আমার প্রিয় পোস্ট

isanur.blogspot.com

টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন :|:|

১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪২

শেয়ারঃ
0 0 0



উবুন্টু সেটাপ দিলাম কিন্তু সমস্যায় পড়ছি। ডিসপ্লেতে সমস্যা করতেছে। রেজুলেশন কমাইতে/বাড়াইতে পারতেছিনা। সবচেয়ে বড় সমস্য হচ্ছে কিছু উইন্ডোর সবটুকু অর্থাৎনিচের দিকের কমান্ড (ওকে, ক্লস ইত্যাদি) দেখা যাচ্ছেনা। স্ক্রল করেও নিচে যাওয়া যাচ্ছে না। স্ক্রিনশট দেখুন।



বড় করে দেখতেঃ Click This Link

উবুন্টু মনে হয় আমার মনিটর ডিটেক্ট কর্তে পারতেছেনা। আমার মনিটর স্যামসাং ১৫" ব্লাক।

অভিজ্ঞরা হেল্প করুন প্লিজ। :((

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু ;
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮
বিবর্তনবাদী বলেছেন: উবন্টুর এই সমস্যা নিয়া আমি অনেক কান্না কাটি করছি ব্লগে :(( :(( । কোন টেকির সাহায্য পাই নাই। আপনার সম্ভবত ইন্টেলের মাদারবোর্ডের বিল্টিন গ্রাফিক্স। উবন্টু ফালায়া দেন নয়তো নতুন গ্রাফিক্সকার্ড কিনেন। /:) /:)
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: বিবর্তনবাদী ভাই, ঠিক বলেছেন! আমার ইন্টেলের মাদারবোর্ডের বিল্টিন গ্রাফিক্স।

আয় হায়! তাইলে এখন কি করমু? :(( :(( :((

২. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫
ইসানুর বলেছেন: আরেকটা কথা, উবুন্টুর কমান্ড লাইন লেখে কোথায়? কিছুইতো জানি না! একটু ডিটেইলস কনতো :(
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: একটা আংরেজী টিউটেরিয়ালের খোজ দিছে হাসিব ভাই। আংরেজী টেকি অভিজ্ঞরা একটু দেখেনতো প্লিজ।

https://wiki.ubuntu.com/X/Config/Resolution

৩. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭
বিবর্তনবাদী বলেছেন: এত জানলে আমি কি আর এই সাইটে কান্না কাটি করতাম। এই উবন্টুর পিছে অনেক টাইম গেছে। টেকিরা উবন্টু উবন্টু কইরা ব্লগ ফাটায়া দেয় অথচ তাগো শখের উবন্টুতে এইসব ফালতু সমস্যা। এইটা আগের ৯.০৪ এও ছিল, এখনও আছে। কোন উন্নতি নাই। ডেভেলপাররা মনে হয় এখন প্রোগ্রামের আউটলুক নিয়াই ব্যস্ত। উপর দিয়া ঠিকঠাক, নিচ দিয়া সদর ঘাট।

X( X( X( X( X(( X(( X(( X((
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: :(( :((

৪. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০০
শিবলী রহমান বলেছেন: আপনার ভার্সন কোনটা?( ৯.১০, ৯.০৪, ৮.১০..)

আপডেট না করে থাকলে এখুনি করে নিন sudo apt-get update

এই কমান্ডটি দিন: sudo dpkg-reconfigure xserver-xorg

তারপর এই কমান্ডটি: sudo /etc/init.d/gdm restart

এরপর দেখুন সমস্যা আছে কি না..

ধন্যবাদ
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৯

লেখক বলেছেন: শিবলী ভাই, আমি ৯.১০ কারমিক কেয়ালা গত ২ দিন আগে সেটাপ দিলাম। আপডেট দিমু কেমনে? উইন্ডো পুরাপুরি দেখা যায় না। তাই ইন্টারনেট সেটাপ দিতে পারছিনা। আর কমান্ড দেব/লিখব কোথায়?

