আমার প্রিয় পোস্ট

ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা . http://twitter.com/irteja

যায়যায়দিন পত্রিকায় এ কোন বাংলা? :-*

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৫

শেয়ারঃ
0 0 0



আজকাল অনলাইনে বাংলা সংবাদ জানতে হলে আমি শুধুমাত্র বিডিনিউজ আর প্রথম আলো এ উকি মারি। আজকে একটা ব্লগ সূত্র ধরে যায়যায়দিন পত্রিকা অনলাইন সাইটে গেলাম।

যায়যায়দিন পত্রিকার সাইটের বাম দিকের কলাম দেখে চমকে উঠেছি। বাংলা ভাষার এই কি দুর্দশা। আমাদের প্রিয় ভাষা কি এতই দৈন্য যে এভাবে ইংরেজী শব্দকোষ বাংলা অক্ষর লেখা হয়েছে। আমি বার বছর দেশের বাহিরে। নাকি বাংলাদেশের আজকাল এভাবেই স্টাইল করে বাংলা লেখা হয়।

কভার স্টোরি , মার্কেট প্রাইস, সেল ম্যানিয়া, বিজ ইনফো, ওয়ার্ল্ড ইকনমি , অটোমোবাইল বিজনেস আরো নানা কিছু যায়যায়দিন পত্রিকার সাইটে ব্যবহার করা হয়েছে। অথচ এই সব ইংরেজি প্রতিটা শব্দের চমৎকার বাংলা আছে। যায়যায়দিন পত্রিকার একটি বাংলা ভাষার জাতীয় দৈনিক হবার পরো এই ধরনের ধৃষ্টতা নিন্দা জানাই।

 

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৭
ভাইরাস! বলেছেন: একটু ভিন্নতা আনার চেষ্টা আরকি
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: ভালো কিছু করে ভিন্নতা আনতে পারে।

২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৮
হাসিব বলেছেন: ইংরেজিতে বললে নিজেরে একটু পশ পশ মনে হয় ।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: হাসিব ভাই ইংরেজি বলতে যদি পশ পশ লাগে তাহলে ইংরেজি দৈনিক ছাপালেই পারে।

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: তাই দেখছি। সকালে উঠে Daily Star পত্রিকার শিরোনামে যদি Today’s paper এত স্থানে Ajker potrika কিংবা Editorial স্থানে যদি Sompadokiyo দেখেন সেটা যেমন অদ্ভুত আর বেমানান লাগবে এটাও তেমন।

৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৪
...অসমাপ্ত বলেছেন: এটা শফিক রেহমান এর স্টাইল। উনি যখন যায়যায়দিন এ ছিলেন তখনই তৈরি করা নিয়মে যায়যায়দিন এ এই স্টাইল ব্যবহার হয়।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: শফিক রেহমান সাহেব সম্ভবত একমাত্র মানুষ যার মাথা থেকে এমন উদ্ভট চিন্তা বাহির হতে পারে। কভার স্টোরি , মার্কেট প্রাইস, সেল ম্যানিয়া, বিজ ইনফো, ওয়ার্ল্ড ইকনমি এই সবের বাংলা লিখলে কি পত্রিকার মান কমত?

৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৬
রিজভী বলেছেন: @ ইরতেজা,
তুমি যেগুলো আন্ডালাইন করেছো সেগুলোর সবই ইংরেজি শব্দ, যা বাংলায় লেখা হয়েছে। তো বাংলা ভাষা বিকৃত কিভাবে হলো?
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: রিজভী এইটা তুমি কি বললা? বাংলা ভাষা অনেক সমৃদ্ধ। একটি জাতীয় দৈনিকে কোন যুক্তিতে ইংরেজী শব্দ বাংলা অক্ষর মিলিয়ে লেখা হবে। এইটা সুস্পষ্ট ভাষার বিকৃত।

