবাদ গল্পকার !!
তারিক-আল-হাসান বলেছেন:
কেউ নতুন কিছু পেলে চমৎকৃত হতে পার। আমি দেখি তার যথার্থতা। আপনার আইডিয়া নতুন হতে পারে। এমন অনেক ক্ষেত্রে এ আপাত বাস্তব, কিন্তু আসলে তা নয়।
সমাজে চোর ডাকাত খুনী ছিনতাইকারী দূনীতিবাজ আছে বলেই তো আদালত জজ উকিল মহুরী দরকার হয়। এখন কেউ বলতে পারে যে পারে এরা না থাকলেতো উকিল মহুরীদের জীবিকার ব্যবস্থা হত না।
কিন্তু যখন সে নিজে এর শিকার হয় যেমন যদি এই দৃষ্টিভঙ্গী ধারণকারী একজনের প্রিয় কেউ (মেয়ে বা বোন) অপহরণ হয় তখন সে মেনে নিতে পারে না । বাস্তবতা যাই হোক তাকে কোন অজুহাতে মেনে নেয়া নয় তার পরিবর্তন চেষ্টাই মানুষরে অন্যতম দায়িত্ব। যুগ আমাদেরকে এই দায়িত্বই দিয়েছে।
- এই পৃথিবীকে বাসযোগ্য করেই যাব
নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সেন্সসিবল উদাহরণ দিলাম শুধু মাত্র আপনার ভাবনার একমুখীতা ইন্ডিকেট করার জন্যে । মতের ভিন্নতা থাকতেই পারে। আপনাকে উৎসাহিত করছি। এবং এই ক্ষেত্রে চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া খুব সহজ নয়।
লেখক বলেছেন: তারিক ভাই প্রথমে আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অনেকেই কখনো না কখনো ইনফেরিয়র কম্পলেক্সে যা ভুগে তাদের জন্য লিখা । আমি নিজেও তাদের মাঝে একজন।
ভাই আমি এই কথাগুলো বলেছি আপনার আমার মত স্বাভাবিক মানুষদের কথা । যারা আমাদের মেয়ে বা বোন অপহরণ করে, তাদের সাথে চরম নোংরামী করার জন্য হাত বাড়ায় তারা তো মানুষি না। ওরা পশুর অধম।
লেখক বলেছেন: সাইফুর বদ্দা ইজি কামে বিজি ছিলাম। এখন মাঝে মাঝে আসব। ভালো আছেন আশা করি।
ওয়ার হিরো বলেছেন:
খুব ভালো একটা কথা বলছেন। এই জিনিসটা সবারই জানা উচিত।
জটিল বলেছেন:
সুন্দর ভাবার্থ
তারিক-আল-হাসান বলেছেন:
ধন্যবাদ ইরতেজা, এবং প্লাস। আপনার দৃষ্টিভঙ্গি আমি বুঝতে পেরেছি।
'অনেকেই কখনো না কখনো ইনফেরিয়র কম্পলেক্সে যা ভুগে তাদের জন্য লিখা''
আপনার এই সেন্স প্রতিকূল পরিস্থিতিতে হতাশা দূর করতে সহায়ক।
সেই সাথে এখানে আমি আমার নিজস্ব থিম যোগ করার চেষ্টা করছি....
একটি মানব শিশুর জম্ম তাকে এক মহা সংগ্রামের মুখোমুখি দাঁড় করায়।এই সংগ্রাম সকল প্রতিকূলতা- প্রতিবন্ধকতা আর দু:খ যন্ত্রণা হতাশার বিরুদ্ধে।
জীবনে বাধা থাকবেই । কিন্তু যে এগিয়ে যাবার সে এগিয়ে যাবে। সে বলবে না - এত বাধা কেন, কেন এত সংগ্রাম?