আমি একদম নবিশ :(

৫. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
গৌতম রায় বলেছেন: আমি কখনও এই সমস্যায় পড়ি নি। তাই কী সমাধান হবে বলতে পারছি না। তবে লিনাক্স গ্রুপে আপনার সমস্যাটি পোস্ট করে দেন। আশা করি শিগগিরই সমাধান পেয়ে যাবেন।
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: থ্যাংকু আপনাকে।

৬. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৯
বিডি আইডল বলেছেন: বিবো ভাই দেখি সেই পোষ্টটা সরাইয়া ফেলছেন....রাইখ্যা দিতেন....

আপনার এই সমস্যারা সমাধান কেউ দিতে পারবে না...সুতরাং হয় লো রেজুতে কাজ করেন না হলে উবুন্টুরে বিদায় দেন
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: বিডি ভাই, লো রেজুলেশন তেমন কোন সমস্যা না। কিন্তু আমি যে কিছু উইন্ডোর পুরো অংশ দেখতে পারি না। ইয়া বড় বড় লেখা! কিন্তু নিচের দিকের কিছু অংশ দেখা যায় না।

৭. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১০
শিবলী রহমান বলেছেন: @ ইসানুর.. কমান্ড লাইন টার্মিনালে লিখতে হয়
Applications> accessories> Terminal

এরপর কমান্ড দিবেন, আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড টাইপ করুন( পাসওয়ার্ড টাইপ করলেও কোনকিছু দেখা যাবে না)

ধন্যবাদ
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: থ্যাংকু ট্রাই কর্তেছি।

৮. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১০
বিডি আইডল বলেছেন: গৌতম...লাভ নাই...উবুন্টুর তাবৎ ফোরাম ঘুরেও এর কোন সমাধান পাই নাই...ড্রাইভার আপডেট...এমনকি ফোর্স রেজুলেশনও দিয়েছিলাম....লাউ=কদু
৯. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৬
শিবলী রহমান বলেছেন: ইন্টারনেট সেটাপ আগে দিয়ে নিন। আপনার যেহেতু স্ক্রিনের উপরের অংশ দেখা যায়, তাই ইন্টারনেট সেটাপ দিয়া ফ্যালেন।
উপরে ডানদিকে, ইন্টারনেট আইকনে রাইট ক্লিক করে edit connection ক্লিক করেন।

আর আপনার নেট নাই.. আপনি সামুতে কুন দিক দিয়া ঢুকতাসেন :P :P
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: বস, উইন্ডোজ দিয়া নেটে ঢুকতাছি :P

ডুয়াল বুটিং ইউজ কর্তাছি :)

১০. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯
গৌতম রায় বলেছেন: @বিডি আইডল, তাই নাকি? এটা তো জানতাম না। উবুন্টু নিয়ে তো অনেকেই কাজ করছেন, কেউ সাহায্য করতে পারলেন না?

আমি অবশ্য উবুন্টু-টেকি নই। সাধারণ ব্যবহারকারীমাত্র। তবে এই সমস্যা আমি আগে কখনো পাই নি।
১১. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪
বিডি আইডল বলেছেন: উবুন্টুর অনলাইন সার্পোট ফোরামগুলোও বলিহারী..ধরেই নেয় সবারি কমান্ড লাইনে এক্সপার্ট..
১২. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬
শুভ৭৭ বলেছেন: You can use 'Wubi' This is very easy and can solve your problem.

Are you curious about Linux and Ubuntu?

Wubi is an officially supported Ubuntu installer for Windows users that can bring you to the Linux world with a single click. Wubi allows you to install and uninstall Ubuntu as any other Windows application, in a simple and safe way.
১৪. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬
ইসানুর বলেছেন: আন্দাজে ট্যাব চাপতে চাপতে উবুন্টতে ইন্টারনেট সেটাপ দিলাম।
১৫. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯
টিনটিন বলেছেন: হুমম ... আমি এই সমস্যা দেখেছি ... আপনার মাদারবোর্ড ইন্টেলের হলে আর গ্রাফিক্স কার্ড বিল্ট ইন হলে এটা হবে ... প্রথম কাজ আপনি ৯.১০ বাদ দিয়ে ৯.০৪ সেটআপ দেন ... কারন ৯.১০ এ আপনার কনফিগারেশনে সর্বোচ্চো ৮০০*৬০০ রেজুলুশান পাবেন ... ৯.০৪ এ ১০২৪*৭৬৮ পাবেন ... আমিও আপনার কনফিগারেশন ইউজ করতেছি ...
আরো কিছু উপায় আছে রেজুলুশান বাড়ানোর ট্রাই করে দেখুন :

