আমার প্রিয় পোস্ট

ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা . http://twitter.com/irteja

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা

১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:১৩

শেয়ারঃ
0 0 0

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।

দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।

যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।

কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।

নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।

বাংলা ভাষায় লিখিত সর্বশেষ্ঠ এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গোবিন্দ হালদার। তিনি ভারতের আকাশবানী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানসমূহ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো। মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, লেফট রাইট লেফট রাইট, হুশিয়ার হুশিয়ার, পদ্মা মেঘনা যমুনা, চলো বীর সৈনিক, হুশিয়ার, হুশিয়ার বাংলার মাটি অন্যতম।

আয়কর বিভাগে কর্মরত অবস্থায় বন্ধু কামাল আহমেদের অনুপ্রেরণায় এবং উৎসাহে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর গান রচনা করেন। কামাল আহমেদ তাকে স্বাধীন বাংলা বেতারের কর্ণধার কামাল লোহানীর সাথে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে ১৫টি গানের একটি খাতা দেন। এ গান গুলোর মধ্যে স্বাধীন বেতারে প্রথম প্রচারিত হয় সমর দাসের সুরারোপিত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই তার আরও কিছু গান স্বাধীন বেতারে সম্প্রচারিত হয়।

পাক বাহিনী আত্মসমর্থনের খবর পাওয়ার পর পর ই সন্ধায় ১৬ ই ডিসেম্বর প্রচারিত হয় এক সাগর রক্তের বিনিময়ে গানটি যা সুর দিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী আপেল মাহমুদ এবং মূল কণ্ঠ দিয়েছিলেন স্বপ্না রায় আরও কণ্ঠ দিয়েছিলেন আপেল মাহমুদ এবং সহশিল্পীরা।

কামাল আহমেদের লেখা গোবিন্দ হালদারঃ এক সাগর রক্তের বিনিময়ে গানের অমর স্রষ্টা পড়তে পারেন। এই গানটির অনেক আজানা ইতিহাস জানতে পারবেন।

ক্লোজআপ তোমাকেই খুজছে বাংলাদেশ ২০০৮ এ লিজার গাওয়া এই গানটির ইউটিউব ভিডিওটা দেখতে পারেন।

স্বপ্না রায় এর কোরাসে গাওয়া গানটি এখানে শুনতে পারেন।

ছবি কৃতজ্ঞতাঃ ফ্লিকার থেকে নেওয়া।
তথ্য সুত্রঃ উকিপেডিয়া

 

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৪২
রাশেদ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: রাশু পড়ার জন্য তোকেও ধন্যবাদ

২. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৪৩
রাশেদ বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই। তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: যুদ্ধাপরাধীদের ভোট দানে বিরত থেকে লাখো শহীদের রক্তের ঋণ কিছুটা হলেও পরিশোধ করুন।

৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: আমরা তোমাদের ভুলবো না
৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর গানটা।
শেয়ার করবার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: শুভেচ্ছা তোমাকেও

৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ডাউনলোড লিংক দেখলাম না। তাই দিয়ে দিলাম।।।


Click This Link
৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।।।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২২

লেখক বলেছেন: আপনাকেও

৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৩
অক্ষর বলেছেন:
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩
রাফা বলেছেন: আমরা ইচ্ছে করলেও তাদের ভুলতে পারবো না।ধন্যবাদ।
৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩
ক-খ-গ বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা!


স্বাধীনতার ৩৭ বছর পরে ১৯৭১ এর মতো আবার একবার গর্জে উঠুক বীর বাঙ্গালী
১০. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫২
নিবিড় বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ।

১১. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: +++++

বৃষ্টির জলে হাত ভেজাই এর চতুর্থ পর্ব কবে আসবে???
১২. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪
ইরতেজা বলেছেন: সৌরভ ভাই আপনারো মনে আছে। আমি নিজেই কিন্তু ভুলে গিয়েছি। ভাই মনে হয় না আর লেখা হবে। ক্ষমা চাই।

আপনি ভালো আছেন ত? অনেক দিন পড়ে দেখলাম।
১৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪০
দিগন্ত রেখা বলেছেন: তথ্যসমৃদ্ধ লেখা, গানটার গল্প জেনে ভালো লাগলো।
১৪. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২১
টুশকি বলেছেন: অনেক কিছু জানলাম
১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: গানের সাথে লেখাগুলো শেয়ার করার অনেক তথ্য জানতে পারলাম।

কেমন আছেন? ভালো থাকা যেন হয়।
১৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৫
মরুবিজয় বলেছেন: আবার আমরা ঐক্য গড়ে তুলি - রাজাকার মুক্ত দেশ গড়ার লক্ষ্যে

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেঁড়া ছেঁড়া ভালবাসা, দুই চোখ ভরা সীমাহিন স্বপ্ন, অদ্ভুত সব স্মতি, একরাশ বেদনা, কঠিন বাস্তবতা, নিদারুণ অলসতা, আড্ডাবাজি, সত থাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