আর যে বিলাসী অলস হীনমন্য সে পড়ে থাকবে। প্রতিবন্ধকতা তাকে আটকে দেবে। জীবন সমুদ্রের তরঙ্গ তাকে ডুবিয়ে দিবে।
যে এগিয়ে যায় সে ঐ তরঙ্গের উপর দিয়েই এগিয়ে যায়। তরঙ্গ তাকে আরো সামনে এগিয়ে দেয়।
কর্ম, গতি, আদর্শ এবং সৃষ্টিশীলতা সভ্যতা-সমৃদ্ধির দিকে ধাবিত করে।
.. জম্ম সৃষ্টির লক্ষ্যে...।
সৃজনশীলতা, সততা, মানবতাবোধ, ত্যাগ কর্মস্পৃহা এবং অবিরাম সাধনা আমাদের নতুন সভ্যতাকে গঠন করবে। গড়ে তুলবে এক নতুন পৃথিবী।নতুন পৃথিবীর জন্যে আমাদের নিরবিচ্ছন্ন সংগ্রাম- যুদ্ধহীন, ক্ষুধা হীন পৃথিবীর জন্যে। মানবজাতির সম্মিলিত অগ্রযাত্রার জন্যে।
---------------------এই হোক নতুন প্রজম্মের তরুনদের লক্ষ্য।
I belive, one for all and all for one
আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনাই কেহ অবনী পরে।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।
ভেংচুক বলেছেন:
ভাই ,আফনে আমার মন ডা ভালো কৈরা দিচেন
লেখক বলেছেন: এইটা কে? বুয়েটের আর্কির টুশকি? তুই আবার এক খানে আসলি কবে। ভালো আছি রে। তোর খবর কি?
টুশকি বলেছেন:
বুয়েটের আর্কির টুশকি ! হাহাহাহহা টুশকি তো একটাই, টুশকি দুইটা নাই। হু অরকুটের+ফেকবুকের টুশকি। আমি ভালু, আমি কিছুদিন আগে নিকটা ঢুকালাম, কিন্তু এখানে তো আসি এক বছরের মত হল। আপনাকে অবশ্য এখন আর কোথাও দেখাই যায়না।পোস্ট টা পরে পড়বো ভাইয়া, একটু পরে ক্লাসে যাব
রাহা বলেছেন:
শিরোনামটা ছাড়া সব ভালো হইছে...
লেখক বলেছেন: ঠিকাছে। বদলে দিলাম।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রিয় ইরতেজা, আজকেই আপনেক কথা ভাবছিলাম । ব্লগের বাইরে হঠাৎ ব্লগ বিষয়ক ভাবনাই আপনার কথা মনে পড়লো, একদম হাওয়া হয়ে গেলেন কোন দুঃখে সে ভাবনায় ।
এই লেখাটি আগে দেখিনি । মিস করে গেসিলাম ।
ভালো আছেন ?
লেখক বলেছেন: হুম। এইটাই দুনিয়ার নিয়ম। কেঊ কেঊ যাইব। আবার নতুন নতুন পাবলিক আইব।
তানভীর মনে হয় কাজে খুব ব্যাস্ত। অফিসের কাজে বিজি থাকে। সারা রাত নাকি জব করে। অদের আফিস থেকে নাকি সামহোয়ার ব্লক কইরা রাখছে।
লেখক বলেছেন: রাশু কোন সিরিজ? আর তুমিও আগের মত এখানে লিখ না দেখি।
পিটা তোমারেও দেওয়া লাগব। ![]()
আহা কি সব দিন আছিল। ![]()
চাণক্য বলেছেন:
চিন্তাশীল গল্প। ভাল লাগিল।
লেখক বলেছেন: মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্র গুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বিজ্ঞ ও প্রতিভাধর ব্রাহ্মণ চাণক্য এর পদধুলি দেওয়াতে ধন্য হল এই জীবন।
মেঘাচ্ছন্ন বলেছেন:
ঈদ মুবারক.....!!
লেখক বলেছেন: আপনাকেও ঈদ মুবারক। আপনার নিক নামটা আমার খুব প্রিয়।
নিবিড় বলেছেন:
ঈদ মোবারক ইরতেজা ভাই
লেখক বলেছেন: ঈদ মোবারক নিবিড়। এত রাতে ঘুম নাই দেখি ![]()
সাইফুর বলেছেন:
ঈদ মোবারক
আশরাফ মাহমুদ বলেছেন:
লেখাটা দারুণ লেগেছে। জগতের কেউই তুচ্ছ নয়।

