System>Administration>Hardware Driver এ আপনার গ্রাফিক্স কার্ড পাইলে এনাবল করুন

নেট থেকে সার্চ করে 915resolution.deb ফাইল টা নামায় সেটআপ করে ফোর্সলি রেজুলুশান বারাতে পারেন

আর আপডেট করুন আপনার xserver-xorg-intel ফাইলটি

*৯.১০ এ রেজুলুশান সমস্যা হয় নতুন কার্নেল এর কারনে (ইন্টেল মাদারবোর্ড + বিল্ট ইন গ্রাফিক্স)

আর ভালো কথা আপনি কি ওয়াইড স্ক্রীন মনিটর ইউজ করতেছেন নাকি???
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: ভাই, ৮০০*৬০০ রেজুলুশান হইলেও চলত। আমার কারেন্ট রেজুলেশন ৬৪০ *৪০০। আপনার রেজুলেশন কি ৬৪০ *৪০০? ৯.০৪ সেটাপ দিলে কি অটোমেটিকভাবে ১০২৪*৭৬৮ রেজু: পাব?

১৬. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬
টিনটিন বলেছেন: দুঃখিত আপনার মনিটর স্যামসাং ১৫" খেয়াল করি নাই ... আমারটাও ১৫" সাদা ... কিন্তু উবুন্টু ৯.০৪ এ ১৪" স্যামসাং শো করতেছে
১৭. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
টিনটিন বলেছেন: আমি ৯.১০ এ ৮০০*৬০০ পাইসিলাম সর্বোচ্চ ... ৯.০৪ এ ১০২৪*৭৬৮ পাই ... যেটা এই মুহুর্তে ইউজ করছি
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: টিনটিন ভাই, আপনার পিসিতে কি ইন্টেলের মাদারবোর্ডের বিল্টিন গ্রাফিক্স? নাকি আলাদা গ্রাফিক্স কার্ড আছে?

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: আরেকটা কথা, সার্চ দিয়াতো 915resolution.deb এর ডাউনলোড লিংক পাইলাম না। আপনি পারলে ডাউনলোড লিংক দিয়েন।

১৮. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ঘটনাটা আমি বুঝতেছি না।

টিনটিন বলেছেন: হুমম ... আমি এই সমস্যা দেখেছি ... আপনার মাদারবোর্ড ইন্টেলের হলে আর গ্রাফিক্স কার্ড বিল্ট ইন হলে এটা হবে ... প্রথম কাজ আপনি ৯.১০ বাদ দিয়ে ৯.০৪ সেটআপ দেন ... কারন ৯.১০ এ আপনার কনফিগারেশনে সর্বোচ্চো ৮০০*৬০০ রেজুলুশান পাবেন


আমার বিল্টইন ইন্টেল গ্রাফিক্স কার্ড। আমি ৯.১০ তে ১২৮০X৮০০ রেজুলেশন পাচ্ছি। কোন সমস্যা নাই।
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: :-*

১৯. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
টিনটিন বলেছেন: @ইন্জিনিয়ার: আপনার মনিটর মনে হয় ১৭"/১৯" তাই পাচ্ছেন।

@ইসানুর: না আমার বিল্টইন গ্রাফিক্স (ইন্টেল ৯৪৫জিসিএনএল)

লিংক : Click This Link

এইখানে ফাইল টা পাবেন ... তবে একটা কথা এই টুলটা পুরাতন মাদারবোর্ড এ ভাল কাজ করে ... আমারটাতে কাজ করে নাই ।

আর ৯.০৪ এ আপনি যদি xorg manually configure করতে পারেন তাহলে আরো বেশি রেজুলুশান পাবেন।
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: টিনটিন ভাই, xorg manually configure কিভাবে করব? কমান্ড লাইনে যেয়ে কর্তে হবে নাকি? কি কমান্ড লিখতে হবে?