১৯৪৯ সালে পাকিস্তান সরকার বাংলাকে আরবী হরফে প্রচলন করার ব্যাপারে একটি উদ্যোগ লিয়ে ছিল । প্রস্তাবের মুল উদ্দেশ্য ছিল আরবী হরফে বাংলা লেখা প্রচলন করা । ড. মুহাম্মদ শহীদুল্লাহ সহ সকল ভাষাতত্ববিদ বিদেশি হরফে বাংলা লেখার এই উদ্ভট প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৮
হাসিব বলেছেন: এইটাতে কি সমস্যা সেইটা বুঝতে গেলে তোমার ব্রেন ফরম্যাট করা লাগবো বুঝলা ড়িযবি ? সেইখানে কামলা দ্যাও বৈলা যাইচ্ছা তাই সাপুট কৈরা যাইতে হবে এইটা কিভাবে ভাবলা ?
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: রিজভী যায়যায়দিন পত্রিকার সাথে জরিত তাই এই পোষ্টে মাইনাস দিয়ে গেলেন।

৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৯
নিঃসঙ্গ বলেছেন: @রিজভী

আপনি মনে হয় নিচের লিখা টুকু না পরে মন্তব্য করছেন।

কভার স্টোরি , মার্কেট প্রাইস, সেল ম্যানিয়া, বিজ ইনফো, ওয়ার্ল্ড ইকনমি , অটোমোবাইল বিজনেস আরো নানা কিছু যায়যায়দিন পত্রিকার সাইটে ব্যবহার করা হয়েছে। অথচ এই সব ইংরেজি প্রতিটা শব্দের চমৎকার বাংলা আছে। যায়যায়দিন পত্রিকার একটি বাংলা ভাষার জাতীয় দৈনিক হবার পরো এই ধরনের ধৃষ্টতা নিন্দা জানাই।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: নিঃসঙ্গ ভাই যে লোক ঘুমিয়ে আছে তাকে আপনি জাগাতে পারবেন কিন্তু যে লোক ঘুমের ভান করে জেগে আছে তাকে জাগাবেন কি করে?

৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪
লেখাজোকা শামীম বলেছেন: এই সব জ্ঞাপপাপীরাই বাংলা ভাষারে ডুবাইল। আমরা ইংরেজি জানি, ব্যবহার করি, কিন্তু তাই বলে নিজের ভাষাকে ছোট করি না - এই তো হওয়া উচিত একজন বৈশ্বিক মানুষের ধারণা। নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা না করলে বিদেশী ভাষাও ভালোমতো শেখা যায় না।
৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪
রিজভী বলেছেন: @ নিঃসঙ্গ,

ধৃষ্টতা???????

তাহলে ইংরেজি কথা কোন ক্ষেত্রেই আর কইয়েন না! টেবিল, চেয়ার বাদ দিয়ে এগুলোর বাংলা খুঁজে ব্যবহার করুন। :)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: টেবিল, চেয়ার ইত্যাদি শব্দ ইংরেজি হলেও সেই ইংরেজ আমল থেকে আমরা বাংলা ভাষায় গ্রহন করেছি। ঠিক যেমন "ব্লগ" শব্দটা বাংলায় গ্রহন করেছি।

ওয়ার্ল্ড ইকনমি , কভার স্টোরি, বিজ ইনফো এই সব শব্দ গ্রহন করি নি। ওয়ার্ল্ড ইকনমি খাটি বাংলায় বিশ্ব অর্থনীতি কিংবা কভার স্টোরি বাংলায় প্রধান সংবাদ লিখলে মান যেত নাকি?

১০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭
মুকুল বলেছেন: এটা শফিক রেহমানীয় বাংলা! ওর ভূত যাযাদি থেকে এখনো যায় নাই।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: ঠিক কথা।

১১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭
রিজভী বলেছেন: @ লেখক,

সর্ব স্তরে বাংলা প্রচলন করা অবশ্যই উচিত, তবে এক্ষেত্রে অন্য ভাষার প্রতি গোঁড়ামি ভাব থাকা আদৌ উচিত নয় বলেই আমি বিশ্বাস করি।
১২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৮
অ্যামাটার বলেছেন: বাংলা ভাষা একটা ফ্লেক্সিবল ভাষা, এখানে বহু বিদেশি ভাষার শব্দ ইতমধ্যেই বাংলা ভাষার অংশ হয়ে গেছে। সমস্যা কোথায়?
১৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯
ভাইরাস! বলেছেন: রিজভী সাহেবের প্রফাইলের ছবিটা দেখলেই এই ছবিটার কথা মনে পড়ে যাই



১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: আরে এই ক্লাসিক ছবি কোথায় পাইলেন। হা হা হা... :) :)

১৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯
নিঃসঙ্গ বলেছেন: @রিজভী

ইচ্ছা ছিলো আরো কিছু বলবো কিন্তু মনে হইলো বলে লাভ হবে না তাই বললাম না :|
১৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯
দেবার্নব রায় বলেছেন: ঐটাতো পত্রিকা না ভাই, রেহমানের ব্লগ। আপনি গেলেন কেন ওইখানে......
১৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০
আরিফ থেকে আনা বলেছেন: তুরস্ক কে টুরস্ক, তুর্কী কে টুর্কী বলাও শফিক রহমানীয় স্টাইল ;)
১৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০
রিজভী বলেছেন: অমা! এটা তো হাসিবের ফটো! তুমি পাইলা ক্যামনে?
১৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
সাদা মনের মানুষ বলেছেন:

এটাতো মনে হয় ইংরেজী পত্রিকা, শুধু শব্দগুলো বাংলায় লেখা
হয়েছে ।
১৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
আহসান হাবিব শিমুল বলেছেন: শফিক রেহমান হালায় ফাউল।ভাষার ক্ষেত্রেও তার ধান্ধাবাজীর নমুনা রেখে গেছেন।
২০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪
রিজভী বলেছেন: @ আরিফ থেকে আনা,

না জেনে কমেন্ট করা ঠিক নয়। তুরস্ক/ তুর্কীর অরজিনাল উচ্চারণ টার্কি। আর তাই-ই যায়যায়দিনে ব্যবহার করা হয়।
২১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮
শামস শামীম বলেছেন: অনেক ইংরেজী শব্দের সঠিক বাংলা উচ্চারন যাযাদিই করে থাকে। আর ‌‌''বাংলিশ'' পত্রিকা শুধু যায়যায়দিনই নয়।
২২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০
রিজভী বলেছেন: আমরা বাঙ্গালীরা হুজুগে যে মাতি বেশি, তার প্রমাণ এই পোস্ট (আচ্ছা পোস্টের বাংলা কি হতে পারে? :) ) যে যার মতন যা খুশি কমেন্ট (মন্তব্য) দিয়ে যাচ্ছে, কোন যুক্তি সঙ্গত কারণও নাই! আছে শুধু বুকভরা আবেগ ;)

[ যথা সম্ভব বাংলায় কমেন্ট (মন্তব্য) করা হলো। আশা করি এখানে মন্তব্য প্রদানকারী অন্যান্যরাও পরবর্তীতে তাই-ই করবেন :) ]
২৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭
ইরতেজা বলেছেন: যায়যায়দিন পত্রিকার সাংবাদিক দেখি ভালোই আছে সামহোয়ারে। একজন রিজভী। বাকি দুইজন কে?
২৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
খলিল মাহমুদ বলেছেন: ঐ শব্দগুলোর পরিভাষা কী কী হতে পারে? ঐসব পরিভাষায় কি সচরাচর আমরা লিখে থাকি?
২৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
প্রলয় হাসান বলেছেন: রিজবি ভাইয়াকে একটা প্রশ্ন ছিলো- আপনাকে সবাই চ্যাট রিজবী বলে কেন?:)

এই প্রশ্নটা করাতে সেদিন আপনি আমাকে উত্তর না দিয়েই ব্লক করেছিলেন! :((
২৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
...অসমাপ্ত বলেছেন: কিছু মানুষ তর্কের খাতিরে খোঁড়া যুক্তির তর্ক করে... কিছু বলার নাই। এরা সমাজের বিনোদন। :)


...@ইরতেজা ...মান কমত কিনা জানি না। এগুলো শফিক রেহমান এর কোন এক লেখায় পড়েছিলাম। উনি স্মার্ট থাকতে পছন্দ করেন... লেখাতেও তাই। ...সম্ভবত বাংলায় পুরো স্মার্টনেস আসে না। ....:)
২৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫১
প্রলয় হাসান বলেছেন: ইরতেজ ভাই, এক দেশে থাকি বইলা একটা অনুরোধ করি, এ্যমাচার গোটকে একটা গদাম দেন। ওর সুশীলামির জ্বালায় টিকতে পারতেছি না।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: আমি এখনি ভাব ছিলাম তার প্রশ্নের কি জবাব দিব। :) গদাম দিয়া কি হবে? রাত তিনটা বাজতে যাচ্ছে। একটু পরেই ঘুমাতে যাব।

২৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
প্রলয় হাসান বলেছেন: শফিক রেহমান্রে একটা ঠাডায়া চটকানা দেয়া দরকার!
২৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪
রিজভী বলেছেন: তোমার পোস্টে মাইনাস দিলেই সে যাযাদির সাংবাদিক হয়ে যাবে, এ তথ্য নতুন ঝানলাম! :)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: রিজভী তুমি ছাড়া আর কেঊ দেখি যায়যায়দিন পত্রিকার পক্ষে নেই। বাকি যে কয়েক জন চুপিসারে মাইনাস দিয়ে গেল ওরা কি তোমার পাশের ডেস্কে বসে আছে নাকি?

৩০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৪
প্রলয় হাসান বলেছেন: আইচ্ছা!! ইকটুপর আমিও যাবো। @ইরতেজা ভাই।

আমার প্রশ্নের উত্তরটা এখনও পাইলাম না রিজভী ভাইয়া!:(
৩১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১১
আরিফ থেকে আনা বলেছেন: @রিজভী, শফিক সাহেব কি আমেরিকা কে ম্যারিকা বলেন? ;)
৩২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১২
(অ)গাণিতিক বলেছেন: আমিও নিন্দা জানাই
৩৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৬
রানা বলেছেন: সফটওয়ার আর হাডওয়ার এর পরিবর্তে যদি কোমল সম্ভার ও কঠিন সম্ভার লিখা ও বলা হয় সেটা কেমন লাগবে ?
ডঃ মহিউদ্দিন খান আলমগীর কর্তৃক বঙ্গানুবাদকৃত......
৩৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২১
রিজভী বলেছেন: এই পোস্ট এখন নেগেটিভ দিকে এগুচ্ছে। অতএব, এখানে আর কোন কমেন্ট নয়।
৩৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২১
ইরতেজা বলেছেন: ঘুমাতে গেলাম। কাল দেখা হবে।
৩৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৭
(অ)গাণিতিক বলেছেন: দাড়ান দেখি একটু মাথা ঘামাই! এই গুলার কি বাংলা মাথায় আসে লিস্ট করি,

এডুকেশন আন্ড রিসার্স-->শিক্ষা ও গবেষণা (এইটা রিসার্স নাকি রিসোর্স) রিসোর্স হলে 'শিক্ষা ও চোথাপত্র'
কভার স্টোরি-->মূল প্রতিবেদন
ফ্যামিলি আন্ড স্টাইল-->পরিবার ও হালচাল (সংসার ও ঢং)
টেকনোলজি আন্ড স্টাইল-->প্রযুক্তি ও কৈশর
মার্কেট প্রাইস-->বাজার দর
সেল ম্যানিয়া-->মূল্য ছাড় / কেনাকাটার ধুম
বিজনেস আন্ড ক্যারিয়ার--> ব্যবসা ও জীবন / ব্যবসা ও উন্নতি
বিজ ইনফো--> ব্যবসার খবর
কর্পরেট-->ব্যবসায়িক
বিজনেস উইক--> ব্যবসা সপ্তাহ
অটোমোবাইল বিজনেস --> সয়ংক্রিয় যানের বাজার/ গাড়িঘোড়ার বাজার
ক্যারিয়ার ক্লাব --> জীবন গঠনের আয়োজন / চাকরি-ব্যবসার খবর
স্পোর্ট আন্ড ফিটনেস --> খেলাধুলা ও স্বাস্থ্য