২০. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৩
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: @টিনটিন: না ভাই। আমার ১৪.১ ইন্ঞ্চি!
২১. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫
ইসানুর বলেছেন: টিনটিন ভাই, লিংগুলো কাজ কর্তাছেনা। এই মেসেজ দেয়

Error: Breaks exisiting package 'xserver-xorg-video-intel' conflict: 915resolution (
২২. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৫
ইসানুর বলেছেন: আরেকটা ব্যাপার, কোন ড্রাইভ প্রবেশ করলে সেই ড্রাইভ এর শটকর্ট ডেক্সটপে থাকে কেন? এইটা বন্ধ করা যায়?
২৩. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৬
শিবলী রহমান বলেছেন: টিনটিন বলেছেন: হুমম ... আমি এই সমস্যা দেখেছি ... আপনার মাদারবোর্ড ইন্টেলের হলে আর গ্রাফিক্স কার্ড বিল্ট ইন হলে এটা হবে

আপনার এই ভ্রান্ত ধারনার উত্তর ইন্ঞ্জিনিয়ার দিয়েছেন। উবুন্টুতে মাদারবোর্ড ইন্টেলের হলে আর গ্রাফিক্স কার্ড বিল্ট ইন হলে সমস্যা দেখা যায়.. তার মানে যে, সব পিসিতেই হবে, এমনটি নয়।
@ইসানুর.. আপনি যেহেতু উবুন্টুতে নবীশ তাই xorg manually configure করা আপনার জন্যে সমস্যা হবে।
আর ৯.১০ এমনিতেও প্রত্যাশা পুরন করতে পারে নাই।

আপনি উইন্ডোজে ভার্চুয়াল বক্স ইন্সটল দিয়া কিছুদিন উবুন্টু ট্রাই করেন।
হাসিব ভাইয়ের টিউটোরিয়াল এইখানে পাবেন: Click This Link
উল্লেখ্য উনি উবুন্টুতে ভার্চুয়াল উইন্ডোজ ইনস্টল পদ্ধতির বর্ননা দিয়েছেন, আপনি করবেন উল্টাটা। পদ্ধতি মোটামুটি একই।

ভার্চুয়াল বক্স এর উইন্ডোজ ভার্সন পাবেন এখানে: Click This Link

ধন্যবাদ
২৪. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩০
টিনটিন বলেছেন: @ইন্জিনিয়ার: তাহলে আপনি ল্যাপটপ/এলসিডি ইউজ করতেছেন ... কারন ১৪/১৫" মনিটরে (সিআরটি) কখনোই ১২৮০X৮০০ রেজুলুশান পাবেন না ।

@শিবলী: ইন্টেল ৯৪৫ সিরিজের মাদারবোর্ড গুলো তে বিশেষ করে ৯৪৫ জিসিএনএল এ এই সমস্যা পাবেন ... আর লেখক আর আমার পিসি কনফিগ প্রায় একই তাই আমি ওনাকে ঐটা বলেছি , virtual box ইউজ করলে উনি আরো বেশি ঝামেলায় পড়বেন।

@ইসানুর: আপনার মাদারবোর্ড এর মডেল টা একটু বলেন ... আর একটু পরে আমি আপনাকে আপনার দ্বিতীয় সমস্যার সমাধান দিচ্ছি ।
২৫. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
শিবলী রহমান বলেছেন: আপনার সব ভলিউমই ডেস্কটপ থেকে সরিয়ে সেখানে উইন্ডোজের মত মাই কম্পিউটার ও ট্রাশ ক্যান আনতে পারবেন।
ডেস্কটপে থাকা অবস্থায় Alt+F2 চাপুন।
যে বক্স আসবে,সেখানে gconf-editor টাইপ করে এন্টার চাপুন।
যে স্ক্রীন আসবে সেখান থেকে বাম দিকের ফাইল ব্রাউজ করুন এভাবে:
apps >nautilus > desktop
ডানদিকে কিছু অপশন আসবে..
volumes_visible আনচেক করুন
Computer_icon_visible চেক করুন
ব্যস হয়ে গেল
২৬. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪০
টিনটিন বলেছেন: @ইসানুর: শিবলী আপনার সমাধান দিয়ে দিয়েছেন :)
২৭. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
শিবলী রহমান বলেছেন: আর লেখক আর আমার পিসি কনফিগ প্রায় একই তাই আমি ওনাকে ঐটা বলেছি

@ টিনটিন.. তাইলে ঠিক আছে.. ;) আসলে উবুন্টু সাহেব ইন্টেল রে পাইলে ক্যামনে চলব সেইডা তার মুডের উপ্রে নির্ভর করে :) :)
তয় ৯.০৪ এর তুলনায় ৯.১০ ব্যবহার কইরা আমি হতাশ :(
২৮. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: শিবলী রহমান: ৯.১০ ব্যবহার কইরা আমি হতাশ :(


আমিও :(

টিনটিন বলেছেন: @ইন্জিনিয়ার: তাহলে আপনি ল্যাপটপ/এলসিডি ইউজ করতেছেন ... কারন ১৪/১৫" মনিটরে (সিআরটি) কখনোই ১২৮০X৮০০ রেজুলুশান পাবেন না ।

@শিবলী: ইন্টেল ৯৪৫ সিরিজের মাদারবোর্ড গুলো তে বিশেষ করে ৯৪৫ জিসিএনএল এ এই সমস্যা পাবেন ...


হ্যাঁ। আমার ল্যাপটপ।

আমার ইন্টেল ৯৪৫!!!
২৯. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০২
টিনটিন বলেছেন: @শিবলী এবং ইন্জিনিয়ার : হ্যা আপানদের সাথে আমিও একমত ... ৯.১০ ব্যবহার করে হতাশ :(

@ইন্জিনিয়ার : ইন্টেল ৯৪৫ জিসিএনএল ... এর পরেও কিন্তু ৯৪৫ সিরিজে আরো কিছু মডেল আসছে । যেমন: ৯৪৫ জিসিপিই । ঐগুলা আরো আপডেটেড।
৩০. ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬
ইসানুর বলেছেন: উবুন্টু সেটাপ দিয়েতো বেশ ঝামেলায় পড়লাম। উইন্ডোজ ও লিনাক্স দুইটাই করাপ্টেড হয়ে গেছে। সকালে পিসি অন কর্তে গিয়ে দেখি কোনটাই চালু হইতেছেনা! পরে বহুত কষ্টে উইন্ডোজ রি ইন্সটল দিলাম। :|
৩১. ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮
ইসানুর বলেছেন: উইন্ডোজে থাকা অবস্থায় উবি(Wubi) আর ভার্চুয়াল বক্সের মাধ্যমে উবুন্টু ব্যবহারের মধ্যে পার্থক্য কি?
৩২. ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮
টিনটিন বলেছেন: @ইসানুর: উইন্ডোজে থাকা অবস্থায় উবি(Wubi) আর ভার্চুয়াল বক্সের মাঝে পার্থক্য হল: ভার্চুয়াল বক্স দিয়ে আলাদা ভাবে উবুন্টু চলবে এবং একই সময়ে উইন্ডোজ ও ব্যবহার করা যাবে অর্থাৎ তখন উবুন্টু চলবে ভার্চুয়ালভাবে .. ভার্চুয়াল বক্স একটি আলাদা সফটওয়্যার .. ঐটা উইন্ডোজ এ সেটআপ করতে হয় .. এটা দিয়ে যেকোনো উইন্ডোজ/লিনাক্স ডিসট্রো সেটআপ করে ভার্চুয়ালি চালানো যায় ।

আর উবি উবুন্টুর সাথেই দেয়া থাকে এবং এর মাধ্যমে উবুন্টুর পুরো স্বাদ পাওয়া যায় পাশাপাশি উইন্ডোজেও বুট করা যায় আর যখন খুশি উবুন্টু আনইনস্টল করা যায় উইন্ডোজ থেকে ।

আমার মতে উবি ইউজ করা বেটার।
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: হুমমম। উবি ব্যাবহার করে দেখব এবার।

৩৩. ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫
টিনটিন বলেছেন: আর আপনার এই উইন্ডোজ ও উবুন্টু করাপশনের কারন খুব সম্ভব আপনি উবি ইউজ করসেন এবং উইন্ডোজ/উবুন্টু তে মনে হয় উইন্ডোজ এ কোন ফাইল সরে গিয়েছে তাই ...