৩৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪২
পাভেল করচাগিন বলেছেন: একুশের প্রভাত ফেরীতে হাটতে হাটতে এক ছেলে তার বন্ধুকে বলছে - জানিস, ফিফটি টুর টুয়েন্টি ফার্ষ্টে ড্যাডি তার নিজের কানে ফায়ারিং এর সাউন্ড শুনেছিলো।
৩৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২
রানা বলেছেন: অগানিতিকের বঙ্গানুবাদ ভাল হয়েছে। তবে আমরা প্রযুক্তি ও কৈশর এর পরিবর্তে টেকনোলজি আন্ড স্টাইল কথায় অভ্যস্ত।
৩৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৩
পারভেজ রবিন বলেছেন: রিজভী, আমি যাযাদি পড়ি ১৯৯৭ সাল হতে। আগামী বছর একযুগ পূর্ণ হবে। তবে তা হবে শফিক সাহেবের 'মৌচাকে ঢিল' মেরে।
আমি মূল তর্কে যোগ দেব না। শুধু একটি বিষয়ে বলি। আপনি বলেছেন'তুরস্ক/ তুর্কীর অরজিনাল উচ্চারণ টার্কি। '
'তুরষ্ক'এর আসল নাম 'তুর্কি'। আর ইংরেজীভাষীরা বলে 'টার্কি'। ইংরেজীভাষীরা যেটা বলবে সেটাই 'অরিজিনাল' উচ্চারণ হবে সেটা আপনাকে কে বলল? প্রায় সকল ইংরেজীভাষী বাংলাদেশকে বলে 'ব্যাংলাডেশ' (শুধু জর্জ হ্যারিসনকে নিখুতভাবে বলতে শুনেছি বাংলাদেশ)। তাহলে আপনি বলবেন 'ব্যাংলাডেশ' আসল উচ্চারণ। তুর্কিরা কামাল আতাতুর্ককে আতাটার্ক বলে না। এই ভাবে যাযাদি 'চীন'কে বলে 'চায়না'। যদি 'অরিজিনালে'র দিকে যান তবে বলতে হবে 'চুন কো'। চুন কো চীনের আসল নাম। তারা নিজেরাই ইংরেজীতে লিখে চায়না। তাই হয়তো যাযাদি বলতে পারে 'চায়না' আসল নাম। কিন্তু চীনের মুখপাত্র 'সিআরআই' বাংলা সম্প্রচারে বাংলা প্রকাশনায় 'চীন' লেখে। কারন বাংলায় দেশটির এটাই নাম। তাই যখন বাংলায় লিখা হবে তখন 'চীন', ইংরোজীতে 'চায়না' মান্দারিন ভাষায় 'চুন কো'।
যাযাদি আদিতে এভাবে লিখত না। যখন হতে এধারা চালু করে আমি তখনই চিঠি লিখে এর প্রতিবাদ করেছিলাম।
যাযাদির দৈনিক হবার দিন হতে শফিক সাহেব যেদিন যাযাদি ত্যাগ করলেন এই কদিনের মধ্যে যাযাদি যা দিয়েছে বাংলাদেশের আর কোন পত্রিকা এই সময়ের মধ্যে তা দিতে পারে নি। আমি তাকে শ্রদ্ধা করি।
৪০. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬
সুদীপ্ত বলেছেন: প্রজন্ম এবং গবেষণা - বানান দুটিও ভুল। লেখা হয়েছে প্রজম্ন এবং গবেষনা।;)
১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: :)

৪২. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬
রাতুল" বলেছেন: এইডা বাংলা না, এইডা মাওরাগো হারামীপনা, জালিমের নুমনা, বাংলাভাষারে প্রগতিশীল করার নামে পিছন দিয়া বাশ দেওয়া। ভাল একটা জিনিষ তুইলা ধরছেন।
১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৪৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০০
গিফার বলেছেন: হা হা যায়যায়দিন শুরু থেকেই এমন।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: আমি এই পত্রিকার পাঠক না তাই জানতাম না। এখন অবাক হচ্ছি না। কিছি মানুষের চিন্তাধারাই নিচু।

৪৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫
আবদেল্লাহ ফাইসাল বলেছেন: আমি কিন্তু খুব সমস্যা দেখি না। আমরা অনেকে এসব ইংরেজি শব্দ যখন ব্যবহার করছি, লিখতে দোষের কী।

বাংলা ভাষাকে এর মাধ্যমে কোনও অপমানও করা হচ্ছেনা। মিশ্রন আর বিকৃতি এক নয়।

 

মোট সময় লেগেছে ১.০৪৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেঁড়া ছেঁড়া ভালবাসা, দুই চোখ ভরা সীমাহিন স্বপ্ন, অদ্ভুত সব স্মতি, একরাশ বেদনা, কঠিন বাস্তবতা, নিদারুণ অলসতা, আড্ডাবাজি, সত থাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