এই জন্যে উবুন্টু পারমানেন্ট সেটআপ দিলে আর করাপশনের ভয় থাকে না .. উইন্ডোজ কোন কারনে করাপ্টেড হলেও উবুন্টু করাপ্টেড হবে না কারন লিনাক্সে সিকিউরিটি আর স্ট্যাবিলিটি উইন্ডোজের চাইতে অনেক গুন বেশি।
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: টিনটিন ভাই, আমি উবি না উবুন্টুই সেটাপ দিয়েছিলাম।

৩৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৯
ইসানুর বলেছেন: সরি ফর লেট রিপ্লাই। পিসি করাপটেড হওয়ার পর সেটাপ দিতে গিয়ে দেখি আমার উইন্ডোজ সিডিও করাপটেড হয়ে গেছে। তাই ২দিন কম্পিউটারবিহীন থেকে আজকে সিডি এনে তারপর নতুন করে উইন্ডোজ সেটাপ দিলাম।

টিনটিন ও শিবলি ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য।

এবার উইন্ডোজের সাথে উবি সেটাপ দিয়ে ব্যাবহার করার চেষ্টা করব! যত সমস্যাই করুক, উবুন্টুকে ভালবেসে ফেলেছি। তাই ওকে আর ত্যাগ কর্তে ইচ্ছা কর্ছে না। :)
৩৫. ১৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১১
টিনটিন বলেছেন: আপনি প্রথমবার যখন উবুন্টু সেটআপ দেন তখন কি Install inside windows দিয়েছিলেন??? নাকি আলাদা পার্টিশন করে একদম ক্লীন সেটআপ দিয়েছিলেন? আর উবি উবুন্টুর সাথেই দেয়া থাকে।
১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আলাদা পার্টিশন দিয়ে একদম ক্লীন সেটআপ দিয়েছিলাম।

৩৬. ৩০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
'লেনিন' বলেছেন: বিডি আইডলের ধারণা ভুল এর সমাধান আছে। আমার ল্যাপটপে ক'দিন আগে অমন ৬৪০x৪৮০ রেজুলুশন হয়ে গিয়েছিলো। এই পোস্টটি চোখে পড়েনি তাই সমাধান দেয়া হয়নি।

৪নং মন্তব্যে শিবলী রহমান সঠিক উপায়টি বলেছেন। তবে আপনার টার্মিনাল ব্যবহার করতে হবে। টার্মিনাল পাবেন এক্সেসরিজ মেনুতে।

আপনার সমস্যাটি শুরু থেকেই এরকম হয়ে থাকলে ধাপে ধাপে সমাধান করতে হবে। আপনার রেসপন্সের ভিত্তিতে সমাধান দেবো আশা রাখছি।
৩৭. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৮
ল্যাটিচুড বলেছেন: নতুন পিসিতে উবুন্টু ইনষ্টল দিব ভাবছিলাম। এখন ডরাইছি - আমার পিসি ইন্টেল মাদারবোর্ডে অনবোর্ড গ্রাফিক্স কার্ড। তার উপর ২৪ ইঞ্চি ওয়াইড স্কিল মনিটর। এত সমস্যা শুইনা ভিমরি খাইলাম ।
৩৮. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৩
আদনান শওকত বলেছেন: @টিনটিনঃ ভাই আমারো মনিটর স্যামসাং 591s 15' কিন্তু আমার রেজুলেশন ঠিকই আসে কোন সমস্যা হয় না।
৩৯. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৪
আদনান শওকত বলেছেন: আমি 9.10 ব্যাবহার করি এটা 9.04 থেকে কম না......
৪০. ০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০২
লালসালু বলেছেন: আমি উইন্ডোজ ব্যবহার করি। ভেজালে যাই না।

 

মোট সময় লেগেছে ১.০০৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিছু বলার নাই!

আমার ইমেইল : isanur[at]gmail.com
আমার বাংলা ব্লগ: isanur.blogspot.com
আমার ইংরেজী ব্লগ: isanur.wordpress.com
আমার টুইটার: twitter.com/isanur
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই